ঢাকায় আসছেন ‘বিলিওনেরা’খ্যাত ওটিলিয়া

সদ্য সংবাদ ডেস্ক
১৩ সেপ্টেম্বর, ২০২৬ ২২:৫৮:২৫

‘বিলিওনেরা’ গান দিয়ে বিশ্বজুড়ে জনপ্রিয়তা পাওয়া রোমানিয়ান সংগীতশিল্পী ওটিলিয়া আবারও কনসার্টে অংশ নিতে ঢাকায় আসছেন।

সম্প্রতি নিজের ফেসবুক পোস্টে ঢাকার ভক্তদের উদ্দেশে উচ্ছ্বাস প্রকাশ করেছেন এই আন্তর্জাতিক তারকা। তিনি লিখেছেন, ঢাকার দর্শকদের উন্মাদনা তিনি খুব মিস করেছেন। আবারও তাঁদের জন্য গান গাওয়ার আমন্ত্রণ পেয়ে আনন্দিত এবং সবার সঙ্গে দেখা করে নতুন স্মৃতি তৈরির জন্য অপেক্ষা করছেন তিনি।

আয়োজক প্রতিষ্ঠান ইমেকার্স বাংলাদেশের উদ্যোগে এবারের কনসার্টের নাম রাখা হয়েছে ‘ওটিলিয়া রিটার্নস: ওটিলিয়া বিলিওনেরা লাইভ ইন ঢাকা’।

ইমেকার্স বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নাইম আশরাফ বলেন, দর্শকদের জন্য এমন আয়োজন করাই তাঁদের লক্ষ্য, যা কেবল একটি অনুষ্ঠান হয়ে না থেকে স্মরণীয় অভিজ্ঞতায় পরিণত হবে। এর আগে আরিজিৎ সিং, নেহা কাক্কার এবং নেপাল-বাংলাদেশ ফ্রেন্ডশিপ কনসার্টের মতো বড় আয়োজন করেছে প্রতিষ্ঠানটি। ওটিলিয়ার এবারের কনসার্টও সেই ধারাবাহিকতার অংশ বলে জানান তিনি।

নাইম আশরাফ আরও বলেন, প্রতিটি আয়োজনে বাংলাদেশের দর্শকদের আন্তর্জাতিক মানের বিনোদনের অভিজ্ঞতা দেওয়ার চেষ্টা করে ইমেকার্স বাংলাদেশ। ওটিলিয়ার এবারের অনুষ্ঠানটিও দর্শকদের কাছে একটি সিগনেচার ইভেন্ট হিসেবে জায়গা করে নেবে বলে আশা প্রকাশ করেন তিনি।

কনসার্টটির মিডিয়া পার্টনার হিসেবে থাকছে দেশের প্রথম সারির নিউজ চ্যানেল স্টার নিউজ। অনুষ্ঠানটি ‘ইন্সপায়ার্ড বাই’ হিসেবে থাকছে আপন জুয়েলার্স এবং ‘সাপোর্টেড বাই’ হিসেবে ফেন্সি।

এর আগে ঢাকায় এসে সংগীত পরিবেশন করে দর্শকদের মাতিয়েছেন ওটিলিয়া। দীর্ঘ বিরতির পর তাঁর ফেরার খবরে বাংলাদেশি সংগীতপ্রেমীদের মধ্যে এরই মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, খুব শিগগিরই কনসার্টের তারিখ, ভেন্যু এবং টিকিট কেনার বিস্তারিত তথ্য আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।

সদ্য সংবাদ/ এআর

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. লোডশেডিংয়ে স্বস্তি মেলেনি, আদানি চালু হতেই রামপাল বন্ধ সদ্য. উত্তরে আসিফ মাহমুদ, দক্ষিণে পাটওয়ারী সদ্য. মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশিসহ আটক ৪৭২ সদ্য. দেশের অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর: স্পিকার সদ্য. আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগ সদ্য. ৫ আগস্টের পর দেশে কোনো গায়েবি মামলা হয়নি: আইনমন্ত্রী সদ্য. ইউক্রেনের ট্রেনে রুশ হামলা, অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসন সদ্য. গুলশানে মিছিল করে লাভ নেই, আ.লীগের কোনো ভবিষ্যৎ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী সদ্য. প্রধানমন্ত্রীর ফেনী সফর আপাতত স্থগিত সদ্য. মধ্যবর্তী নির্বাচনের পরই ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প সদ্য. লোডশেডিংয়ে স্বস্তি মেলেনি, আদানি চালু হতেই রামপাল বন্ধ সদ্য. উত্তরে আসিফ মাহমুদ, দক্ষিণে পাটওয়ারী সদ্য. মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশিসহ আটক ৪৭২ সদ্য. দেশের অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর: স্পিকার সদ্য. আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগ সদ্য. ৫ আগস্টের পর দেশে কোনো গায়েবি মামলা হয়নি: আইনমন্ত্রী সদ্য. ইউক্রেনের ট্রেনে রুশ হামলা, অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসন সদ্য. গুলশানে মিছিল করে লাভ নেই, আ.লীগের কোনো ভবিষ্যৎ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী সদ্য. প্রধানমন্ত্রীর ফেনী সফর আপাতত স্থগিত সদ্য. মধ্যবর্তী নির্বাচনের পরই ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প