স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) নেতৃত্বে পরিবর্তন এনেছে সরকার। সংস্থাটির নতুন মহাপরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন অতিরিক্ত মহাপরিদর্শক (আইজিপি) ফারুক আহমেদ।
মঙ্গলবার (৩ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এতে সই করেন মন্ত্রণালয়ের উপসচিব তৌহিদুল আহমেদ।
প্রজ্ঞাপনে জানানো হয়, এর আগে ফারুক আহমেদ হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। নতুন আদেশে তাকে ঢাকা-ভিত্তিক স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের মহাপরিচালক পদে পদায়ন করা হয়েছে। এ পদটিও অতিরিক্ত আইজিপি পদমর্যাদার।
জনস্বার্থে জারি করা এ নিয়োগ ও পদায়নের আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
সদ্য সংবাদ/এসএস