লংমার্চে বাধা দেবেন না, দেশকে অস্থিতিশীল করবেন না: পরওয়ার

সদ্য সংবাদ ডেস্ক
১৭ সেপ্টেম্বর, ২০২৬ ১৫:৫২:৪৯
সংগৃহীত

আগামী ১৯ সেপ্টেম্বরের ঢাকা-রংপুর লংমার্চ কর্মসূচিকে কেন্দ্র করে সরকার ও প্রশাসনের প্রতি শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা না দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তাঁর অভিযোগ, বিরোধী দলের রাজনৈতিক ও গণদাবি উপেক্ষা করা হলে পরিস্থিতি আরও জটিল হতে পারে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মিয়া গোলাম পরওয়ার। ১৯ সেপ্টেম্বরের ঢাকা থেকে রংপুর লংমার্চ সামনে রেখে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে জামায়াতের এই নেতা অভিযোগ করেন, জাতীয় সংসদে সংখ্যাগরিষ্ঠতার সুযোগ নিয়ে বিএনপি সরকার সাধারণ মানুষের মৌলিক ও রাজনৈতিক অধিকার খর্ব করছে। তাঁর দাবি, মানুষের অধিকার নিয়ে এমন পরিস্থিতি অব্যাহত থাকলে এর পরিণতি ভালো হবে না।

সংসদের কার্যকারিতা নিয়েও প্রশ্ন তোলেন মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, সংসদে আলোচনা হলেও চলমান সংকটের সমাধান হচ্ছে না। বিভিন্ন সময়ে বিষয়গুলো তুলে ধরার পরও কার্যকর সমাধান না আসায় বিরোধী দল রাজপথে কর্মসূচি দিতে বাধ্য হয়েছে বলে দাবি করেন তিনি।

তিনি আরও বলেন, জনগণের দাবিগুলো পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত বিরোধী দল মাঠে থাকবে বলেও জানান তিনি।

আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে দাবি করে কর্মসূচিতে কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি না করতে সরকার ও প্রশাসনের প্রতি আহ্বান জানান মিয়া গোলাম পরওয়ার। ১১ দলীয় ঐক্যের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ওই দিন ঢাকা থেকে রংপুর অভিমুখে লংমার্চ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সদ্য সংবাদ/এসকে

রাজনীতি ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. সন্ধ্যার মধ্যে ৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, বজ্রবৃষ্টির সম্ভাবনা সদ্য. অডিও রেকর্ডকে কেন্দ্র করে ক্যান্টনমেন্ট থানার ওসি ক্লোজড সদ্য. লংমার্চে বাধা দেবেন না, দেশকে অস্থিতিশীল করবেন না: পরওয়ার সদ্য. আবারও বাড়ল সিগারেটের দাম সদ্য. বিদেশি শিক্ষার্থীদের সঙ্গে পরিবার নিয়ে যাওয়ার সুযোগ বন্ধ করতে যাচ্ছে অস্ট্রেলিয়া সদ্য. মেডিকেল ভিসায় ভারতে যাওয়ার পথে আটক আওয়ামী লীগ নেতা সদ্য. 'পরীমনিকে নিয়ে দেশের বাইরে যেতে চেয়েছিলেন আসিফ মাহমুদ', কার্ডটি সম্পর্কে সর্বশেষ কী জানা গেল? সদ্য. দেশ ছাড়তে পারেন আসিফ মাহমুদ, নিষেধাজ্ঞা চাইবে দুদক সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. সন্ধ্যার মধ্যে ৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, বজ্রবৃষ্টির সম্ভাবনা সদ্য. অডিও রেকর্ডকে কেন্দ্র করে ক্যান্টনমেন্ট থানার ওসি ক্লোজড সদ্য. লংমার্চে বাধা দেবেন না, দেশকে অস্থিতিশীল করবেন না: পরওয়ার সদ্য. আবারও বাড়ল সিগারেটের দাম সদ্য. বিদেশি শিক্ষার্থীদের সঙ্গে পরিবার নিয়ে যাওয়ার সুযোগ বন্ধ করতে যাচ্ছে অস্ট্রেলিয়া সদ্য. মেডিকেল ভিসায় ভারতে যাওয়ার পথে আটক আওয়ামী লীগ নেতা সদ্য. 'পরীমনিকে নিয়ে দেশের বাইরে যেতে চেয়েছিলেন আসিফ মাহমুদ', কার্ডটি সম্পর্কে সর্বশেষ কী জানা গেল? সদ্য. দেশ ছাড়তে পারেন আসিফ মাহমুদ, নিষেধাজ্ঞা চাইবে দুদক