খেলাধুলা

অ্যানফিল্ডে পিএসভির কাছে লজ্জাজনক হার লিভারপুলের

অ্যানফিল্ডে পিএসভির কাছে লজ্জাজনক হার লিভারপুলের

অ্যানফিল্ডে পিএসভির কাছে ৪–১ গোলের করুণ পরাজয়ে লিভারপুলের দুরবস্থা আরও চরমে পৌঁছেছে। চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে নিজেদের মাঠে এমন হতাশাজনক হার সমর্থকদের মধ্যে ক্ষোভ আর হতাশা বাড়িয়ে দিয়েছে। গত মৌসুমে লিগ পর্বের শেষ ম্যাচে পিএসভির কাছে হেরেছিল লিভারপুল, তবে তখন তারা টেবিলের শীর্ষস্থান নিশ্চিত করেছিল। কিন্তু এবার পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন—প্রিমিয়ার লিগের মতোই চ্যাম্পিয়নস লিগেও তারা নেমে গেছে ১২তম স্থানে।

২৫ জুলাই, ২০২৬
চ্যাম্পিয়নস লিগে বায়ার্নকে দুঃস্বপ্নের রাত উপহার দিল আর্সেনাল

চ্যাম্পিয়নস লিগে বায়ার্নকে দুঃস্বপ্নের রাত উপহার দিল আর্সেনাল

চ্যাম্পিয়নস লিগের টপ-অব-দ্য-টেবিলের লড়াইয়ে দুর্দান্ত ফুটবল উপহার দিয়ে জার্মান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখকে ৩–১ গোলে হারিয়েছে আর্সেনাল। বুধবার (২৬ নভেম্বর) রাতে এমিরেটস স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচের ২২তম মিনিটে বুকায়ো সাকার কর্নার থেকে জুরিয়েন টিমবারের নিখুঁত হেডে এগিয়ে যায় আর্সেনাল।

২৫ জুলাই, ২০২৬
ম্যানসিটিকে হারাল তলানিতে থাকা নিউক্যাসল ইউনাইটেড

ম্যানসিটিকে হারাল তলানিতে থাকা নিউক্যাসল ইউনাইটেড

ইংলিশ প্রিমিয়ার লিগের চলতি মৌসুমে চমকের পর চমক। লিগের তলানিতে থাকা নিউক্যাসল ইউনাইটেডের কাছে হার মানলো বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটিক। হার্ভে বার্নসের দুর্দান্ত জোড়া গোলে সেন্ট জেমস পার্কে ২–১ ব্যবধানে জিতেছে ম্যাগপাইরা। সিটির পক্ষে একমাত্র গোলটি করেন রুবেন দিয়াস।

২৫ জুলাই, ২০২৬
বড় জয় দিয়ে মুশফিকের শততম টেস্ট উদযাপন বাংলাদেশের

বড় জয় দিয়ে মুশফিকের শততম টেস্ট উদযাপন বাংলাদেশের

ঢাকা টেস্টের চতুর্থ দিনই বড় জয়ের আভাস মিলেছিল। পঞ্চম দিনে কার্টিস ক্যাম্ফারের একার লড়াই অপেক্ষা দীর্ঘ করলেও শেষ পর্যন্ত দাপুটে জয় পেয়েছে স্বাগতিক বাংলাদেশ। আয়ারল্যান্ডকে ২১৭ রানের বড় ব্যবধানে হারিয়ে দুই ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ নিশ্চিত করেছে নাজমুল হোসেন শান্তর দল। এ জয়ে রাঙানো হলো মুশফিকুর রহিমের ঐতিহাসিক শততম টেস্টও।

২৫ জুলাই, ২০২৬
অসুস্থ হয়ে হাসপাতালে বিসিবি সহসভাপতি ফারুক, হার্টে পরানো হয়েছে রিং

অসুস্থ হয়ে হাসপাতালে বিসিবি সহসভাপতি ফারুক, হার্টে পরানো হয়েছে রিং

টেস্ট ক্রিকেটের ২৫ বছর পূর্তি উপলক্ষে ঢাকার একটি পাঁচতারকা হোটেলে দুই দিনব্যাপী ক্রিকেট কনফারেন্স চলছে। আজ প্রথম দিনে উপস্থিত ছিলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, সহসভাপতি মোহাম্মদ শাখাওয়াত হোসেন এবং পরিচালক রুবাবা দৌলা, আসিফ আকবর। তবে আরেক সহসভাপতি ফারুক আহমেদ অসুস্থতার কারণে উপস্থিত হতে পারেননি।

২৫ জুলাই, ২০২৬
৬ মিনিটেই শেষ বাংলাদেশ–ভারত ম্যাচের টিকিট!

৬ মিনিটেই শেষ বাংলাদেশ–ভারত ম্যাচের টিকিট!

মাঠে বাংলাদেশ-ভারত মানেই অন্যরকম উত্তেজনা। এবার সেই মাঠের লড়াই শুরু হওয়ার আগেই উত্তাপ ছড়িয়ে পড়েছে টিকিট বিক্রিতে। ঘরের মাঠে আসন্ন এশিয়ান কাপ বাছাইপর্বে দুই প্রতিবেশীর দ্বৈরথ ঘিরে এমন উন্মাদনা আগে খুব কমই দেখা গেছে। মাত্র ৬ মিনিটেই শেষ হয়ে গেছে বাংলাদেশ–ভারত ম্যাচের সব সাধারণ গ্যালারির টিকিট! সোমবার (১০ নভেম্বর) দুপুর ২টায় অনলাইন প্ল্যাটফর্ম 'Quicket' এর মাধ্যমে শুরু হয় টিকিট বিক্রি। আর মুহূর্তের মধ্যেই ওয়েবসাইটে ভিড় করেন হাজারো ফুটবলপ্রেমী। মাত্র ৬ মিনিটের মধ্যেই সাধারণ গ্যালারির সব টিকিট ‘সোল্ড আউট’। Quicket ওয়েবসাইটে কিছুক্ষণের মধ্যেই বড় অক্ষরে দেখা যায় “SOLD OUT” লেখা, যা সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে।

২৫ জুলাই, ২০২৬
বিনা উইকেটে শতরান ছাড়িয়ে লাঞ্চে বাংলাদেশ

বিনা উইকেটে শতরান ছাড়িয়ে লাঞ্চে বাংলাদেশ

দিনের শুরুতে মাত্র ২.২ ওভার ব্যাট করার সুযোগ পায় আয়ারল্যান্ড। ২৮৬ রানেই গুটিয়ে যায় আইরিশরা। ব্যাটিংয়ে নেমে গতকালের ফিল্ডিং ব্যর্থতার মতো ভুল করেনি বাংলাদেশ। দুই ওপেনারই ফিফটি তুলে গেছেন লাঞ্চে। যদিও প্রথম ইনিংসে আইরিশদের থেকে এখনো ১৭৭ রান পিছিয়ে নাজমুল হোসেন শান্তর দল। ২৪ ওভারে গড়ে ৪.৫৪ রান করে বিনা উইকেটে মোট ১০৯ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। জয় ৫০ ও সাদমান ৫৮ রানে অপরাজিত আছেন। সিলেটে সফরকারী বোলারদের ওয়ানডে মেজাজে সামলেছেন সাদমান ইসলাম ও মাহমুদুল হাসান জয়।

২৫ জুলাই, ২০২৬
২০২৬ বিশ্বকাপই আমার শেষ বিশ্বকাপ: রোনালদো

২০২৬ বিশ্বকাপই আমার শেষ বিশ্বকাপ: রোনালদো

ফুটবল দুনিয়ায় বয়স যেন কেবল একটি সংখ্যা। আর সেই কথার জীবন্ত উদাহরণ ক্রিস্টিয়ানো রোনালদো। চলতি বছরের শেষ প্রান্তে দাঁড়িয়ে যখন তাঁর বয়স ৪০ পেরিয়েছে, তখনও মাঠে রোনালদোর ছুটে চলা দেখে বোঝার উপায় নেই, একে একে চারটি দশক পেরিয়ে এসেছেন! তবুও সময়ের নিয়ম মেনেই এবার বিদায়ের সুর তুললেন এই পর্তুগিজ মহাতারকা। সৌদি আরবে এক ট্যুরিজম কনফারেন্সে সিএনএন উপস্থাপক বেকি অ্যান্ডারসনের সঙ্গে ভিডিও বার্তায় রোনালদো নিজেই জানিয়েছেন, আসন্ন ২০২৬ যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকো বিশ্বকাপই হবে তাঁর শেষ বিশ্বকাপ।

২৫ জুলাই, ২০২৬
আয়ারল্যান্ডকে ইনিংস ব্যবধানে হারালো বাংলাদেশ

আয়ারল্যান্ডকে ইনিংস ব্যবধানে হারালো বাংলাদেশ

মাহমুদুল হাসান জয়ের অসাধারণ ব্যাটিং এবং মুরাদ-তাইজুলের স্পিন ঘূর্ণিতে সিলেট টেস্টে আয়ারল্যান্ডের বিপক্ষে ইনিংস ও ৪৭ রানের বড় ব্যবধানে জয় পেয়েছে বাংলাদেশ। তৃতীয় দিনে বিশাল ৩০১ রানের বিশাল লিড নিয়ে ইনিংস ঘোষণা করে টাইগাররা। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দিনের খেলা শেষে আইরিশদের স্কোর ছিল ৫ উইকেটে ৮৫ রান। আজ ম্যাচের চতুর্থ দিনে বাকি ৫ উইকেট নিতে বাংলাদেশকে কিছুটা অপেক্ষা করতে হয়।

২৫ জুলাই, ২০২৬
ভারতের মুখোমুখি হওয়ার সব প্রস্তুতি সম্পন্ন, প্রতিশ্রুতি হামজা চৌধুরীর

ভারতের মুখোমুখি হওয়ার সব প্রস্তুতি সম্পন্ন, প্রতিশ্রুতি হামজা চৌধুরীর

প্রীতি ম্যাচে নেপালের বিপক্ষে ড্র করার হতাশাকে পেছনে ফেলে এবার নতুন উদ্যমে ভারতের বিপক্ষে লড়াইয়ের প্রতিশ্রুতি দিলেন বাংলাদেশ দলের তারকা মিডফিল্ডার হামজা চৌধুরী। লেস্টার সিটির এই ফুটবলার দীর্ঘদিন ইংলিশ প্রিমিয়ার লিগে এবং এখন ইংল্যান্ডের দ্বিতীয় বিভাগীয় প্রতিযোগিতা চ্যাম্পিয়নশিপে খেলেছেন। নেপালের বিপক্ষে ম্যাচে ওভারহেড কিকে একটি এবং পরের গোলটি পেনাল্টি থেকে পানেনকা শটে ধাঁধানো দুটি গোল করেছিলেন হামজা। এমন দুর্দান্ত পারফরম্যান্সের পরও কাঙ্ক্ষিত জয় না পাওয়ায় হতাশ হয়েছিলেন তিনি।

২৫ জুলাই, ২০২৬
এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক

এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক

সংবাদ সম্মেলন শেষে আমাকে সচিবের সঙ্গে বসতে হবে এবং পারিবারিক ইস্যু নিয়ে কথা বলতে হবে। তাঁরা আমাকে ডাকছেন’—গতকাল ভারতের চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণা করার আগে প্রধান নির্বাচক অজিত আগারকারকে অধিনায়ক রোহিত শর্মার বলা কথাগুলো এখন ভাইরাল।

২৫ জুলাই, ২০২৬
রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

ব্যাটিং ও বোলিং বিভাগ ছাড়া ক্রিকেটে অবদান রাখার সুযোগ থাকে কোথায়? ফিল্ডিংয়ে। এই ফিল্ডিং করেই ম্যাচসেরা হয়েছেন উড। নিয়েছেন ৩টি ক্যাচ, সঙ্গে আরও একটি নিতে সহায়তা করেছেন। যা ম্যাচের ভাগ্য পরিবর্তনে বড় ভূমিকা রেখেছে বলেই মনে করেছেন ম্যাচসেরা নির্বাচনে জড়িত ধারাভাষ্যকারেরা।

২৫ জুলাই, ২০২৬

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে শুরু একনেক সভা, আলোচনায় ১৬ মেগা প্রকল্প সদ্য. প্রধানমন্ত্রী ব্রিকসে না যাওয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করেছিল আদানি: রিজভী সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. মক্কায় ড্রোন ছুড়ল হুথিরা, সৌদির প্রতিরোধে ধ্বংস সদ্য. ডিজেলের বদলে বিদ্যুতে চলবে ট্রেন, ৩৮২২ কোটি টাকার প্রকল্প একনেকে সদ্য. স্বাস্থ্য পরীক্ষার জন্য মালয়েশিয়া যাচ্ছেন মির্জা আব্বাস সদ্য. বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম সদ্য. সর্বজনীন পেনশন ব্যবস্থায় আসছে বড় পরিবর্তন, মিলবে ঋণ-স্বাস্থ্যবিমা সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: নয়াদিল্লি সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে শুরু একনেক সভা, আলোচনায় ১৬ মেগা প্রকল্প সদ্য. প্রধানমন্ত্রী ব্রিকসে না যাওয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করেছিল আদানি: রিজভী সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. মক্কায় ড্রোন ছুড়ল হুথিরা, সৌদির প্রতিরোধে ধ্বংস সদ্য. ডিজেলের বদলে বিদ্যুতে চলবে ট্রেন, ৩৮২২ কোটি টাকার প্রকল্প একনেকে সদ্য. স্বাস্থ্য পরীক্ষার জন্য মালয়েশিয়া যাচ্ছেন মির্জা আব্বাস সদ্য. বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম সদ্য. সর্বজনীন পেনশন ব্যবস্থায় আসছে বড় পরিবর্তন, মিলবে ঋণ-স্বাস্থ্যবিমা সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: নয়াদিল্লি সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি