খেলাধুলা
শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের সকল সদস্যের পদত্যাগ
সংবাদ সংস্থা পিটিআইয়ের বরাতে জানা গেছে, বুধবার ক্রীড়ামন্ত্রী সুনীল কুমারা গামাগের কাছে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেওয়ার কথা রয়েছে। তবে বৈঠক শেষে বোর্ডের সদস্যরা ভবিষ্যৎ পরিকল্পনা বা পরবর্তী প্রশাসনিক কাঠামো নিয়ে কোনো মন্তব্য করেননি। ফলে নতুন বোর্ড কীভাবে গঠন করা হবে, তা এখনো অনিশ্চিত।
বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন আরও এক ব্রাজিলিয়ান তারকা
চোটের প্রকৃতি নির্ণয়ে ফিনল্যান্ডের তুরকু শহরে বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হন মিলিতাও। সেখানে পরীক্ষায় তার বাম উরুর টেনডনে গুরুতর ক্ষতি ধরা পড়ে, যা সম্পূর্ণ ছিঁড়ে যাওয়ার ঝুঁকিতে ছিল। ক্যারিয়ারের কথা বিবেচনা করে শেষ পর্যন্ত অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন তিনি। মঙ্গলবার (২৮ এপ্রিল) সফলভাবে তার অপারেশন সম্পন্ন হয়েছে।
বিশ্বকাপে ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করল আর্জেন্টিনা
আসন্ন ফিফা বিশ্বকাপকে সামনে রেখে ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। কোচ লিওনেল স্কালোনির ঘোষিত এই তালিকায় আছেন অধিনায়ক লিওনেল মেসি, যা নিয়ে সমর্থকদের মধ্যে স্বস্তি ফিরেছে। লিওনেল মেসি আগেই জানিয়েছিলেন, শারীরিকভাবে পুরোপুরি ফিট থাকলে তিনি বিশ্বকাপে খেলবেন। এবার প্রাথমিক দলে তার নাম থাকায় ধারণা করা হচ্ছে, ইন্টার মায়ামির এই তারকা এবারও জাতীয় দলের জার্সিতে মাঠে নামবেন।
বিশ্বকাপের জন্য ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড ঘোষণা
ক্ষণগণনা শুরু হয়ে গেছে ২০২৬ ফিফা বিশ্বকাপের। মাঠের লড়াই শুরুর আগে তাই এই মুহূর্তে নিজেদের গুছিয়ে নিতে ব্যস্ত দলগুলো। তারই ধারাবাহিকতায় বিশ্বকাপের জন্য ৫৫ সদস্যের প্রাথমিক স্কোয়াড ফিফার কাছে জমা দিয়েছে ব্রাজিল ফুটবল ফেডারেশন। এই স্কোয়াডে যেমন অভিজ্ঞ তারকাদের পাশাপাশি সুযোগ পেয়েছেন একঝাঁক তরুণ প্রতিভাবান ফুটবলার।
বাংলাদেশকে জরিমানা করল আইসিসি
দ্বিতীয় ওয়ানডেতে নির্ধারিত সময়ের চেয়ে দুই ওভার কম বোলিং করায় এ শাস্তি দেওয়া হয়। মাঠের আম্পায়ার রিচার্ড ইলিংওয়ার্থ ও গাজী সোহেল, তৃতীয় আম্পায়ার নিতিন মেনন এবং চতুর্থ আম্পায়ার মাসুদুর রহমান মুকুল অভিযোগ তোলেন। আইসিসির এলিট প্যানেলের ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট শাস্তি ঘোষণা করেন। আইসিসির আচরণবিধির ২.২২ অনুচ্ছেদ অনুযায়ী প্রতি ওভার কম বোলিংয়ের জন্য ৫ শতাংশ করে ম্যাচ ফির জরিমানা নির্ধারিত। ফলে দুই ওভার কম হওয়ায় মোট ১০ শতাংশ জরিমানা গুনতে হচ্ছে বাংলাদেশ দলকে।
ভারত-বাংলাদেশ সম্পর্ক উন্নয়নে সিরিজই সেরা উপায়: তামিম ইকবাল
বাংলাদেশ ও ভারতের ক্রিকেটীয় সম্পর্ক নিয়ে সাম্প্রতিক বিতর্কের মাঝেই নতুন করে আলোচনায় এসেছে দুই দেশের পারস্পরিক অবস্থান। ভারতীয় গণমাধ্যম ‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’-কে দেওয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এর বর্তমান অ্যাড-হক কমিটির সভাপতি তামিম ইকবাল জানিয়েছেন, দুই দেশের মধ্যে বাস্তব কোনো নিরাপত্তা বা ক্রিকেটীয় বাধা নেই, বরং নিয়মিত সিরিজই সম্পর্ক উন্নয়নের সবচেয়ে কার্যকর পথ।
শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডকে সরে যেতে সরকারের নির্দেশ
সম্প্রতি তদন্তে নতুন গতি আসে। গত ৬ এপ্রিল মামলার সপ্তম তদন্ত কর্মকর্তা সার্জেন্ট জাহিদ, ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমান এবং সৈনিক শাহিনুল আলমের ডিএনএ নমুনা ক্রস-ম্যাচের জন্য আদালতের অনুমতি চান। আদালতের নির্দেশনার পরই গ্রেপ্তারের এই পদক্ষেপ নেয় তদন্তকারী সংস্থা। এদিকে, গ্রেপ্তারের দিন বিকেল ৫টার দিকে মামলার বাদী ও তনুর পরিবারের সদস্যরা কুমিল্লা আদালতে উপস্থিত হন। দীর্ঘদিন ধরে ন্যায়বিচারের প্রত্যাশায় আদালতে ঘুরে বেড়ানো তনুর বাবা-মা ও ছোট ভাই রুবেল হোসেনকে এদিন আবেগপ্রবণ হয়ে পড়েন। বর্তমানে আদালতে তাদের জবানবন্দি গ্রহণের প্রক্রিয়া চলছে।
নাসির-তামিমা মামলার রায় ১০ জুন
মামলার অভিযোগে উল্লেখ করা হয়, ২০১১ সালের ২৬ ফেব্রুয়ারি তামিমা সুলতানার সঙ্গে রাকিব হাসানের বিয়ে হয় এবং তাদের একটি কন্যাসন্তান রয়েছে। পেশায় কেবিন ক্রু তামিমা ২০২১ সালের ১৪ ফেব্রুয়ারি নাসির হোসেনকে বিয়ে করেন। এ বিয়ের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি রাকিবের নজরে আসে। বাদী রাকিব হাসানের দাবি, তার সঙ্গে বৈবাহিক সম্পর্ক বহাল থাকা অবস্থায় তামিমা নাসিরকে বিয়ে করেছেন, যা ধর্মীয় ও রাষ্ট্রীয় আইনে অবৈধ। একই সঙ্গে অভিযোগ করা হয়, নাসির তামিমাকে প্রলুব্ধ করে নিজের কাছে নিয়ে গেছেন।
নাহিদ ঝড়ে উড়ে গেল পাকিস্তান, টাইগারদের অনবদ্য জয়
এই জয়ের মধ্য দিয়ে এবার একাধিক অর্জন ধরা দিল বাংলাদেশের হাতে। দেশের মাটিতে পাকিস্তানের বিপক্ষে এটি বাংলাদেশের প্রথম টেস্ট জয়। একই সঙ্গে প্রতিপক্ষের বিপক্ষে টানা তিন টেস্ট জয়ের কীর্তিও গড়েছে টাইগাররা। ২০২৪ সালের আগস্টে রাওয়ালপিন্ডিতে প্রথমবার পাকিস্তানকে হারানোর পর সেই সিরিজেই ধবলধোলাই করেছিল বাংলাদেশ। এবার মিরপুরেও সেই আধিপত্যের ধারাবাহিকতা বজায় থাকল।
‘একসময় সবাই আওয়ামী লীগ করত, এখন কেউই করে না'
দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতা প্রসঙ্গে সাকিব বলেন, 'একটা সময় দেখতাম যে সবাই আওয়ামী লীগ করে, আর এখন দেখি যে কেউই আওয়ামী লীগ করে না। এরকম একটা অবস্থা।' দেশে ফিরলে প্রথমে কোথায় যাবেন—মিরপুর স্টেডিয়াম নাকি নিজ জেলা মাগুরা, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, 'এখন তো ঢাকায় পা রাখাটাই সবচেয়ে বড় চিন্তা।' রাজনীতিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়ে সমালোচনার জবাবেও নিজের অবস্থানে অনড় ছিলেন এই অলরাউন্ডার। তিনি বলেন, 'আমি মনে করি যে আমি ভুল কিছু করি নাই।'
অঘোষিত ফাইনালে টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, দুই পরিবর্তন একাদশে
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) চট্টগ্রামের শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লা. লে. মতিউর রহমান স্টেডিয়ামে সিরিজ নির্ধরণী ম্যাচে বাদ পড়েছেন তাসিকন আহমেদ ও রিশাদ হোসেন। অন্যদিকে, দলে ফিরেছেন মুস্তাফিজুর রহমান ও তানভির ইসলাম। এদিকে টসের সময় একাদশে একটি পরিবর্তনের কথা বলেছেন কিউই অধিনায়ক লাথাম। ব্লেয়ার টিকনারের জায়গায় দলে এসেছেন বেন লেস্টার।
ফিফা বিশ্বকাপে ইরানের পরিবর্তে ইতালিকে রাখার প্রস্তাব মার্কিন দূতের
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ফিন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, জাম্পোলি ইতোমধ্যে এ বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ফিফা সভাপতি জান্নি ইনফান্তিনোর সঙ্গে আলোচনা করেছেন। জাম্পোলি জানিয়েছেন, একজন ইতালীয় বংশোদ্ভূত হিসেবে যুক্তরাষ্ট্রে আয়োজিত এই টুর্নামেন্টে ইতালিকে দেখতে পাওয়া তার দীর্ঘদিনের স্বপ্ন। চারবারের বিশ্বচ্যাম্পিয়নদের বিশ্বকাপে অন্তর্ভুক্ত হওয়ার মতো সব ধরনের যোগ্যতা ও ঐতিহ্য রয়েছে বলেও জানান তিনি।