ইরান কখনোই আত্মসমর্পণ করবে না: মাসুদ পেজেশকিয়ান

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৯
মার্কিন প্রেসিডেন্টের হুঁশিয়ারির জবাবে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান দৃঢ় বার্তা দিয়ে বলেছেন, ইরান কখনোই আত্মসমর্পণ করবে না।

শনিবার (৭ মার্চ) রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, ইরানকে নিঃশর্ত আত্মসমর্পণে বাধ্য করার স্বপ্ন কখনোই পূরণ হবে না। আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএনের লাইভ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে উদ্দেশ করে বলেন, 'তেহরানকে শর্তহীনভাবে আত্মসমর্পণ করতে হবে, অন্যথায় যুদ্ধ অব্যাহত থাকবে।'

ট্রাম্পের এই বক্তব্যের পরই কড়া প্রতিক্রিয়া জানান ইরানের প্রেসিডেন্ট।

রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া ভাষণে পেজেশকিয়ান বলেন, 'তারা আমাদের নিঃশর্ত আত্মসমর্পণের স্বপ্ন দেখছে। কিন্তু সেই স্বপ্ন আমরা কবরে নিয়ে যাব।'

এদিকে যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট ইরানের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযানের ইঙ্গিত দিয়েছেন। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইরানের ওপর ‘আমাদের বৃহত্তম বোমাবর্ষণ কর্মসূচি’ চালানো হতে পারে।

তিনি দাবি করেন, সম্ভাব্য এই হামলায় ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র এবং ক্ষেপণাস্ত্র উৎপাদনকারী কারখানাগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। একই সঙ্গে এসব স্থাপনাকে উল্লেখযোগ্যভাবে অকার্যকর করে দেওয়া হবে বলেও মন্তব্য করেন তিনি।

অন্যদিকে মার্কিন সামরিক বাহিনীর শীর্ষ কমান্ডার জেনারেল ড্যান কেইন জানিয়েছেন, গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর থেকে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের হার উল্লেখযোগ্যভাবে কমেছে। তার ভাষ্য অনুযায়ী, যুদ্ধের প্রথম দিনের তুলনায় বর্তমানে ইরানের ক্ষেপণাস্ত্র নিক্ষেপের সংখ্যা প্রায় ৮৬ শতাংশ কমে গেছে।

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, মঙ্গলবারের হিসাব অনুযায়ী এই সংখ্যা আরও ২৩ শতাংশ কমেছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি