খেলাধুলা
অভিনেত্রীর বিরুদ্ধে চাহালের মানহানির মামলা
ভিডিওটি প্রকাশের পরপরই তা দ্রুত ছড়িয়ে পড়ে এবং বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। নেটিজেনদের একাংশ চাহালকে নিয়ে ট্রোলও করতে শুরু করেন। তবে এসব অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন চাহাল। তার পক্ষ থেকে জানানো হয়েছে, এমন ভুয়া তথ্য ছড়িয়ে তার সুনাম ক্ষুণ্ন করা হয়েছে। এ কারণে তিনি আইনগত পদক্ষেপ নিতে বাধ্য হয়েছেন এবং তানিয়া চ্যাটার্জির বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেছেন।
বিদায়ী সংবর্ধনা পেলেন রুবেল, বিসিবির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ
সফরসূচি অনুযায়ী, সকাল ১১টায় জেলা আইনজীবী সমিতির নতুন ভবনের ফলক উন্মোচন করবেন তিনি। এরপর সোয়া ১১টায় জজ আদালতে ই-বেইলবন্ড কার্যক্রম উদ্বোধন এবং সাড়ে ১১টায় বগুড়া পৌরসভাকে নবগঠিত সিটি করপোরেশনে উন্নীতকরণের ফলক উন্মোচন করবেন। দুপুর পৌনে ১২টায় বগুড়া শহর থেকে গাবতলী উপজেলার বাগবাড়ীর উদ্দেশে রওনা হয়ে পৌনে ১টায় জিয়াউর রহমান গ্রাম হাসপাতালে হামের টিকাদান কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
দাপুটে জয়ে টি-টুয়েন্টি সিরিজে এগিয়ে বাংলাদেশ
চট্টগ্রামে দুর্দান্ত জয় দিয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু করল বাংলাদেশ। ১৮৩ রানের লক্ষ্যকে খুব একটা কঠিন হতে না দিয়ে দুই ওভার হাতে রেখেই ৬ উইকেটের জয়ে মাঠ ছাড়ে টাইগাররা। এই জয়ের মধ্য দিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের বিপক্ষে নিজেদের সর্বোচ্চ রান তাড়া করে জয়ের নতুন রেকর্ড গড়েছে বাংলাদেশ। এর আগে কিউইদের বিপক্ষে সর্বোচ্চ ১৩৫ রান তাড়া করে জয়ের নজির ছিল টাইগারদের। এবার সেই রেকর্ড ভেঙে বড় লক্ষ্য অনায়াসেই ছুঁয়ে ফেলে স্বাগতিকরা।
সহজ জয়ে সিরিজে সমতায় বাংলাদেশ
১৯৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। ইনিংসের প্রথম ওভারেই ফিরে যান আগের ম্যাচের হাফসেঞ্চুরিয়ান সাইফ হাসান (৮)। এরপর দ্রুতই সাজঘরে ফেরেন সৌম্য সরকারও (৮)। তবে শুরুর ধাক্কা সামলে ম্যাচে দারুণভাবে ফিরে আসেন তানজিদ হাসান তামিম ও নাজমুল হোসেন শান্ত। তৃতীয় উইকেটে তাদের ১১০ রানের জুটি মূলত জয়ের ভিত গড়ে দেয়। আক্রমণাত্মক ব্যাটিংয়ে ৭৬ রান করেন তানজিদ তামিম, তার ইনিংসে ছিল ১০টি চার ও ৪টি ছক্কা।
জুনেই বিসিবি নির্বাচন চান তামিম
আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বিসিবি পরিচালনা পর্ষদ ভেঙে গত ৭ এপ্রিল জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) তামিম ইকবালকে সভাপতি করে ১১ সদস্যের একটি অ্যাডহক কমিটি গঠন করে। এই কমিটির প্রধান দায়িত্ব তিন মাসের মধ্যে নির্বাচন আয়োজন করা। এর মধ্যেই বিসিবি নির্বাচনের সম্ভাব্য সময় নিয়ে কথা বলেছেন তামিম।
কিংবদন্তি শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের ভয়াবহ দাবি
২০২২ সালে শেন ওয়ার্নের আকস্মিক মৃত্যু এখনো কাঁপিয়ে দেয় ক্রিকেট বিশ্বকে। থাইল্যান্ডের কোহ সামুইয়ের একটি বিলাসবহুল ভিলায় নিথর অবস্থায় পাওয়া গিয়েছিল কিংবদন্তি এই লেগ স্পিনারকে। সে সময় ময়নাতদন্তে তার মৃত্যুকে ‘স্বাভাবিক’ হিসেবে উল্লেখ করা হলেও, চার বছর পর নতুন করে বিতর্কের জন্ম দিয়েছেন তার ছেলে জ্যাকসন ওয়ার্ন। সম্প্রতি ‘টু ওয়ার্ল্ডস কোলাইড’ নামের একটি পডকাস্টে জ্যাকসন দাবি করেন, কোভিড-১৯ টিকা তার বাবার মৃত্যুর পেছনে ভূমিকা রাখতে পারে।
বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার শঙ্কায় স্প্যানিশ তারকা
স্প্যানিশ লিগে অ্যাথলেটিক ক্লাবের হয়ে ভ্যালেন্সিয়ার বিপক্ষে ম্যাচে খেলতে নেমেছিলেন নিকো। তবে প্রথমার্ধেই পেশিতে চোট পান এই স্প্যানিশ তারকা। ব্যথার কারণে ম্যাচ শেষ করার আগেই মাঠ ছাড়তে বাধ্য হন তিনি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চলতি মৌসুমের বাকি ম্যাচগুলোতেও আর দেখা নাও যেতে পারে নিকোকে। এতে করে বিশ্বকাপের আগে তাঁর ফিটনেস নিয়ে শঙ্কা আরও বেড়ে গেছে।
কোচ নিয়োগে ১০ জনের শর্টলিস্ট, বদলাবে কি বাংলাদেশের ফুটবল?
