দাবি আদায়ে অনড় শেকৃবি শিক্ষার্থীরা, অবরোধ চীন-মৈত্রী সিগন্যাল

স
সদ্য সংবাদ ডেস্ক
৪ নভেম্বর, ২০২৬ ১৩:০১:৫৮
ছবি: সংগৃহীত

রাজধানীর আগারগাঁওয়ে পুরোনো বাণিজ্য মেলার মাঠ নিজেদের কাছে ফিরিয়ে দেওয়ার দাবিতে আন্দোলন আরও জোরদার করেছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) শিক্ষার্থীরা। দাবি আদায়ে টানা ষষ্ঠ দিনের মতো রাজপথে নেমে বুধবার চীন-মৈত্রী সিগন্যালে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন তাঁরা।

বুধবার (৪ নভেম্বর) বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের পতাকাস্তম্ভের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। পরে মিছিলটি চীন-মৈত্রী সিগন্যাল এলাকায় পৌঁছালে সেখানে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেন আন্দোলনকারীরা। দুপুর ১২টার পর থেকে অবরোধের কারণে ওই এলাকায় যানবাহন চলাচলে বিঘ্ন ঘটে।

এ সময় মাঠ ফিরিয়ে দেওয়ার দাবিতে বিভিন্ন স্লোগান দেন শিক্ষার্থীরা। পাশাপাশি শেরেবাংলা নগরে গণপূর্ত অধিদপ্তরের কমপ্লেক্সের সামনে গণপূর্ত বিভাগের প্রতীকী কুশপুত্তলিকা দাহ করেন তাঁরা।

আন্দোলনকারীদের ভাষ্য, পুরোনো বাণিজ্য মেলার মাঠটি বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও শিক্ষা কার্যক্রমের জন্য গুরুত্বপূর্ণ। তাই মাঠটি বিশ্ববিদ্যালয়ের কাছে হস্তান্তর না করা পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাবেন তাঁরা।

আন্দোলনের ধারাবাহিকতায় মঙ্গলবার শিক্ষক-শিক্ষার্থীদের মতবিনিময় সভা থেকে সব ধরনের পরীক্ষা বর্জন এবং বেলা ১১টার পর ক্লাসে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। একই রাতে বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণে বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা একত্র হয়ে অনির্দিষ্টকালের জন্য শাটডাউন কর্মসূচি ঘোষণা করেন। এর ফলে বুধবার থেকে বিশ্ববিদ্যালয়ের সব পর্যায়ের শিক্ষা কার্যক্রম স্থগিত রয়েছে।

এর আগে গত ২৭ অক্টোবর মাঠটি বিশ্ববিদ্যালয়ের নিজস্ব সম্পত্তি দাবি করে তা ফিরিয়ে দেওয়ার দাবিতে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। ওই দিন মাঠে সচিবালয় নির্মাণের লক্ষ্যে মাটি পরীক্ষার কাজে ব্যবহৃত যন্ত্রপাতি ও গাড়ি ক্যাম্পাসে নিয়ে যান তাঁরা। পরদিন মাঠে চলমান মেলা বন্ধের আলটিমেটাম দেওয়ার পর সেখানে ভাঙচুরের ঘটনাও ঘটে।

২৯ অক্টোবর সড়ক অবরোধের পর জাতীয় যুব মেলাসহ সব ধরনের মেলা স্থগিতের ঘোষণা দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। তবে মাঠের স্থাপনা অপসারণ না করা এবং আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে অজ্ঞাতনামা মামলা দায়েরের প্রতিবাদে গত ২ নভেম্বর মাঠটির নিয়ন্ত্রণ নেওয়ার ঘোষণা দেন আন্দোলনকারীরা।

মাঠ হস্তান্তরের দাবিতে শিক্ষার্থীদের অনড় অবস্থানের কারণে শেকৃবির পরিস্থিতি এখনো উত্তপ্ত রয়েছে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তাঁরা।

​​​​সদ্য সংবাদ/এসএস​

রাজধানী ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. দাবি আদায়ে অনড় শেকৃবি শিক্ষার্থীরা, অবরোধ চীন-মৈত্রী সিগন্যাল সদ্য. জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী সদ্য. পরিচয়পত্র সংশোধনে জালিয়াতি ঠেকাতে কঠোর হচ্ছে ইসি সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সদ্য. বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে নজর রাখছে ভারত: রণধীর জয়সওয়াল সদ্য. গণভোটের রায় উপেক্ষার অভিযোগ, সংবিধান সংশোধন কমিটির সভা বর্জন করল কয়েকটি ছাত্রসংগঠন সদ্য. এসআরবির নতুন মহাপরিচালক ফারুক আহমেদ সদ্য. দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা সদ্য. নাসীরুদ্দীন পাটওয়ারীকে আইনি নোটিশ সদ্য. জাতীয় সংসদের নতুন সদস্য হিসেবে শপথ নিলেন ফয়সল আমীন ও এলিজা জামান সদ্য. দাবি আদায়ে অনড় শেকৃবি শিক্ষার্থীরা, অবরোধ চীন-মৈত্রী সিগন্যাল সদ্য. জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী সদ্য. পরিচয়পত্র সংশোধনে জালিয়াতি ঠেকাতে কঠোর হচ্ছে ইসি সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সদ্য. বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে নজর রাখছে ভারত: রণধীর জয়সওয়াল সদ্য. গণভোটের রায় উপেক্ষার অভিযোগ, সংবিধান সংশোধন কমিটির সভা বর্জন করল কয়েকটি ছাত্রসংগঠন সদ্য. এসআরবির নতুন মহাপরিচালক ফারুক আহমেদ সদ্য. দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা সদ্য. নাসীরুদ্দীন পাটওয়ারীকে আইনি নোটিশ সদ্য. জাতীয় সংসদের নতুন সদস্য হিসেবে শপথ নিলেন ফয়সল আমীন ও এলিজা জামান