পাঞ্জাবে ৮ মাসে এনকাউন্টারে নিহত ৯২৪: এইচআরসিপির বিস্ফোরক প্রতিবেদন

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৯
পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে গত আট মাসে অন্তত ৯২৪ জন সন্দেহভাজনকে ‘এনকাউন্টার’-এ হত্যা করেছে আইনশৃঙ্খলা বাহিনী। দেশটির শীর্ষ মানবাধিকার সংস্থা 'এইচআরসিপি'র প্রকাশিত এক অনুসন্ধানী প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) প্রকাশিত কাতারভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালের এপ্রিল থেকে ডিসেম্বর পর্যন্ত সময়ে পাঞ্জাবে বড় ও সংগঠিত অপরাধ দমনের লক্ষ্য নিয়ে গঠিত ক্রাইম কন্ট্রোল ডিপার্টমেন্ট (সিসিডি) অন্তত ৬৭০টি ‘এনকাউন্টার’ পরিচালনা করে। এসব অভিযানে মোট ৯২৪ জন নিহত হন।

এইচআরসিপির দাবি, সিসিডি গঠনের পর থেকেই বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনা উদ্বেগজনক হারে বেড়েছে।

এই হত্যাকাণ্ডগুলোর একটি মর্মান্তিক উদাহরণ দক্ষিণ পাঞ্জাবের বাহাওয়ালপুর শহরের বাসিন্দা জুবাইদা বিবির পরিবার। তার অভিযোগ, সিসিডির সশস্ত্র সদস্যরা বাড়িতে হানা দিয়ে মোবাইল ফোন, নগদ অর্থ, স্বর্ণালংকার ও মেয়ের যৌতুকের টাকা লুট করে নেয়। একই সঙ্গে তার তিন ছেলে ও দুই জামাতাকে তুলে নিয়ে যায়।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, তুলে নেওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই জুবাইদা বিবির পরিবারের পাঁচ সদস্যকে পৃথক ‘পুলিশ এনকাউন্টার’-এ হত্যা করা হয়। নিহতরা হলেন—ইমরান (২৫), ইরফান (২৩), আদনান (১৮) এবং তার দুই জামাতা।

জুবাইদা বিবি এইচআরসিপিকে জানান, তারা বাহাওয়ালপুর থেকে লাহোর পর্যন্ত সন্তানদের খোঁজে ছুটে যান এবং তাদের মুক্তির জন্য অনুরোধ করেন। কিন্তু পরদিন সকালেই পাঁচজনের মৃত্যুর খবর পান। পরে আদালতে মামলা করলে পুলিশ মামলা প্রত্যাহারের জন্য হুমকি দেয় বলেও অভিযোগ করেন তিনি।

নিহতদের বাবা আবদুল জব্বার দাবি করেন, তার ছেলেদের বিরুদ্ধে কোনো অপরাধমূলক রেকর্ড ছিল না। তারা সবাই বিবাহিত, সন্তানের বাবা এবং কর্মজীবী ছিলেন।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) প্রকাশিত প্রতিবেদনে এইচআরসিপি বলেছে, পাঞ্জাবের সিসিডি আইন ও সংবিধান লঙ্ঘন করে পরিকল্পিতভাবে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড পরিচালনা করছে, যা মানবাধিকার ও ন্যায়বিচারের পরিপন্থী।

উল্লেখ্য, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নাওয়াজ শরীফের অধীনে সিসিডি গঠন করা হয়। তিনি পাকিস্তানের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী নাওয়াজ শরীফের কন্যা এবং বর্তমান প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের ভাইঝি।

এ ধরনের ‘এনকাউন্টার’ সংস্কৃতি আইনের শাসনের জন্য গুরুতর হুমকি এবং এর নিরপেক্ষ তদন্ত প্রয়োজন বলে জানিয়েছে মানবাধিকার সংস্থাগুলো।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. আজই হতে পারে পে-স্কেলের প্রজ্ঞাপন, নতুন কাঠামো নিয়ে যা জানা গেল সদ্য. জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী, তুলে ধরবেন যেসব বিষয় সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের সভা অনুষ্ঠিত সদ্য. লংমার্চের বদলে সরকারকে সময় দেন: ডিএসসিসি প্রশাসক সদ্য. নিখোঁজের ১ দিন পর কুবি শিক্ষিকার ছেলের নিথরদেহ উদ্ধার সদ্য. সরকারই আমাদের লংমার্চে যেতে বাধ্য করেছে: পাটওয়ারী সদ্য. আট দফা দাবি নিয়ে রংপুর অভিমুখে ১১ দলীয় ঐক্যের লংমার্চ সদ্য. তারেক রহমান কীভাবে ক্ষমতা ছাড়বেন সেটা তাকেই ঠিক করতে হবে: নাহিদ সদ্য. এক দিনে ইয়েমেনে সৌদির ২৬ বিমান হামলার দাবি হুথিদের সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. আজই হতে পারে পে-স্কেলের প্রজ্ঞাপন, নতুন কাঠামো নিয়ে যা জানা গেল সদ্য. জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী, তুলে ধরবেন যেসব বিষয় সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের সভা অনুষ্ঠিত সদ্য. লংমার্চের বদলে সরকারকে সময় দেন: ডিএসসিসি প্রশাসক সদ্য. নিখোঁজের ১ দিন পর কুবি শিক্ষিকার ছেলের নিথরদেহ উদ্ধার সদ্য. সরকারই আমাদের লংমার্চে যেতে বাধ্য করেছে: পাটওয়ারী সদ্য. আট দফা দাবি নিয়ে রংপুর অভিমুখে ১১ দলীয় ঐক্যের লংমার্চ সদ্য. তারেক রহমান কীভাবে ক্ষমতা ছাড়বেন সেটা তাকেই ঠিক করতে হবে: নাহিদ সদ্য. এক দিনে ইয়েমেনে সৌদির ২৬ বিমান হামলার দাবি হুথিদের