রোববার (১৮ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ হুঁশিয়ারি দেন।
একই সঙ্গে তিনি ইরানিদের বর্তমান আর্থিক সংকট ও দুরবস্থার জন্য যুক্তরাষ্ট্র ও তাদের মিত্রদের দায়ী করেন।
এর আগে, গত শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির ৩৭ বছরের শাসনের অবসান ঘটানোর আহ্বান জানান।
ট্রাম্পের ওই বক্তব্যের পরই ইরান থেকে এমন কড়া হুঁশিয়ারি এলো, যা দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে।