বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে নজর রাখছে ভারত: রণধীর জয়সওয়াল

স
সদ্য সংবাদ ডেস্ক
৪ নভেম্বর, ২০২৬ ০১:০২:০০
ছবি: সংগৃহীত

বাংলাদেশের পোশাকশ্রমিকদের চলমান আন্দোলন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর এবং গঙ্গা পানি চুক্তিসহ দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ে নিজেদের অবস্থান তুলে ধরেছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, বাংলাদেশের সার্বিক পরিস্থিতির ওপর নজর রাখছে নয়াদিল্লি। একই সঙ্গে বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, ভবিষ্যৎমুখী ও গঠনমূলক সম্পর্ক এগিয়ে নিতে চায় ভারত।

মঙ্গলবার (৩ নভেম্বর) নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন রণধীর জয়সওয়াল।

বাংলাদেশে পোশাকশ্রমিকদের চলমান আন্দোলন নিয়ে জানতে চাইলে জয়সওয়াল বলেন, ‘আমরা বাংলাদেশের চলমান সার্বিক পরিস্থিতির ওপর নজর রাখছি।’

বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতির প্রভাব ভারতের অর্থনীতি ও আন্তসীমান্ত বাণিজ্যে পড়তে পারে কি না, এমন প্রশ্নের জবাবেও তিনি বলেন, বাংলাদেশে কী ঘটছে, তা পর্যবেক্ষণ করছে ভারত। দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে নয়াদিল্লির অবস্থান ইতিবাচক।

জয়সওয়াল বলেন, ‘আমরা বাংলাদেশের পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। সেখানে বিভিন্ন ঘটনা ঘটছে এবং আমরা সেগুলো পর্যবেক্ষণ করছি। ভারত-বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে আমরা ইতিবাচক, ভবিষ্যৎমুখী ও গঠনমূলক সম্পর্কের দিকে এগিয়ে যেতে চাই।’

ব্রিফিংয়ে গঙ্গা পানি চুক্তির বিষয়েও প্রশ্ন ওঠে। বার্তা সংস্থা পিটিআইয়ের এক সাংবাদিক জানতে চান, বাংলাদেশের বিরোধী দলের এক নেতা বলেছেন, ভারত পানি না দিলে ভারতীয় পণ্য, করিডর ও ট্রানজিট বন্ধ করে দেওয়া হবে। একই সঙ্গে গঙ্গা চুক্তিতে বাংলাদেশের পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করার দাবিও জানিয়েছেন তিনি।

জবাবে রণধীর জয়সওয়াল বলেন, গঙ্গাসহ অভিন্ন নদীগুলোর পানিবণ্টন নিয়ে আলোচনার জন্য দুই দেশের মধ্যে যৌথ নদী কমিশন রয়েছে। সীমান্ত অতিক্রমকারী সব নদী নিয়ে আলোচনার জন্য এটিই নির্ধারিত কাঠামো।

তিনি বলেন, ‘গঙ্গা পানি চুক্তির বিষয়ে আগেও বলেছি, ভারত ও বাংলাদেশের মধ্যে যৌথ নদী কমিশন রয়েছে। গঙ্গাসহ সব আন্তসীমান্ত নদী নিয়ে আলোচনার জন্য এটিই কাঠামোবদ্ধ ব্যবস্থা।’

এদিকে বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে এক সাংবাদিক জানতে চান, দীর্ঘদিন ধরে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সফরের অপেক্ষায় থাকলেও এখনো তা অনুষ্ঠিত হয়নি। এর পেছনে কোনো কারণ রয়েছে কি না।

জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ‘আমরা ইতিমধ্যে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছি। এ বিষয়ে কোনো হালনাগাদ তথ্য থাকলে আপনাদের জানাব।’

নতুন সরকার গঠনের পর বাংলাদেশ ও ভারতের মধ্যে দূরত্ব বেড়েছে কি না এবং বাংলাদেশ চীন ও পাকিস্তানের দিকে বেশি ঝুঁকছে কি না, এমন প্রশ্নও করেন আরেক সাংবাদিক।

জবাবে জয়সওয়াল বলেন, ‘ভারত ও বাংলাদেশের মধ্যকার ঐতিহাসিক সম্পর্কের ক্ষেত্রে আমরা একটি ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যৎমুখী দ্বিপক্ষীয় সম্পর্ক বজায় রাখতে এবং কাজ করে যেতে প্রতিশ্রুতিবদ্ধ।​


সদ্য সংবাদ/ এরআর

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে নজর রাখছে ভারত: রণধীর জয়সওয়াল সদ্য. গণভোটের রায় উপেক্ষার অভিযোগ, সংবিধান সংশোধন কমিটির সভা বর্জন করল কয়েকটি ছাত্রসংগঠন সদ্য. এসআরবির নতুন মহাপরিচালক ফারুক আহমেদ সদ্য. দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা সদ্য. নাসীরুদ্দীন পাটওয়ারীকে আইনি নোটিশ সদ্য. জাতীয় সংসদের নতুন সদস্য হিসেবে শপথ নিলেন ফয়সল আমীন ও এলিজা জামান সদ্য. লক্ষ্মীপুরে ককটেল বিস্ফোরণ-ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪ সদ্য. নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে একমত ইসরায়েলের বিরোধী দলগুলো সদ্য. গাজীপুরে শ্রমিক আন্দোলনে আহত তৌফিক শেখ মারা গেছে সদ্য. দলীয় এমপির বিরুদ্ধে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ বিএনপি নেতার সদ্য. বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে নজর রাখছে ভারত: রণধীর জয়সওয়াল সদ্য. গণভোটের রায় উপেক্ষার অভিযোগ, সংবিধান সংশোধন কমিটির সভা বর্জন করল কয়েকটি ছাত্রসংগঠন সদ্য. এসআরবির নতুন মহাপরিচালক ফারুক আহমেদ সদ্য. দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা সদ্য. নাসীরুদ্দীন পাটওয়ারীকে আইনি নোটিশ সদ্য. জাতীয় সংসদের নতুন সদস্য হিসেবে শপথ নিলেন ফয়সল আমীন ও এলিজা জামান সদ্য. লক্ষ্মীপুরে ককটেল বিস্ফোরণ-ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪ সদ্য. নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে একমত ইসরায়েলের বিরোধী দলগুলো সদ্য. গাজীপুরে শ্রমিক আন্দোলনে আহত তৌফিক শেখ মারা গেছে সদ্য. দলীয় এমপির বিরুদ্ধে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ বিএনপি নেতার