‘হাড় না ভাঙা’ পর্যন্ত স্ত্রীকে মারতে পারবে আফগানিস্তানের স্বামীরা

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৯
আফগানিস্তানে তালেবান সরকার নারীদের বিরুদ্ধে নতুন কড়া আইন জারি করেছে। দেশটির নতুন ফৌজদারি বিধিতে স্বামীদের তাদের স্ত্রী ও সন্তানদের শারীরিকভাবে শাস্তি দেওয়ার অনুমতি দেওয়া হয়েছে। তবে শর্ত হলো, আঘাতের ফলে ‘হাড় ভাঙলে’ বা গুরুতর জখম হলে স্বামীদের শাস্তি ভোগ করতে হবে।

ব্রিটিশ সংবাদপত্র ইন্ডিপেন্ডেন্টের প্রতিবেদনে বলা হয়েছে, তালেবান সরকারের সর্বোচ্চ নেতা হিবাতুল্লাহ আখুন্দজাদা ৯০ পাতার নতুন এই দণ্ডবিধিতে স্বাক্ষর করেছেন।

পশতু ভাষায় ‘দ্য মাহাকুমু জাজাই উসুলনামা’ বা ‘আদালতের ফৌজদারি বা দণ্ডবিধি সংক্রান্ত নিয়মাবলী’ নামীয় দণ্ডবিধিটি আফগানিস্তানের আদালতগুলোতে বিতরণ করা হয়েছে। এর একটি অনুলিপি ইন্ডিপেন্ডেন্ট দেখেছে।

নতুন বিধিতে অপরাধীদের সামাজিক অবস্থানের ভিত্তিতে শাস্তির মাত্রা নির্ধারণের নিয়মও চালু করা হয়েছে। ধনী-প্রভাবশালী ব্যক্তি ও সাধারণ নাগরিকের অপরাধের জন্য আলাদা আলাদা শাস্তি হবে।

আইন অনুযায়ী, কোনো স্বামী যদি অতিরিক্ত মাত্রার শক্তি ব্যবহার করে স্ত্রীর হাড় ভাঙেন বা গুরুতর জখম করেন, তবে আদালতে প্রমাণিত হলে সর্বোচ্চ ১৫ দিনের কারাদণ্ড হতে পারে। এছাড়া, নির্যাতিত নারী পুরোপুরি হিজাব পরা অবস্থায় তার জখম আদালতে দেখাতে পারবেন, তবে সঙ্গে থাকা বাধ্যতামূলক স্বামী বা প্রাপ্তবয়স্ক পুরুষ।

তালেবান সরকারের নতুন আইন বিবাহিত নারীদের চলাফেরার ক্ষেত্রেও শর্ত আরোপ করেছে। স্বামীর অনুমতি ছাড়া আত্মীয়ের বাড়িতে গেলে নারীকে সর্বোচ্চ তিন মাসের কারাদণ্ড দেওয়া হতে পারে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, এই নতুন আইন আফগান সমাজকে চারটি শ্রেণিতে ভাগ করা হয়েছে:  ধর্মীয় বিদ্বান (উলামা), অভিজাত (আশরাফ), মধ্য শ্রেণি ও নিম্ন শ্রেণি। ফলে অপরাধের জন্য শাস্তি নির্ধারণে অপরাধের ধরন নয়, অভিযুক্তের সামাজিক অবস্থান প্রাধান্য পাবে।

এভাবে আফগানিস্তানের নতুন আইন নারীর অধিকার ও নিরাপত্তাকে মারাত্মকভাবে সীমিত করছে এবং পারিবারিক সহিংসতাকে বৈধতা দিচ্ছে বলে সতর্ক করেছেন বিশ্লেষকরা।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি