খামেনি হত্যার ঘটনায় পাকিস্তানে মার্কিন কনস্যুলেটে হামলা, নিহত ৮

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৯
শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অভিযানে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার পর পাকিস্তানের করাচিতে মার্কিন কনস্যুলেটের বাইরে ব্যাপক উত্তেজনা ও সহিংসতা দেখা দিয়েছে।

রোববার (১ মার্চ) খবর প্রকাশিত হওয়ার পরই এই ঘটনায় শত শত মানুষ কনস্যুলেটের দিকে মিছিল করে।

স্থানীয় পুলিশের বরাত দিয়ে বার্তাসংস্থা এপি জানিয়েছে, বিক্ষোভকারীরা কনস্যুলেটের প্রবেশদ্বার ভাঙার চেষ্টা চালায়। এ সময় ভবনের কিছু অংশে আগুন ধরানোর অভিযোগও রয়েছে। পুলিশ টিয়ার গ্যাস ব্যবহার করে বিক্ষোভ দমন করার চেষ্টা করে।

রেসকিউ কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, এ ঘটনায় অন্তত আটজন নিহত ও ২০ জন আহত হয়েছেন।

মুহাম্মদ আমিন নামে রেসকিউ সার্ভিসের এক মুখপাত্র জানান, মৃতদেহগুলো করাচির হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

ভিডিও ফুটেজে দেখা গেছে, বিক্ষোভকারীরা পাথর নিক্ষেপ করছেন এবং কনস্যুলেটের জানালা ও দরজার কাচ ভাঙার চেষ্টা করছেন। পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ চলছে, পরিস্থিতি এখনও উত্তেজনাপূর্ণ।

পাকিস্তান পুলিশ জানিয়েছে, তারা কনস্যুলেটের নিরাপত্তা বজায় রাখার জন্য ব্যবস্থা নিয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি