ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৬ জনের, সংক্রমণে শীর্ষে ঢাকা

স
সদ্য সংবাদ ডেস্ক
৪ নভেম্বর, ২০২৬ ১৭:৩১:০০
ছবি: সংগৃহীত

দেশে ডেঙ্গুর সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা উদ্বেগজনক অবস্থায় রয়েছে। গত ২৪ ঘণ্টায় মশাবাহিত এ রোগে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিতে ভর্তি হয়েছেন ১ হাজার ৮৬৬ জন।

বুধবার (৪ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনের হিসাব অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৪ নভেম্বর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ১ লাখ ৪২ হাজার ৭৭৫ জন। তাঁদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৩৬ হাজার ৩৯৪ জন। বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৫ হাজার ৯৩৬ জন। এ সময়ে ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন মোট ৪৪৫ জন।

বিভাগভিত্তিক চিত্রে সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যুর ঘটনা ঘটেছে ঢাকা বিভাগে। গত এক দিনে এ বিভাগে নতুন করে ৮৬৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন এবং মারা গেছেন চারজন। এ নিয়ে ঢাকা বিভাগে মোট আক্রান্তের সংখ্যা ৫৮ হাজার ২৮৪ এবং মৃত্যুর সংখ্যা ২১২।

খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় ২১৫ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে মারা গেছেন দুজন। বিভাগটিতে এ পর্যন্ত মোট আক্রান্ত ২১ হাজার ৪৪৭ জন এবং মৃত্যু হয়েছে ৮২ জনের।

চট্টগ্রাম বিভাগে এক দিনে ২৫৬ জন নতুন রোগী ভর্তি হলেও কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। এ বিভাগে মোট আক্রান্তের সংখ্যা ২০ হাজার ৮৮৬ এবং মৃত্যু হয়েছে ৪৩ জনের।

বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ২০৬ জন। এ নিয়ে বিভাগটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৭ হাজার ৭১২ জনে। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৩০ জনের।

এ ছাড়া রাজশাহী বিভাগে নতুন রোগী ভর্তি হয়েছেন ১৭১ জন। এ বিভাগে মোট আক্রান্ত ১১ হাজার ৫২ জন এবং মৃত্যু ২৯ জন। রংপুরে এক দিনে ৭১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। সেখানে মোট আক্রান্ত ৪ হাজার ৯৮০ জন এবং মৃত্যু হয়েছে আটজনের।

অন্যদিকে সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় ১৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ বিভাগে এখন পর্যন্ত মোট আক্রান্ত ৯১২ জন এবং মারা গেছেন চারজন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশের সাত বিভাগেই ডেঙ্গু আক্রান্ত রোগী শনাক্ত ও হাসপাতালে ভর্তির ঘটনা অব্যাহত রয়েছে।

সদ্য সংবাদ/এজে

স্বাস্থ্য ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. গাজীপুরে শ্রমিক আন্দোলনে নিহত তৌফিকের দাফন সম্পন্ন সদ্য. বৃহস্পতিবার দক্ষিণাঞ্চল সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. ট্রাম্পের পরাজয়ের খবরে বিশ্ববাজারে বাড়ল তেলের দাম সদ্য. গাজীপুর মহানগর পুলিশের নতুন কমিশনার হিসেবে নিয়োগ আশিক সাঈদের সদ্য. ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৬ জনের, সংক্রমণে শীর্ষে ঢাকা সদ্য. একনেকের বৈঠকে অনুমোদিত হলো ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প সদ্য. ৪ ডিসেম্বরের মেডিকেল ভর্তি পরীক্ষা স্থগিত সদ্য. ডিসেম্বরের মধ্যে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ: মজুরি বোর্ড সদ্য. আটক হলেন সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী সদ্য. দাবি আদায়ে অনড় শেকৃবি শিক্ষার্থীরা, অবরোধ চীন-মৈত্রী সিগন্যাল সদ্য. গাজীপুরে শ্রমিক আন্দোলনে নিহত তৌফিকের দাফন সম্পন্ন সদ্য. বৃহস্পতিবার দক্ষিণাঞ্চল সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. ট্রাম্পের পরাজয়ের খবরে বিশ্ববাজারে বাড়ল তেলের দাম সদ্য. গাজীপুর মহানগর পুলিশের নতুন কমিশনার হিসেবে নিয়োগ আশিক সাঈদের সদ্য. ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৬ জনের, সংক্রমণে শীর্ষে ঢাকা সদ্য. একনেকের বৈঠকে অনুমোদিত হলো ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প সদ্য. ৪ ডিসেম্বরের মেডিকেল ভর্তি পরীক্ষা স্থগিত সদ্য. ডিসেম্বরের মধ্যে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ: মজুরি বোর্ড সদ্য. আটক হলেন সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী সদ্য. দাবি আদায়ে অনড় শেকৃবি শিক্ষার্থীরা, অবরোধ চীন-মৈত্রী সিগন্যাল