আপত্তিকর ভিডিও ভাইরাল, ‘ব্যাচেলর পয়েন্ট’খ্যাত অভিনেতা পাভেলকে ঘিরে আলোচনা

সদ্য সংবাদ ডেস্ক
১৭ সেপ্টেম্বর, ২০২৬ ১৫:০৫:০৭
সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে আলোচনায় এসেছেন ছোটপর্দার অভিনেতা সাইদুর রহমান পাভেল। প্রায় ৪৫ সেকেন্ডের ওই ভিডিওটি নিয়ে সামাজিকমাধ্যমে চলছে নানা আলোচনা-সমালোচনা।

‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে ‘জাকির’ চরিত্রে অভিনয় করে দর্শকদের কাছে পরিচিতি পাওয়া পাভেলের ওই ভিডিওতে তাকে এক নারীর সঙ্গে ভিডিও কলে কথা বলতে দেখা যায়। ভিডিওটির কিছু অঙ্গভঙ্গি নিয়েও সামাজিকমাধ্যমে আলোচনা তৈরি হয়েছে।

তবে ভিডিওটি নিয়ে পাভেলের বক্তব্যও সামনে এসেছে। গণমাধ্যমের কাছে তিনি জানিয়েছেন, ভিডিওতে থাকা নারী তাঁর বান্ধবী। তাদের সম্পর্ক এর বাইরে অন্য কোনো ধরনের নয় বলেও জানান তিনি।

অভিনয়ের পাশাপাশি রিয়্যালিটি শোর প্রতিযোগী হিসেবেও পরিচিতি রয়েছে সাইদুর রহমান পাভেলের। ভারতের জনপ্রিয় কমেডি রিয়্যালিটি শো ‘মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার সিজন ৯’-এ অংশ নিয়ে দুই বাংলার দর্শকদের কাছে পরিচিত হন তিনি। ওই প্রতিযোগিতায় দ্বিতীয় রানারআপ হয়েছিলেন পাভেল।

নির্মাতা তপু খানের ‘কট বিহাইন্ড’ নাটকের মাধ্যমে অভিনয়ে যাত্রা শুরু করেন তিনি। পরবর্তী সময়ে কাজল আরেফিন অমির পরিচালনায় ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে অভিনয় করে ক্যারিয়ারে বড় ধরনের পরিচিতি পান।

নাটকটিতে ‘জাকির হোসেন নেইমার’ তথা ‘বজরা বাজারের জাকির’ চরিত্রে অভিনয় করে দর্শকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন পাভেল। সেই পরিচিত অভিনেতাকেই এবার একটি ভাইরাল ভিডিও ঘিরে নতুন করে আলোচনায় দেখা যাচ্ছে।

সদ্য সংবাদ/এসকে

বিনোদন ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. সন্ধ্যার মধ্যে ৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, বজ্রবৃষ্টির সম্ভাবনা সদ্য. অডিও রেকর্ডকে কেন্দ্র করে ক্যান্টনমেন্ট থানার ওসি ক্লোজড সদ্য. লংমার্চে বাধা দেবেন না, দেশকে অস্থিতিশীল করবেন না: পরওয়ার সদ্য. আবারও বাড়ল সিগারেটের দাম সদ্য. বিদেশি শিক্ষার্থীদের সঙ্গে পরিবার নিয়ে যাওয়ার সুযোগ বন্ধ করতে যাচ্ছে অস্ট্রেলিয়া সদ্য. মেডিকেল ভিসায় ভারতে যাওয়ার পথে আটক আওয়ামী লীগ নেতা সদ্য. 'পরীমনিকে নিয়ে দেশের বাইরে যেতে চেয়েছিলেন আসিফ মাহমুদ', কার্ডটি সম্পর্কে সর্বশেষ কী জানা গেল? সদ্য. দেশ ছাড়তে পারেন আসিফ মাহমুদ, নিষেধাজ্ঞা চাইবে দুদক সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. সন্ধ্যার মধ্যে ৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, বজ্রবৃষ্টির সম্ভাবনা সদ্য. অডিও রেকর্ডকে কেন্দ্র করে ক্যান্টনমেন্ট থানার ওসি ক্লোজড সদ্য. লংমার্চে বাধা দেবেন না, দেশকে অস্থিতিশীল করবেন না: পরওয়ার সদ্য. আবারও বাড়ল সিগারেটের দাম সদ্য. বিদেশি শিক্ষার্থীদের সঙ্গে পরিবার নিয়ে যাওয়ার সুযোগ বন্ধ করতে যাচ্ছে অস্ট্রেলিয়া সদ্য. মেডিকেল ভিসায় ভারতে যাওয়ার পথে আটক আওয়ামী লীগ নেতা সদ্য. 'পরীমনিকে নিয়ে দেশের বাইরে যেতে চেয়েছিলেন আসিফ মাহমুদ', কার্ডটি সম্পর্কে সর্বশেষ কী জানা গেল? সদ্য. দেশ ছাড়তে পারেন আসিফ মাহমুদ, নিষেধাজ্ঞা চাইবে দুদক