উত্তরপ্রদেশে বছরে দুইবার বিনামূল্যে এলপিজি সিলিন্ডার দেওয়ার ঘোষণা

স
সদ্য সংবাদ ডেস্ক
৪ নভেম্বর, ২০২৬ ১৮:৪২:৩০
ছবি: সংগৃহীত

ভারতের উত্তরপ্রদেশে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার আওতায় থাকা যোগ্য পরিবারগুলোকে বছরে দুটি বিনামূল্যের এলপিজি সিলিন্ডার দেওয়ার ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। দীপাবলি ও হোলি এই দুই উৎসব উপলক্ষে পরিবারগুলোকে একটি করে সিলিন্ডার দেওয়া হবে। রাজ্যের আসন্ন বিধানসভা নির্বাচন সামনে রেখে এ ঘোষণা এলো।

মঙ্গলবার (৩ নভেম্বর) রাজ্যের ১ কোটি ৮৯ লাখের বেশি সুবিধাভোগীর মধ্যে এলপিজি রিফিলের ভর্তুকি বিতরণ অনুষ্ঠানে নতুন এ সুবিধার কথা জানান যোগী আদিত্যনাথ। এ কর্মসূচি বাস্তবায়নে ১ হাজার ৫০০ কোটি রুপি বরাদ্দ রেখেছে রাজ্য সরকার।

অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী জানান, বর্তমানে উত্তরপ্রদেশে গৃহস্থালি ব্যবহারের একটি এলপিজি সিলিন্ডারের দাম ৯৮৩ দশমিক ৪৫ রুপি। কেন্দ্রীয় সরকারের ৩৩৫ রুপি ভর্তুকি বাদ দিলে গ্রাহককে দিতে হয় ৬৪৮ দশমিক ৫৫ রুপি। উৎসবের সময় বিনামূল্যে সিলিন্ডার পেলে দরিদ্র পরিবারগুলোর ব্যয় কমবে বলে মন্তব্য করেন তিনি। সাশ্রয় হওয়া অর্থ দিয়ে পরিবারগুলো মিষ্টি ও প্রদীপ কিনতে পারবে বলেও উল্লেখ করেন মুখ্যমন্ত্রী।

এ সময় আগের কংগ্রেস সরকারের সঙ্গে বর্তমান সরকারের তুলনা টেনে যোগী আদিত্যনাথ দাবি করেন, অতীতে গ্যাস সংযোগ পেতে সাধারণ মানুষকে নানা ধরনের সমস্যায় পড়তে হতো। তাঁর সরকারের আমলে দরিদ্র পরিবারগুলো বিনামূল্যে গ্যাস সংযোগের সুবিধা পেয়েছে বলে দাবি করেন তিনি।

অন্যদিকে, আগামী ৭ নভেম্বর অযোধ্যায় আয়োজিত হতে যাচ্ছে দীপোৎসব। এ আয়োজনকে ঘিরে প্রস্তুতি পর্যালোচনায় অযোধ্যা সফরের কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। উৎসবটিকে সামাজিক সম্প্রীতি ও সাংস্কৃতিক ঐক্যের প্রতীক হিসেবে তুলে ধরেছেন তিনি।

মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে যোগী আদিত্যনাথ অভিযোগ করেন, অতীতে রাজনৈতিক স্বার্থে সমাজে জাতপাতের বিভাজনকে উসকে দেওয়া হয়েছে। তাঁর দাবি, ২০১৭ সালে রাজ্য সরকারের উদ্যোগে শুরু হওয়া দীপোৎসব এখন অযোধ্যার সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ হয়ে উঠেছে, যেখানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মুখ্যমন্ত্রীর ভাষ্য, ব্যক্তির হাতে জ্বালানো প্রদীপের আলো শেষ পর্যন্ত পুরো সমাজকে আলোকিত করে। জাতপাতের বিভাজন মানুষকে দূরে সরিয়ে দেয়, আর অভিন্ন বিশ্বাস ও সংস্কৃতি সবাইকে ঐক্যবদ্ধ করে।

সূত্র: হিন্দুস্তান টাইমস

​​​​​​​​​​​​​সদ্য সংবাদ/এসএস​

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. গাজীপুরে শ্রমিক আন্দোলনে নিহত তৌফিকের দাফন সম্পন্ন সদ্য. বৃহস্পতিবার দক্ষিণাঞ্চল সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. ট্রাম্পের পরাজয়ের খবরে বিশ্ববাজারে বাড়ল তেলের দাম সদ্য. গাজীপুর মহানগর পুলিশের নতুন কমিশনার হিসেবে নিয়োগ আশিক সাঈদের সদ্য. ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৬ জনের, সংক্রমণে শীর্ষে ঢাকা সদ্য. একনেকের বৈঠকে অনুমোদিত হলো ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প সদ্য. ৪ ডিসেম্বরের মেডিকেল ভর্তি পরীক্ষা স্থগিত সদ্য. ডিসেম্বরের মধ্যে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ: মজুরি বোর্ড সদ্য. আটক হলেন সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী সদ্য. দাবি আদায়ে অনড় শেকৃবি শিক্ষার্থীরা, অবরোধ চীন-মৈত্রী সিগন্যাল সদ্য. গাজীপুরে শ্রমিক আন্দোলনে নিহত তৌফিকের দাফন সম্পন্ন সদ্য. বৃহস্পতিবার দক্ষিণাঞ্চল সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. ট্রাম্পের পরাজয়ের খবরে বিশ্ববাজারে বাড়ল তেলের দাম সদ্য. গাজীপুর মহানগর পুলিশের নতুন কমিশনার হিসেবে নিয়োগ আশিক সাঈদের সদ্য. ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৬ জনের, সংক্রমণে শীর্ষে ঢাকা সদ্য. একনেকের বৈঠকে অনুমোদিত হলো ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প সদ্য. ৪ ডিসেম্বরের মেডিকেল ভর্তি পরীক্ষা স্থগিত সদ্য. ডিসেম্বরের মধ্যে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ: মজুরি বোর্ড সদ্য. আটক হলেন সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী সদ্য. দাবি আদায়ে অনড় শেকৃবি শিক্ষার্থীরা, অবরোধ চীন-মৈত্রী সিগন্যাল