বিদায় নিতে চলেছে ২০২৫ সাল। বছর শেষ হওয়ার আগে সর্বশেষ ফিফা র্যাংকিং প্রকাশ করেছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। যদিও বছর শেষে র্যাংকিংয়ে শীর্ষ দশ দলের অবস্থানে কোনো পরিবর্তন আসেনি। নতুন র্যাংকিংয়ে ১৮৭৭.১৮ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে স্পেন। খুব কাছাকাছি অবস্থানে রয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা, ১৮৭৩.৩৩ পয়েন্ট নিয়ে তারা আছে দ্বিতীয় স্থানে। ১৮৭০ পয়েন্ট নিয়ে তৃতীয় অবস্থান ধরে রেখেছে ফ্রান্স।
বিদায় নিতে চলেছে ২০২৫ সাল। বছর শেষ হওয়ার আগে সর্বশেষ ফিফা র্যাংকিং প্রকাশ করেছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। যদিও বছর শেষে র্যাংকিংয়ে শীর্ষ দশ দলের অবস্থানে কোনো পরিবর্তন আসেনি।
নতুন র্যাংকিংয়ে ১৮৭৭.১৮ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে স্পেন। খুব কাছাকাছি অবস্থানে রয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা, ১৮৭৩.৩৩ পয়েন্ট নিয়ে তারা আছে দ্বিতীয় স্থানে। ১৮৭০ পয়েন্ট নিয়ে তৃতীয় অবস্থান ধরে রেখেছে ফ্রান্স।
চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে যথাক্রমে ইংল্যান্ড ও ব্রাজিল। শীর্ষ দশের বাকি দলগুলো হলো: ষষ্ঠ স্থানে পর্তুগাল, সপ্তম নেদারল্যান্ডস, অষ্টম বেলজিয়াম, নবম জার্মানি এবং দশম স্থানে ক্রোয়েশিয়া।