যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার প্রায় সব বিমানঘাঁটি ধ্বংস করেছে: রুশ সামরিক বিশেষজ্ঞ

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৭

রাশিয়ান একাডেমি অব সায়েন্সেসের আইন ও জাতীয় নিরাপত্তা ইনস্টিটিউটের সামরিক বিশেষজ্ঞ আলেকজান্ডার স্টেপানোভ বলেছেন, যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার প্রায় সব বিমানঘাঁটি ধ্বংস করে দিয়েছে। এসব ঘাঁটির মধ্যে এফ-১৬ যুদ্ধবিমান ও সামরিক পরিবহন বিমান মোতায়েন ছিল এমন ঘাঁটিও রয়েছে। একই সঙ্গে দেশটির সামুদ্রিক ও বিমান সরবরাহ ব্যবস্থা কার্যত সম্পূর্ণ অচল হয়ে পড়েছে।

শনিবার (৩ ডিসেম্বর) রুশ বার্তা সংস্থা তাসের বরাতে এ তথ্য জানান তিনি। স্টেপানোভ বলেন, ‘দেশের প্রায় সব সামুদ্রিক ও বিমান সরবরাহ সুবিধা ধ্বংস হয়ে গেছে। সামরিক-প্রযুক্তিগত সহযোগিতার অংশ হিসেবে আগে মোতায়েন করা এসইউ-৩০ যুদ্ধবিমানগুলোর বর্তমান অবস্থা সম্পর্কে নির্ভরযোগ্য কোনো তথ্য নেই। তবে আমার কাছে যে তথ্য রয়েছে, তাতে দেখা যাচ্ছে—প্রায় সব বিমানঘাঁটি ধ্বংস করা হয়েছে, যার মধ্যে এফ-১৬ এবং সামরিক পরিবহন বিমান থাকা ঘাঁটিগুলোও অন্তর্ভুক্ত।’

তিনি আরও বলেন, ‘ভেনেজুয়েলার বিমান ও সমুদ্রপথে সরবরাহ ব্যবস্থা বর্তমানে সামরিক ও বেসামরিক—উভয় ক্ষেত্রেই কার্যত অচল।’

স্টেপানোভের মতে, মার্কিন বিমান বাহিনী প্রথম পর্যায়েই ভেনেজুয়েলার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে ফেলে। এরপর প্যারাট্রুপারসহ হেলিকপ্টার বহর রাজধানী কারাকাসে প্রবেশ করে।

তিনি বলেন, ‘যেহেতু বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ইতোমধ্যে অকার্যকর হয়ে পড়েছে এবং দেশের আকাশসীমা এখন মার্কিন বিমান বাহিনী ও বিমানবাহী রণতরী স্ট্রাইক গ্রুপের অনবোর্ড সিস্টেমের নিয়ন্ত্রণে রয়েছে, তাই বিশ্বাস করার যথেষ্ট কারণ আছে যে পুরো দেশজুড়ে কার্যত এক ধরনের “রিমোট কন্ট্রোল” প্রতিষ্ঠিত হয়েছে।’

রুশ এই বিশেষজ্ঞের ধারণা, যুক্তরাষ্ট্র সম্ভবত ইতোমধ্যেই তার প্রধান লক্ষ্য অর্জন করেছে। তবে ভেনেজুয়েলার সামরিক ও রাজনৈতিক নেতৃত্বের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ নিতে আরও অভিযান চালানো উড়িয়ে দেওয়া যায় না বলেও মন্তব্য করেন তিনি।

এদিকে ভেনেজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী ইভান গিল পিন্টো বলেছেন, যুক্তরাষ্ট্র রাজধানী কারাকাসসহ দেশের বিভিন্ন স্থানে বেসামরিক ও সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে। পরিস্থিতি মোকাবিলায় দেশজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি সদ্য. যুবসমাজকে ধ্বংস করতেই ভারত-মিয়ানমার থেকে মাদক ঢোকানো হচ্ছে: টুকু সদ্য. সন্ধ্যার মধ্যে ৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, বজ্রবৃষ্টির সম্ভাবনা সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি সদ্য. যুবসমাজকে ধ্বংস করতেই ভারত-মিয়ানমার থেকে মাদক ঢোকানো হচ্ছে: টুকু সদ্য. সন্ধ্যার মধ্যে ৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, বজ্রবৃষ্টির সম্ভাবনা