লক্ষ্মীপুরে ককটেল বিস্ফোরণ-ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪

স
সদ্য সংবাদ ডেস্ক
৪ নভেম্বর, ২০২৬ ০০:৪৭:২২
ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুরের রায়পুরে বিএনপির এক নেতাসহ চারজনকে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগে সাইফুল প্রকাশ সুজন (২৫) নামের এক যুবককে গণপিটুনি দিয়েছেন স্থানীয় বাসিন্দারা। এ সময় তাঁর সঙ্গে থাকা অন্য দুই ব্যক্তি পালিয়ে যান। পরে পুলিশ ঘটনাস্থল থেকে আহত সুজনকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

মঙ্গলবার (৩ নভেম্বর) রাত ৯টার দিকে রায়পুর উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের খাসেরহাট বাজারে একটি চায়ের দোকানের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

আহত ব্যক্তিরা হলেন উত্তর চরবংশী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি এবায়েদ উল্লাহ গাজী (৫৫), স্থানীয় মাদ্রাসাছাত্র মো. খোরশেদ আলম (২৪), মো. জাহিদ (১৮) ও মো. রায়হান (২৩)। তাঁদের মধ্যে গুরুতর আহত এবায়েদ উল্লাহ গাজী ও জাহিদকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

অভিযুক্ত সাইফুল প্রকাশ সুজনের বয়স নিয়ে তথ্যে ভিন্নতা পাওয়া গেছে। প্রাথমিক তথ্যে তাঁর বয়স ২৫ বছর এবং পুলিশি তথ্যে ৩২ বছর উল্লেখ করা হয়েছে। তিনি বরিশাল বিভাগের ভোলা সদর থানার শ্যামপুর বেদুয়া গ্রামের মৃত সফিক মিয়ার ছেলে। বর্তমানে পুলিশ হেফাজতে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ৯টার দিকে খাসেরহাট বাজারের একটি চায়ের দোকানে বিএনপি নেতা এবায়েদ উল্লাহ গাজী ও ছাত্রদলের পাঁচ-ছয়জন কর্মী আড্ডা দিচ্ছিলেন। এ সময় ভোলা থেকে আসা সাইফুল তিনটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এবায়েদ উল্লাহ গাজীকে ছুরি দিয়ে পেটে ও পিঠে আঘাত করেন। তাঁকে বাধা দিতে গেলে মাদ্রাসাছাত্র খোরশেদ আলম, জাহিদ ও রায়হানকেও কুপিয়ে জখম করা হয়।

পরে পালানোর চেষ্টা করলে স্থানীয় বাসিন্দারা সাইফুলকে আটক করে গণপিটুনি দেন। একপর্যায়ে তাঁকে একটি পিলারের সঙ্গে বেঁধে রাখা হয়। রাত ১০টার দিকে হাজিমারা পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করেন। পরে রায়পুর হাসপাতালে নিয়ে তাঁর চিকিৎসার ব্যবস্থা করা হয়।

এদিকে এবায়েদ উল্লাহ গাজীকে হত্যার উদ্দেশ্যে কারা সাইফুলকে পাঠিয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।

উত্তর চরবংশী ইউনিয়ন বিএনপির সভাপতি ফারুক কবিরাজ মুঠোফোনে বলেন, আহত এবায়েদ উল্লাহ গাজী তাঁদের সঙ্গে রাজনীতি করেন। তিনি একই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি। উপজেলা কৃষকদলের সাবেক সদস্যসচিব শামীম গাজীর সঙ্গে তাঁর পূর্বশত্রুতা রয়েছে।

ফারুক কবিরাজের দাবি, এবায়েদ উল্লাহ গাজীকে হত্যার জন্য ভোলা থেকে তিনজনকে এক লাখ টাকায় ভাড়া করে আনা হয়েছিল। তাঁদের মধ্যে সাইফুল আটক হলেও অন্য দুজন পালিয়ে গেছেন। গণপিটুনির সময় আটক ব্যক্তির কাছ থেকে গ্রামবাসী স্বীকারোক্তি পেয়েছেন বলেও দাবি করেন তিনি। এর আগে মঙ্গলবার দুপুরে ডিবি পুলিশ অন্য একটি মামলায় শামীম গাজীকে গ্রেপ্তার করে পুলিশ সুপারের কার্যালয়ে নিয়ে যায়।

রাত ১১টার দিকে ঘটনার সত্যতা নিশ্চিত করে রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, কী কারণে এবং কার সঙ্গে এ ঘটনা ঘটেছে, তা গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে পুলিশ।​


সদ্য সংবাদ/ এরআর

সারাদেশ ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে নজর রাখছে ভারত: রণধীর জয়সওয়াল সদ্য. গণভোটের রায় উপেক্ষার অভিযোগ, সংবিধান সংশোধন কমিটির সভা বর্জন করল কয়েকটি ছাত্রসংগঠন সদ্য. এসআরবির নতুন মহাপরিচালক ফারুক আহমেদ সদ্য. দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা সদ্য. নাসীরুদ্দীন পাটওয়ারীকে আইনি নোটিশ সদ্য. জাতীয় সংসদের নতুন সদস্য হিসেবে শপথ নিলেন ফয়সল আমীন ও এলিজা জামান সদ্য. লক্ষ্মীপুরে ককটেল বিস্ফোরণ-ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪ সদ্য. নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে একমত ইসরায়েলের বিরোধী দলগুলো সদ্য. গাজীপুরে শ্রমিক আন্দোলনে আহত তৌফিক শেখ মারা গেছে সদ্য. দলীয় এমপির বিরুদ্ধে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ বিএনপি নেতার সদ্য. বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে নজর রাখছে ভারত: রণধীর জয়সওয়াল সদ্য. গণভোটের রায় উপেক্ষার অভিযোগ, সংবিধান সংশোধন কমিটির সভা বর্জন করল কয়েকটি ছাত্রসংগঠন সদ্য. এসআরবির নতুন মহাপরিচালক ফারুক আহমেদ সদ্য. দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা সদ্য. নাসীরুদ্দীন পাটওয়ারীকে আইনি নোটিশ সদ্য. জাতীয় সংসদের নতুন সদস্য হিসেবে শপথ নিলেন ফয়সল আমীন ও এলিজা জামান সদ্য. লক্ষ্মীপুরে ককটেল বিস্ফোরণ-ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪ সদ্য. নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে একমত ইসরায়েলের বিরোধী দলগুলো সদ্য. গাজীপুরে শ্রমিক আন্দোলনে আহত তৌফিক শেখ মারা গেছে সদ্য. দলীয় এমপির বিরুদ্ধে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ বিএনপি নেতার