বৃহস্পতিবার (৫ মার্চ) রাতে আয়োজিত এক বিশেষ সংবাদ ব্রিফিংয়ে প্রেসিডেন্ট দিসানায়েকে জানান, সহযোগিতা জোরদারের লক্ষ্যে ইরান সরকার গত ২৬ ফেব্রুয়ারি শ্রীলঙ্কার পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে এই সফরের অনুমতি চেয়ে আনুষ্ঠানিক আবেদন করে।
তিনি বলেন, 'জাহাজগুলো ইতোমধ্যে শ্রীলঙ্কার জলসীমার কাছাকাছি অবস্থান করছিল। মানবিক বিবেচনায় জাহাজগুলোর দুইজন কর্মকর্তাকে শ্রীলঙ্কায় আনা হয়েছে।'
তবে সম্ভাব্য আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে সতর্ক অবস্থানও তুলে ধরেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট।