খেলাধুলা
প্রথমবারের মতো অনূর্ধ্ব–১৭ বিশ্বকাপ জিতল পর্তুগাল
কাতারের দোহায় খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত 'ফিফা অনূর্ধ্ব–১৭ বিশ্বকাপ-২০২৫' এর ফাইনালে অস্ট্রিয়াকে ১–০ গোলে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা জেতেছে পর্তুগাল। সেমিফাইনালে ব্রাজিলকে কাঁদিয়ে ফাইনালে ওঠা পর্তুগিজদের হাতেই উঠলো বিজয়ের শিরোপা। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) অনুষ্ঠিত ফাইনালে ম্যাচের ৩২তম মিনিটে পর্তুগালের হয়ে একমাত্র গোলটি করেন আনিসিও ক্যাব্রাল। তার সেই গোলই পর্তুগালের অনূর্ধ্ব–১৭ দলের প্রথম বিশ্বকাপ জয় নিশ্চিত করে। এই আসরে দুই দলই প্রথমবারের মতো ফাইনালে উঠেছিল।
ফিফা র্যাংকিং: শীর্ষে থেকেই বছর শেষ করল স্পেন, শীর্ষ দশে কারা
বিদায় নিতে চলেছে ২০২৫ সাল। বছর শেষ হওয়ার আগে সর্বশেষ ফিফা র্যাংকিং প্রকাশ করেছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। যদিও বছর শেষে র্যাংকিংয়ে শীর্ষ দশ দলের অবস্থানে কোনো পরিবর্তন আসেনি। নতুন র্যাংকিংয়ে ১৮৭৭.১৮ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে স্পেন। খুব কাছাকাছি অবস্থানে রয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা, ১৮৭৩.৩৩ পয়েন্ট নিয়ে তারা আছে দ্বিতীয় স্থানে। ১৮৭০ পয়েন্ট নিয়ে তৃতীয় অবস্থান ধরে রেখেছে ফ্রান্স।
ব্রাজিলের গ্রুপে মরক্কো, সহজ গ্রুপে আর্জেন্টিনা
২০২৬ ফুটবল বিশ্বকাপের বিশ্বকাপের দামামা বেজে উঠলো। বৈশ্বিক এই আসর শুরুর ১৮৮ দিন আগে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের জন এফ কেনেডি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে এর গ্রুপ ড্র অনুষ্ঠান। এবার ২০২২ বিশ্বকাপে স্পেন-পর্তুগালের মতো পরাশক্তিকে হারিয়ে বিশ্বকে চমকে দিয়ে সেমিফাইনালে খেলা মরক্কো এবার পড়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের গ্রুপে। ব্রাজিলের সি গ্রুপে মরক্কোর পাশাপাশি আছে স্কটল্যান্ড ও হাইতি। শেষ দুই বিশ্বকাপজয়ী ফ্রান্স ও আর্জেন্টিনা ছিল একই সি গ্রুপে।
আইপিএলের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করল বিসিসিআই
নারী প্রিমিয়ার লিগের (ডব্লিউপিএল) এবারের আসরের পর্দা উঠছে আগামী আগামী ৯ জানুয়ারি। আজ আনুষ্ঠানিকভাবে নারী আইপিএল শুরুর সময় ঘোষণা করেছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)।
ভারতে নিরাপত্তা শঙ্কায় মেসি, ৫ মিনিটেই ছাড়লেন স্টেডিয়াম
ভারত সফরে গিয়ে অপ্রত্যাশিত ও তিক্ত অভিজ্ঞতার মুখে পড়লেন লিওনেল মেসি। ফুটবল ক্যারিয়ারে অসংখ্য চাপ নিয়ে অসংখ্য ম্যাচ খেলেছেন, হাজারো উন্মাদ দর্শকের সামনে মাঠে নেমেছেন। তবে, কখনোই নিজের নিরাপত্তা নিয়ে এমন শঙ্কায় পড়তে হয়নি তাকে। সেই বিরল ঘটনাই এবার ঘটেছে কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে। ফুটবলের এই মহাতারকাকে সংবর্ধনা দেওয়ার আয়োজন যে এমন বিশৃঙ্খলায় রূপ নেবে, তা হয়তো কেউই কল্পনা করেননি।
নাটকীয় ফাইনালে জর্ডানকে হারিয়ে ফিফা আরব কাপের শিরোপা মরক্কোর
আরব ফুটবলের সাফল্যের গল্পে আরও এক গৌরবময় অধ্যায় যোগ হলো। ফিফা আরব কাপের ট্রফি জিতে আবারও নিজেদের শক্তির প্রমাণ দিল মরক্কো। কাতার বিশ্বকাপ ২০২২-এ সেমিফাইনালে উঠে বিশ্ব ফুটবলকে চমকে দেওয়া দলটি তিন বছর পর আবার কাতারের মাটিতেই উৎসবে মাতল। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দোহার লুসাইল স্টেডিয়ামে অনুষ্ঠিত ফিফা আরব কাপের ফাইনালে জর্ডানকে ৩–২ গোলে হারিয়ে শিরোপা নিশ্চিত করে মরক্কো। নির্ধারিত সময়ের উত্তেজনা পেরিয়ে অতিরিক্ত সময় পর্যন্ত গড়ানো ম্যাচে পাঁচ গোলের নাটকীয় লড়াইয়ে শেষ হাসি হাসে মরক্কানরা।
৩ লাল কার্ডে নিজেদের মাঠে বিধ্বস্ত রিয়াল
নিজেদের মাঠ সান্তিয়াগো বের্নাবেউয়েতে মৌসুমের প্রথম হারের স্বাদ পেল রিয়াল মাদ্রিদ। রোববার (৭ ডিসেম্বর) রাতে রিয়াল মাদ্রিদকে ২–০ গোলে হারিয়ে ১৯ বছর পর সান্তিয়াগো বার্নাব্যু জয় করলো সেল্টা ভিগো। ২০০৬ সালের পর এই প্রথম বার্নাব্যু জয় করল সেল্টা ভিগো। আর ২০১৪ সালের পর লা লিগাতেও এটিই রিয়ালের বিপক্ষে তাদের প্রথম জয়। প্রথমার্ধে রিয়ালের দারুণ সুযোগ থাকলেও সেগুলো গলে রূপান্তর করতে পারেনি।
রাজনীতি না ছাড়ার ঘোষণা সাকিব
জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর হত্যা মামলার আসামি হয়ে গত এক বছরেরও বেশি সময় ধরে দেশের বাইরে রয়েছেন সাকিব আল হাসান। থমকে আছে তার আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারও। তবে কঠিন এই পরিস্থিতির মাঝেও নিজের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে হাল ছাড়েননি মাগুরা-১ আসনের এই সাবেক সংসদ সদস্য। স্পষ্ট জানিয়েছেন, ক্রিকেট ক্যারিয়ার শেষের পথে হলেও দেশের মানুষের জন্য রাজনীতি চালিয়ে যেতে চান তিনি।
বার্সেলোনাকে কিনতে চান সৌদি যুবরাজ!
স্প্যানিশ জায়ান্ট ক্লাব বার্সেলোনাকে কিনতে আগ্রহ দেখিয়েছেন সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। স্প্যানিশ টেলিভিশন শো 'এল চিরিঙ্গিতো' এর সাংবাদিক ফ্রাঁসোয়া গালার্দোর দাবি করেছেন, বার্সেলোনা অধিগ্রহণের জন্য প্রায় ১০ বিলিয়ন ইউরোর প্রস্তাব দেওয়ার কথা ভাবছেন সৌদি যুবরাজ। গালার্দোর বরাতে জানা গেছে, সৌদি আরবের ক্রীড়াক্ষেত্রে বৈশ্বিক প্রভাব বিস্তারের কৌশলের একটি অংশ হবে এই ফুটবল ক্লাব বার্সেলোনা ক্রয়।
‘অলিখিত ফাইনালে’ আয়ারল্যান্ডের বিপক্ষে টসে হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ
চট্টগ্রামে আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে টসে হেরে ফিল্ডিং করছে বাংলাদেশ। সিরিজ ১-১ এ সমতায় থাকায় আজকের ম্যাচটি টাইগারদের জন্য যেমন সিরিজ জয়ের শেষ সুযোগ, তেমনই বিশ্বকাপের আগে নিজেদের পারফরম্যান্স যাচাই করার জন্য এটিই শেষ সুযোগ টাইগারদের। মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে আয়ারল্যান্ডের অধিনায়ক পল স্টারলিং।
রিশাদের ঘূর্ণিতে আইরিশ ওপেনারদের ধস, নিয়ন্ত্রণে বাংলাদেশ
চট্টগ্রামে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে রিশাদ হোসেনের ঘূর্ণিতে ম্যাচের অনেকটাই নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে এসেছে বাংলাদেশ। মঙ্গলবার (২ ডিসেম্বর) চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন আইরিশ অধিনায়ক পল স্টার্লিং। শুরুতে আগ্রাসী ব্যাটিং করেন পল স্টার্লিং ও টিম টেক্টর। উদ্বোধনী জুটিতে ৩৮ রান যোগ করার পর ১০ বলে ১৭ রান করা টেক্টরকে বোল্ড করেন শরীফুল ইসলাম।
কুন্দের ২ গোল, ৩ মিনিটে ম্যাচ ঘুরিয়ে চ্যাম্পিয়ন্স লিগে জয়ে ফিরল বার্সা
চ্যাম্পিয়ন্স লিগে ন্যু ক্যাম্পে ফিরেই বড় শঙ্কায় পড়েছিল বার্সেলোনা। পয়েন্ট তালিকার ১৮ নম্বরে থাকা দলটি শুরুতেই আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টের কাছে গোল হজম করে। বিদায়ের আশঙ্কা ঘনিয়ে উঠেছিল ঠিক তখনই জুলস কুন্দে হয়ে উঠলেন বার্সার ত্রাতা। মাত্র ৩ মিনিটে পরপর দুই হেডে গোল করে দলকে এনে দিলেন ২-১ ব্যবধানে গুরুত্বপূর্ণ জয়।