হরমুজ প্রণালি সাময়িকভাবে বন্ধের ঘোষণা ইরানের

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৯
যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই সাময়িকভাবে হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা দিয়েছে ইরান। সামরিক মহড়ার অংশ হিসেবে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই জলপথটি বন্ধ করা হয়েছে বলে জানিয়েছে তেহরান। এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এপি।

সংস্থাটির প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বের মোট তেলের প্রায় ২০ শতাংশ এই প্রণালি দিয়ে পরিবাহিত হয়। ফলে এই জলপথ সাময়িকভাবে বন্ধের ঘোষণা মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়িয়ে তুলতে পারে। তবে বাস্তবে প্রণালিটি পুরোপুরি বন্ধ হয়েছে কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, সামরিক মহড়ার অংশ হিসেবে ইরানি বাহিনী প্রণালির দিকে সরাসরি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। নিরাপত্তা ও সামুদ্রিক স্বার্থের কথা বিবেচনা করে কয়েক ঘণ্টার জন্য নৌ চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়।

এদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এক বক্তব্যে বলেন, বিশ্বের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনীও কখনও কখনও এমন চড় খেতে পারে, যার পর আর দাঁড়িয়ে ওঠা সম্ভব হয় না।

সম্প্রতি ইরানের বিরুদ্ধে হুমকি জোরদার করেছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে অঞ্চলটিতে দেশটির সামরিক উপস্থিতি বৃদ্ধির প্রেক্ষাপটে তেহরানের এই পদক্ষেপকে বিরল শক্তি প্রদর্শন হিসেবে দেখছেন বিশ্লেষকেরা। তাঁদের মতে, কূটনৈতিক আলোচনা চলমান থাকলেও এ ধরনের সামরিক মহড়া পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করে তুলতে পারে এবং নতুন করে সংঘাতের ঝুঁকি বাড়াতে পারে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি