পুরো ইরানে ইন্টারনেট ব্ল্যাকআউট, বিক্ষোভ সহিংস রূপ নিচ্ছে

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৭

পুরো ইরানজুড়ে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। দেশটিতে গত কয়েক দিন ধরে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও অর্থনৈতিক সংকটের প্রতিবাদে চলমান বিক্ষোভ ক্রমেই সহিংস রূপ নেওয়ায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

অনলাইন পর্যবেক্ষক সংস্থা নেটব্লকস জানিয়েছে, বৃহস্পতিবার (৮ জানুয়ারি) ইরানের সর্বত্র ইন্টারনেট ব্ল্যাকআউট পরিলক্ষিত হচ্ছে। সংস্থাটি জানায়, ইন্টারনেট পুরোপুরি বন্ধ করার আগে বিক্ষোভকারীদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের ডিজিটাল সেন্সরশিপ ব্যবস্থা নেওয়া হয়েছিল।

নেটব্লকসের ভাষ্য অনুযায়ী, দেশটি যখন এক সংকটময় পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে, তখন ইন্টারনেট বিচ্ছিন্ন করে সাধারণ মানুষের যোগাযোগের অধিকার মারাত্মকভাবে ব্যাহত করা হচ্ছে।

ইরানি রিয়ালের ব্যাপক দরপতন ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় গত ডিসেম্বরের শেষ দিক থেকে দেশটিতে বিক্ষোভ শুরু হয়। সময়ের সঙ্গে সঙ্গে সেই বিক্ষোভ আরও বিস্তৃত ও তীব্র আকার ধারণ করেছে। বিক্ষোভ দমনে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষের ঘটনাও বাড়ছে, যার ফলে হতাহতের সংখ্যাও ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে।

সূত্র: আলজাজিরা

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি সদ্য. যুবসমাজকে ধ্বংস করতেই ভারত-মিয়ানমার থেকে মাদক ঢোকানো হচ্ছে: টুকু সদ্য. সন্ধ্যার মধ্যে ৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, বজ্রবৃষ্টির সম্ভাবনা সদ্য. অনুষ্ঠানের স্ক্রিনে ভেসে উঠল দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার ছবি, দুই শিক্ষককে শোকজ সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি সদ্য. যুবসমাজকে ধ্বংস করতেই ভারত-মিয়ানমার থেকে মাদক ঢোকানো হচ্ছে: টুকু সদ্য. সন্ধ্যার মধ্যে ৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, বজ্রবৃষ্টির সম্ভাবনা সদ্য. অনুষ্ঠানের স্ক্রিনে ভেসে উঠল দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার ছবি, দুই শিক্ষককে শোকজ