আটক মাদুরোর ছবি প্রকাশ করলেন ট্রাম্প

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৭

ভেনেজুয়েলার আটক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর একটি ছবি প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার (৩ জানুয়ারি) মধ্যরাতে নিজ বাসভবন থেকে তাকে আটক করা হয়। পরে হেলিকপ্টারে করে তাকে মার্কিন নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজে তোলা হয়। সস্ত্রীক তাকে ভেনেজুয়েলায় নেওয়া হচ্ছে বলে জানানো হয়েছে।

সামাজিকমাধ্যম ট্রুথে প্রকাশিত ছবিতে দেখা যায়, ছাই রঙের ট্র্যাকস্যুট পরা মাদুরোর চোখে কালো বন্ধনী বাঁধা। তার হাতে একটি পানির বোতল রয়েছে এবং কানে দেখা গেছে বড় আকারের হেডফোন। ছবিতে তার স্ত্রীকে দেখা যায়নি, ফলে তিনি পাশে ছিলেন কি না, তা স্পষ্ট নয়।

এর আগে ট্রাম্প জানিয়েছিলেন, মাদুরো বর্তমানে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ ইউএসএস ইও জিমাতে আছেন। ফক্স নিউজকে তিনি বলেন, তারা জাহাজেই আছেন এবং তাদের নিউইয়র্কে নেওয়া হবে। হেলিকপ্টারের মাধ্যমে প্রথমে তাদের প্রাসাদ থেকে বের করে আনা হয়। ট্রাম্পের ভাষায়, এটি ছিল খুব ভালো একটি ফ্লাইট এবং তার বিশ্বাস, তারা সেই ফ্লাইট পছন্দ করেছেন। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, মাদুরো ও তার স্ত্রী বহু মানুষের হত্যার সঙ্গে জড়িত।

সূত্র: সিএনএন

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি