৪ দিন পর অবশেষে খামেনির মৃত্যুতে শোক জানালো ভারত

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৯
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির প্রাণহানির ঘটনায় অবশেষে শোক প্রকাশ করেছে ভারত। বৃহস্পতিবার রাজধানী নয়াদিল্লিতে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ করে শোক বইয়ে স্বাক্ষর করেন ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি।

এর আগে গত রোববার তেহরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলা শুরুর কয়েক ঘণ্টা পর খামেনির মৃত্যুর খবর প্রকাশ করে ইরান।

যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং ইউরোপীয় ইউনিয়ন ছাড়া বিশ্বের অন্য সব দেশের জাহাজের জন্য হরমুজ প্রণালি উন্মুক্ত রাখার ঘোষণা দেওয়ার পরই বৃহস্পতিবার ভারতের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর জানান, তিনি ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাঘচির সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। ওই সময় আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুতে ভারত শোকাহত বলে তাকে জানান জয়শঙ্কর।

খামেনির মৃত্যুর কয়েক দিন পর ভারতের এই শোক প্রকাশকে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের প্রেক্ষাপটে দিল্লির অবস্থানে সূক্ষ্ম পরিবর্তন হিসেবে দেখছেন বিশ্লেষকেরা। এর আগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের সর্বোচ্চ নেতার মৃত্যুর ঘটনায় বিশ্বের বিভিন্ন দেশ নিন্দা জানালেও ভারত এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। এমনকি বিরোধী দলগুলোর জোরালো দাবি সত্ত্বেও নরেন্দ্র মোদি নেতৃত্বাধীন সরকার কৌশলগত নীরবতা বজায় রেখেছিল।

পরবর্তীতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, এ ধরনের বিরোধ নিরসনে ভারত সব সময়ই সংলাপ ও কূটনৈতিক পথ অনুসরণের আহ্বান জানিয়ে আসছে।

এদিকে বৃহস্পতিবার ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী জানিয়েছে, হরমুজ প্রণালি এখন থেকে যুক্তরাষ্ট্র, ইসরায়েল, ইউরোপ এবং তাদের পশ্চিমা মিত্রদের জাহাজের জন্য বন্ধ থাকবে। ওই জলপথে এসব দেশের কোনো জাহাজ দেখা গেলে তাতে হামলা চালানো হবে বলেও সতর্ক করা হয়েছে।

ভারতের বিরোধী দলগুলো এর আগে ইরানের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্কের কথা উল্লেখ করে সরকারের অবস্থানের সমালোচনা করেছিল। অতীতে ভারতের মোট তেলের প্রায় ১৩ শতাংশ ইরান থেকে আমদানি করা হতো এবং দুই দেশের মধ্যে উল্লেখযোগ্য বাণিজ্যিক সম্পর্ক ছিল। তবে ২০১৮ সালে পারমাণবিক চুক্তি থেকে যুক্তরাষ্ট্র সরে দাঁড়ানোর পর ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা আরোপের ফলে সেই বাণিজ্য উল্লেখযোগ্যভাবে কমে যায়।

সূত্র: এনডিটিভি।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি