মার্কিন যুদ্ধজাহাজে আছেন মাদুরো, নেওয়া হচ্ছে নিউইয়র্ক

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৭

যুক্তরাষ্ট্রের সেনাদের হাতে আটক ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী বর্তমানে একটি যুদ্ধজাহাজে অবস্থান করছেন এবং তাদের নিউইয়র্কে নেওয়া হচ্ছে। সংবাদমাধ্যম ফক্স নিউজকে এ তথ্য জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ট্রাম্প বলেন, মাদুরো ও তার স্ত্রী ইউএসএস ইও জিমা নামের জাহাজে আছেন এবং সেখান থেকেই তাদের নিউইয়র্কে আনা হবে। তিনি জানান, হেলিকপ্টারের মাধ্যমে প্রথমে তাদের প্রাসাদ থেকে সরিয়ে নেওয়া হয়। ট্রাম্পের ভাষায়, এটি ছিল খুব ভালো একটি ফ্লাইট এবং তার বিশ্বাস, তারা সেই ফ্লাইট উপভোগ করেছেন। তবে তিনি অভিযোগ করেন, মাদুরো ও তার স্ত্রী বহু মানুষের হত্যার জন্য দায়ী।

এদিকে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স জানান, ভেনেজুয়েলায় হামলার আগে প্রেসিডেন্ট ট্রাম্প মাদুরোকে একটি সুযোগ দেওয়ার কথা বলেছিলেন। কী ধরনের সুযোগ—এমন প্রশ্নের জবাবে ফক্স নিউজকে ট্রাম্প বলেন, তিনি মূলত মাদুরোকে ক্ষমতা ছাড়তে ও আত্মসমর্পণ করতে বলেছিলেন।

ট্রাম্প আরও জানান, এক সপ্তাহ আগে তিনি নিজেই মাদুরোর সঙ্গে কথা বলেছেন। আলোচনার সময়ও তাকে একই বার্তা দেওয়া হয়েছিল যে, তাকে ক্ষমতা ছেড়ে আত্মসমর্পণ করতে হবে।

প্রতিবেদনে বলা হয়, শনিবার মধ্যরাতে আকস্মিক অভিযান চালিয়ে যুক্তরাষ্ট্রের সেনারা মাদুরো ও তার স্ত্রীকে আটক করে। এরপর তাদের যুক্তরাষ্ট্রে নিয়ে আসার প্রক্রিয়া শুরু হয়।

সূত্র: ফক্স নিউজ

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, হাসপাতালে ১,৭৫৩ সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার গুলশান জোনের ডিসি প্রত্যাহার সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. হুথিদের ঠেকাতে যুক্তরাজ্যের সামরিক সহায়তা চাইল সৌদি সদ্য. নতুন দুজনই প্রকৃত আসামি, র‍্যাবের গ্রেপ্তার ৩ জনের সংশ্লিষ্টতা নেই: ডিবি সদ্য. সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের ফেরাতে ভারতের সুনির্দিষ্ট উত্তর নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. বিমানমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ, এভিয়েশন হাব নিয়ে আলোচনা সদ্য. সার্জেন্ট সৌরভের বদলিতে আক্ষেপ, মেনে নিতে পারছেন না শ্রীপুরবাসী সদ্য. ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, হাসপাতালে ১,৭৫৩ সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার গুলশান জোনের ডিসি প্রত্যাহার সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. হুথিদের ঠেকাতে যুক্তরাজ্যের সামরিক সহায়তা চাইল সৌদি সদ্য. নতুন দুজনই প্রকৃত আসামি, র‍্যাবের গ্রেপ্তার ৩ জনের সংশ্লিষ্টতা নেই: ডিবি সদ্য. সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের ফেরাতে ভারতের সুনির্দিষ্ট উত্তর নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. বিমানমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ, এভিয়েশন হাব নিয়ে আলোচনা সদ্য. সার্জেন্ট সৌরভের বদলিতে আক্ষেপ, মেনে নিতে পারছেন না শ্রীপুরবাসী