পরিকল্পনা অনুযায়ী, আগামী তিন দিনের মধ্যেই নতুন কোচ চূড়ান্ত করার চেষ্টা থাকবে। তবে বাস্তবতার নিরিখে প্রক্রিয়াটি মে মাসের মাঝামাঝি পর্যন্ত গড়াতে পারে। এ সময়ে শর্টলিস্টে থাকা কোচদের সঙ্গে অনলাইনে সরাসরি সাক্ষাৎকার নেওয়া হবে। তালিকায় ব্রাজিল ও জার্মানির কোচ থাকায় প্রতিযোগিতা বেশ জমে উঠেছে। বেতন, সুযোগ-সুবিধা এবং অন্যান্য শর্ত নিয়েও বিস্তারিত আলোচনা হবে।
যৌন হয়রানির অভিযোগে ৫ বছরের নিষিদ্ধ সাবেক ফুটবল কর্মকর্তা
ফিফার বিবৃতিতে বলা হয়, নারী কর্মীদের যৌন হয়রানি করে তিনি সংস্থাটির একাধিক নীতিমালা গুরুতরভাবে লঙ্ঘন করেছেন। এর মধ্যে রয়েছে কর্মক্ষেত্রে শারীরিক ও মানসিক নিরাপত্তা নিশ্চিত না করা, ক্ষমতার অপব্যবহার এবং পেশাগত দায়িত্বে অবহেলা। তদন্ত চলাকালে ভুক্তভোগীদের লিখিত বক্তব্য, গায়ানা ফুটবল ফেডারেশনের নথিপত্র, অভিযুক্তের জবাব এবং সংশ্লিষ্ট বিভিন্ন প্রমাণ বিস্তারিতভাবে পর্যালোচনা করা হয় বলে জানায় ফিফা।
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের না খেলা নিয়ে তদন্তে সরকার
ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশ না নেওয়ার ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের নির্দেশে গঠিত কমিটিকে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
বার্সেলোনাকে কাঁদিয়ে চ্যাম্পিয়ন্স লীগের সেমিফাইনালে আতলেতিকো মাদ্রিদ
মেত্রোপলিতানো স্টেডিয়ামে অনুষ্ঠিত দ্বিতীয় লেগে বার্সা ২-১ ব্যবধানে জিতলেও এগ্রিগেট ব্যবধানে পিছিয়ে থাকায় বিদায় নিতে হয় কাতালানদের। এতে ২০১৭ সালের পর এই প্রথম ইউরোপ সেরার প্রতিযোগিতার শেষ চারে ফিরল মাদ্রিদের ক্লাব আতলেতিকো। প্রথম লেগে ২-০ গোলে পিছিয়ে থাকা বার্সা ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে। ম্যাচের মাত্র ৪ মিনিটে তরুণ তারকা লামিন ইয়ামাল গোল করে দলকে এগিয়ে নেন। ২৪ মিনিটে ফেরান তোরেস ব্যবধান দ্বিগুণ করলে দুই লেগ মিলিয়ে সমতায় ফেরে বার্সেলোনা।
ক্রিকেট ক্রমশই রাজনৈতিক নিয়ন্ত্রণে চলে যাচ্ছে: উইজডেন
এ বিতর্কের কেন্দ্রে রয়েছে চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)–এ বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে ঘিরে তৈরি হওয়া পরিস্থিতি। অভিযোগ ও আলোচনা অনুযায়ী, কলকাতা নাইট রাইডার্স স্কোয়াড থেকে তার অবস্থান পরিবর্তন এবং দলীয় সিদ্ধান্তকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে নানা দাবি ও প্রতিক্রিয়া ছড়িয়ে পড়ে। যদিও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে রাজনৈতিক চাপের কোনো প্রমাণ প্রকাশিত হয়নি।