অভিনেতা-সঙ্গীতশিল্পী মুকুল জামিল আর নেই

সদ্য সংবাদ ডেস্ক
১৪ সেপ্টেম্বর, ২০২৬ ১৬:০২:১০
ছবি: সংগৃহীত

অভিনয় ও সংগীতজগতের পরিচিত মুখ মুকুল জামিল আর নেই। রোববার (১৩ সেপ্টেম্বর) রাতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা গেছেন। তার আকস্মিক মৃত্যুতে দেশের সাংস্কৃতিক অঙ্গনে নেমে এসেছে শোকের আবহ।

মুকুল জামিলের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা শোক প্রকাশ করছেন। অভিনয়শিল্পী সংঘও তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছে।

সংগঠনটির এক বিবৃতিতে বলা হয়, অভিনয়শিল্পী সংঘের সদস্য মুকুল জামিলের মৃত্যুতে তারা গভীরভাবে শোকাহত। তার বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করা হয়েছে।

সহকর্মী ও সংগীতশিল্পী মিলনও মুকুল জামিলকে স্মরণ করে আবেগঘন বার্তা দিয়েছেন। তিনি জানান, মুকুল জামিলের সঙ্গে তার ছিল ঘনিষ্ঠ সম্পর্ক। বিভিন্ন সময়ে একসঙ্গে কাজের স্মৃতিও তুলে ধরেন তিনি।

সংগীতের সঙ্গে মুকুল জামিলের সম্পর্ক গড়ে ওঠে ছোটবেলা থেকেই। রবীন্দ্রসংগীতের প্রতি তার বিশেষ আগ্রহ ছিল। বোনের অনুপ্রেরণায় গানের জগতে প্রবেশ করেন তিনি। দীর্ঘ ক্যারিয়ারে ৩০টিরও বেশি মিক্স অ্যালবামে কাজ করেছেন এই শিল্পী।

‘আমি তো এমনই’ নামে তার একটি একক অ্যালবামও রয়েছে। ‘মন’, ‘আচ্ছা’, ‘বিলবোর্ড’, ‘ভালবাসার মানে’ এবং ‘ফাগুনের হাওয়া’সহ বেশ কিছু গান শ্রোতাদের কাছে পরিচিতি পেয়েছে। তার ‘চায়ের চুমুকে’ গানটি এটিএন বাংলায়ও প্রচারিত হয়েছে।

গানের পাশাপাশি অভিনয়েও নিজের উপস্থিতি জানান দেন মুকুল জামিল। ২০১৯ সালের ‘ওয়েডিং বেলস’, ২০২২ সালের ‘আমানুষ’ এবং ২০২৪ সালের ‘ছাত্রী বউ’ সিনেমায় অভিনয়ের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। নাটকেও অভিনয় করেছেন এই শিল্পী।

সংগীত ও অভিনয় দুই ক্ষেত্রেই কাজ করা মুকুল জামিলের আকস্মিক মৃত্যুতে সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুতে সাংস্কৃতিক অঙ্গনে একজন পরিচিত মুখের পাশাপাশি একজন সহৃদয় সহকর্মীকে হারানোর বেদনা প্রকাশ করছেন অনেকে।

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. মঙ্গলবার রাত থেকে শিল্প-কারখানায় গ্যাস-বিদ্যুৎ স্বাভাবিকের আশ্বাস প্রধানমন্ত্রীর সদ্য. নভেম্বরের মাঝামাঝি শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন, জানালেন ইসি মাছউদ সদ্য. দুদকে হাজির হতে সময় চাইলেন সাবেক সেনাপ্রধান শফিউদ্দিন সদ্য. 'দুদক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে কাজ করে না' সদ্য. ডাকসু থেকে নামিয়ে ভেঙে ফেলা হলো জিন্নাহর ছবি সদ্য. ওবায়দুল কাদেরসহ যুবলীগ-ছাত্রলীগের শীর্ষ ৭ নেতার মামলার রায় ঘোষণা আগামীকাল সদ্য. সরকারের হারানো অস্ত্রের সন্ধান দিলে মিলবে পুরস্কার সদ্য. মঙ্গলবার সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে মর্যাদাপূর্ণভাবে আমন্ত্রণ জানানো হয়নি: স্পিকার সদ্য. বিশ্ববাজারে ফের কমেছে স্বর্ণ ও রুপার দাম সদ্য. মঙ্গলবার রাত থেকে শিল্প-কারখানায় গ্যাস-বিদ্যুৎ স্বাভাবিকের আশ্বাস প্রধানমন্ত্রীর সদ্য. নভেম্বরের মাঝামাঝি শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন, জানালেন ইসি মাছউদ সদ্য. দুদকে হাজির হতে সময় চাইলেন সাবেক সেনাপ্রধান শফিউদ্দিন সদ্য. 'দুদক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে কাজ করে না' সদ্য. ডাকসু থেকে নামিয়ে ভেঙে ফেলা হলো জিন্নাহর ছবি সদ্য. ওবায়দুল কাদেরসহ যুবলীগ-ছাত্রলীগের শীর্ষ ৭ নেতার মামলার রায় ঘোষণা আগামীকাল সদ্য. সরকারের হারানো অস্ত্রের সন্ধান দিলে মিলবে পুরস্কার সদ্য. মঙ্গলবার সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে মর্যাদাপূর্ণভাবে আমন্ত্রণ জানানো হয়নি: স্পিকার সদ্য. বিশ্ববাজারে ফের কমেছে স্বর্ণ ও রুপার দাম