ক্যাম্পাস সাংবাদিকতার মানোন্নয়নে বেরোবিতে তিন মাসের প্রশিক্ষণ

সদ্য সংবাদ ডেস্ক
১৭ সেপ্টেম্বর, ২০২৬ ১৫:২০:১৪
সংগৃহীত

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি), রংপুরের সাংবাদিক সমিতি (বেরোবিসাস) আয়োজিত তিন মাসব্যাপী সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মসূচি ‘প্রতিবেদনের পথে ১.০’ শুরু হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের গ্যালারি রুমে এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়।

প্রশিক্ষণের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শওকাত আলী। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, “প্রশিক্ষণের মাধ্যমে সাংবাদিকতার দক্ষতা অর্জন করে তা বিশ্ববিদ্যালয় ও সমাজের উন্নয়নে কাজে লাগাতে হবে।” তিনি প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের অর্জিত জ্ঞান ও দক্ষতা বাস্তব ক্ষেত্রে কাজে লাগানোর আহ্বান জানান।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. ফেরদৌস রহমান, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের বিভাগীয় প্রধান তাবিউর রহমান প্রধান, রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান আবদুল লতিফ, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস (এআইএস) বিভাগের বিভাগীয় প্রধান উমর ফারুক এবং ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মনিরুজ্জামান উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে কর্মসূচির লক্ষ্য সম্পর্কে বেরোবি সাংবাদিক সমিতির সভাপতি আবু সাঈদ বলেন, “ক্যাম্পাস সাংবাদিকতার জন্য তথ্য সংগ্রহ, যাচাই ও সংবাদ পরিবেশনের পাশাপাশি সাংবাদিকতার নৈতিকতা জানা জরুরি। অভিজ্ঞ সাংবাদিকদের কাছ থেকে প্রশিক্ষণ নিয়ে অংশগ্রহণকারীরা বাস্তব সাংবাদিকতার বিভিন্ন দিক সম্পর্কে ধারণা পাবেন। সত্য, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার চর্চার মাধ্যমে আমরা আশা করি, ‘প্রতিবেদনের পথে ১.০’ ক্যাম্পাস সাংবাদিকদের দক্ষতা ও পেশাগত মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

পরে প্রশিক্ষণের উদ্বোধনী ক্লাস অনুষ্ঠিত হয়। এতে সাংবাদিকতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ও দিকনির্দেশনা দেন প্রশিক্ষক সাইফুল ইসলাম। তিনি বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক।

আয়োজকেরা জানান, তিন মাসব্যাপী এ প্রশিক্ষণে সাংবাদিকতার বিভিন্ন মৌলিক ও ব্যবহারিক বিষয় নিয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। এতে সংবাদ সংগ্রহ, সংবাদ লেখা, তথ্য যাচাইসহ সাংবাদিকতার প্রয়োজনীয় দক্ষতা উন্নয়নের ওপর গুরুত্ব দেওয়া হবে।

সদ্য সংবাদ/এসকে

জাতীয় ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. সন্ধ্যার মধ্যে ৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, বজ্রবৃষ্টির সম্ভাবনা সদ্য. অডিও রেকর্ডকে কেন্দ্র করে ক্যান্টনমেন্ট থানার ওসি ক্লোজড সদ্য. লংমার্চে বাধা দেবেন না, দেশকে অস্থিতিশীল করবেন না: পরওয়ার সদ্য. আবারও বাড়ল সিগারেটের দাম সদ্য. মেডিকেল ভিসায় ভারতে যাওয়ার পথে আটক আওয়ামী লীগ নেতা সদ্য. দেশ ছাড়তে পারেন আসিফ মাহমুদ, নিষেধাজ্ঞা চাইবে দুদক সদ্য. রাজধানীতে ডিএমপির অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৪৬ সদ্য. নৌকা স্থগিত, নির্বাচনে যুক্ত হলো ‘না’ প্রতীক সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. সন্ধ্যার মধ্যে ৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, বজ্রবৃষ্টির সম্ভাবনা সদ্য. অডিও রেকর্ডকে কেন্দ্র করে ক্যান্টনমেন্ট থানার ওসি ক্লোজড সদ্য. লংমার্চে বাধা দেবেন না, দেশকে অস্থিতিশীল করবেন না: পরওয়ার সদ্য. আবারও বাড়ল সিগারেটের দাম সদ্য. মেডিকেল ভিসায় ভারতে যাওয়ার পথে আটক আওয়ামী লীগ নেতা সদ্য. দেশ ছাড়তে পারেন আসিফ মাহমুদ, নিষেধাজ্ঞা চাইবে দুদক সদ্য. রাজধানীতে ডিএমপির অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৪৬ সদ্য. নৌকা স্থগিত, নির্বাচনে যুক্ত হলো ‘না’ প্রতীক