সিরিয়াতে সেনাবাহিনী–আসাদপন্থির মধ্যে তীব্র সংঘর্ষ; অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৭
সিরিয়ার আলেপ্পো শহরের বিভিন্ন এলাকায় অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করেছে কর্তৃপক্ষ। দেশটির সেনাবাহিনী ও কুর্দি-নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেসের (এসডিএফ) মধ্যে চলমান সংঘর্ষ তীব্র আকার ধারণ করায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

আলেপ্পোর অভ্যন্তরীণ নিরাপত্তা কমান্ড এক বিবৃতিতে জানায়, আশরাফিয়েহ, শেখ মাকসুদ, বানি জেইদ, আল-সিরিয়ান, আল-হুল্লুক ও আল-মিদান এলাকায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কারফিউ কার্যকর থাকবে। এ তথ্য প্রকাশ করেছে সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা 'সানা'।

বিবৃতিতে বলা হয়, নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত ও আইনশৃঙ্খলা বজায় রাখতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। কারফিউ চলাকালে সংশ্লিষ্ট এলাকাগুলোতে সব ধরনের চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।

সংঘর্ষ শুরু হওয়ার পর থেকে আলেপ্পোর আশরাফিয়েহ ও শেখ মাকসুদ এলাকা থেকে এক লাখের বেশি মানুষ ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন বলে জানিয়েছেন আলেপ্পোর মিডিয়া বিভাগের পরিচালক। স্নাইপার হামলার আশঙ্কায় অনেক পরিবার এলাকা ছাড়তে পারছেন না বলেও অভিযোগ উঠেছে।

রানা ইসা নামে এক স্থানীয় বাসিন্দা জানান, তিনি স্নাইপার হামলার ভয়ে পরিবারসহ আশরাফিয়েহ এলাকা ছেড়ে চলে গেছেন।

তিনি বলেন, 'অনেক মানুষ এলাকা ছাড়তে চায়, কিন্তু গুলিবিদ্ধ হওয়ার ভয়ে পারছে না। আমরা ভয়াবহ সময় পার করেছি। আমার সন্তানরা আতঙ্কে কাঁপছিল।'

চলতি সপ্তাহে আলেপ্পোতে সংঘর্ষে অন্তত ২২ জন নিহত এবং ১৭৩ জন আহত হয়েছেন। সিরীয় সেনাবাহিনীর দাবি, এসডিএফ বেসামরিক এলাকায় আর্টিলারি ও মর্টার হামলা চালিয়েছে। তবে এসডিএফ এসব অভিযোগ অস্বীকার করে বলেছে, সরকারপন্থি বাহিনীর নির্বিচার গোলাবর্ষণেই হতাহতের ঘটনা ঘটেছে।

এদিকে বৃহস্পতিবার গভীর রাতে সিরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এসডিএফ-সংশ্লিষ্ট সশস্ত্র গোষ্ঠীগুলো আশরাফিয়েহ এলাকা থেকে সরে যাওয়ার পর সেখানে সরকারি বাহিনী মোতায়েন শুরু হয়েছে। সেনাবাহিনীর সঙ্গে সমন্বয় করে এসব ইউনিট বেসামরিক নাগরিকদের সুরক্ষা এবং বিশৃঙ্খলা প্রতিরোধে কাজ করছে বলে জানানো হয়।

উল্লেখ্য, ২০২৫ সালের মার্চে এসডিএফকে রাষ্ট্রীয় কাঠামোর সঙ্গে একীভূত করার লক্ষ্যে স্বাক্ষরিত চুক্তি বাস্তবায়ন নিয়ে দামেস্ক সরকারের সঙ্গে চলমান আলোচনা সম্প্রতি ভেঙে পড়ে।

এসডিএফ কমান্ডার মাজলুম আবদি অভিযোগ করেছেন, আলোচনার মধ্যেই কুর্দি অধ্যুষিত এলাকায় ট্যাংক ও আর্টিলারি মোতায়েন করে বেসামরিকদের বাস্তুচ্যুত করা হয়েছে, যা সহিংস পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি সদ্য. যুবসমাজকে ধ্বংস করতেই ভারত-মিয়ানমার থেকে মাদক ঢোকানো হচ্ছে: টুকু সদ্য. সন্ধ্যার মধ্যে ৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, বজ্রবৃষ্টির সম্ভাবনা সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি সদ্য. যুবসমাজকে ধ্বংস করতেই ভারত-মিয়ানমার থেকে মাদক ঢোকানো হচ্ছে: টুকু সদ্য. সন্ধ্যার মধ্যে ৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, বজ্রবৃষ্টির সম্ভাবনা