মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে আয়ারল্যান্ডের অধিনায়ক পল স্টারলিং।
সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচে বাংলাদেশ একাদশে তিনটি পরিবর্তন আনা হয়েছে। নাসুম আহমেদ, নুরুল হাসান ও তানজিম হাসানের পরিবর্তে আজ মাঠে নেমেছেন শরীফুল ইসলাম, শামীম পাটোয়ারি ও রিশাদ হোসেন।
অন্যদিকে, আয়ারল্যান্ডও সিরিজ জেতার লক্ষ্য নিয়ে দলে তিনটি পরিবর্তন এনেছে। বেন কালিৎজ, ব্যারি ম্যাকার্থি ও জশ লিটলের জায়গায় দলে স্থান পেয়েছেন কার্টিস ক্যাম্ফার, ক্রেইগ ইয়াং ও বেন হোয়াইট।
বাংলাদেশ একাদশ: লিটন কুমার দাস (অধিনায়ক), সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারি, শেখ মেহেদি হাসান, মোহাম্মদ সাইফ উদ্দিন, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান।
আয়ারল্যান্ড একাদশ: পল স্টারলিং (অধিনায়ক), টিম টেক্টর, হ্যারি টেক্টর, লরকান টাকার (উইকেটকিপার), কার্টিস ক্যাম্ফার, জর্জ ডকরেল, গ্যারেথ ডেলানি, মার্ক অ্যাডায়ার, ক্রেইগ ইয়াং, ম্যাথু হামফ্রিজ, বেন হোয়াইট।