খেলাধুলা
বিশ্বকাপ বয়কটে বাংলাদেশের ক্ষতি ৩৩০ কোটি টাকা!
টি–টোয়েন্টি বিশ্বকাপ-২০২৬ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্তে অনড় রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে বিশ্বকাপের মতো বড় আসর থেকে সরে দাঁড়ানোর ফলে বাংলাদেশকে বড় অঙ্কের আর্থিক ক্ষতির মুখে পড়তে হতে পারে, এমনটাই দাবি করেছে ভারতীয় বিভিন্ন গণমাধ্যম। আইসিসি আয়োজিত বিশ্বকাপে অংশগ্রহণ করলে প্রতিটি দল নির্দিষ্ট অঙ্কের অংশগ্রহণ ফি পায়। আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের জন্য এই ফি নির্ধারিত ছিল ৩ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩ কোটি ৬৭ লাখ টাকা। বিশ্বকাপে না খেলায় এই অর্থ থেকে সরাসরি বঞ্চিত হচ্ছে বিসিবি।
যুক্তরাষ্ট্রের হারে নিশ্চিত হলো বাংলাদেশ নারী দলের বিশ্বকাপের টিকিট
নেপালে চলমান বাছাইপর্বে দুর্দান্ত পারফরম্যান্সে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ-২০২৬ এর টিকিট নিশ্চিত করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। সুপার সিক্সে থাইল্যান্ডকে ৩৯ রানে হারিয়ে টানা পঞ্চম জয় তুলে নেয় নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন দল। একই দিনে নেদারল্যান্ডসের কাছে যুক্তরাষ্ট্রের হার নিশ্চিত হওয়ায় আরও দুই ম্যাচ হাতে রেখেই বিশ্বকাপের মূল পর্বে খেলা নিশ্চিত হয়ে যায় বাংলাদেশের মেয়েদের। আগামী ১২ জুন ইংল্যান্ডে শুরু হবে ১২ দল নিয়ে অনুষ্ঠিতব্য নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ।
বাংলাদেশ নেই, তাই ফাঁকা ইডেন; বিশ্বকাপে দর্শক সংকটে কলকাতা
নিরাপত্তা শঙ্কার কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে ম্যাচ না খেলার অনুরোধ জানিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে আইসিসি সেই অনুরোধ আমলে না নিয়ে বিশ্বকাপে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করে। কিন্তু বাংলাদেশ দল না থাকায় বিশ্বকাপের উত্তাপ ও জৌলুস যে অনেকটাই কমেছে, তার স্পষ্ট প্রমাণ মিলল কলকাতার ইডেন গার্ডেন্সে। শনিবার (৭ ফেব্রুয়ারি) ইডেন গার্ডেন্সে টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপপর্বের ম্যাচে মুখোমুখি হয় ওয়েস্ট ইন্ডিজ ও স্কটল্যান্ড।
চট্টগ্রামকে হারিয়ে বিপিএলে চ্যাম্পিয়ন রাজশাহী ওয়ারিয়র্স
শিরোপা নির্ধারণী ফাইনালটি প্রত্যাশার উত্তাপ ছড়াতে পারেনি। শুরু থেকেই রাজশাহী ওয়ারিয়র্সের দাপটে পড়ে যায় চট্টগ্রাম রয়্যালস। ৬৩ রানের বড় ব্যবধানে জিতে নাজমুল হোসেন শান্তর দল নিশ্চিত করে বিপিএলের শিরোপা। আগে ব্যাট করে ২০ ওভারে ১৭৪ রান তোলে রাজশাহী। জবাবে ১১১ রানেই গুটিয়ে যায় চট্টগ্রামের ইনিংস।
ঢাকায় এসেছে ফিফা বিশ্বকাপ ট্রফি
২০২৬ সালের ফিফা বিশ্বকাপকে সামনে রেখে বিশ্বব্যাপী ভ্রমণে থাকা আসল বিশ্বকাপ ট্রফি ঢাকায় পৌঁছেছে। বিশ্বের বিভিন্ন দেশে ফুটবল উন্মাদনা ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে ফিফা ও তাদের স্পন্সর কোকাকোলা এই বিশেষ ট্রফি ট্যুর আয়োজন করেছে। বুধবার (১৪ জানুয়ারি) সকালে ঢাকা আন্তর্জাতিক বিমান বন্দরে এসে পৌছায় ফুটবল বিশ্বকাপ বহনকারী বিমান। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ট্রফি আগমনের পর আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হয়। যদিও এখনও আয়োজকদের পক্ষ থেকে কোনো ছবি প্রকাশিত হয়নি।
ভারতে না গেলে বাংলাদেশের বদলে বিশ্বকাপ খেলবে স্কটল্যান্ড
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। বিশেষ করে ভারত সফরে যাবে কি না, এই সিদ্ধান্তকে ঘিরেই এখন অপেক্ষা। ইএসপিএন ক্রিকইনফোর এক প্রতিবেদনে জানানো হয়েছে, আগামী ২১ জানুয়ারি এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে। এই ইস্যুতে গত শনিবার ঢাকায় অনুষ্ঠিত হয় আইসিসি ও বিসিবির বৈঠক। এক সপ্তাহের ব্যবধানে দ্বিতীয় দফার আলোচনায় বিসিবি তাদের অবস্থানে অনড় থাকার কথা জানায়। আলোচনায় স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, বাংলাদেশ যদি শেষ পর্যন্ত বিশ্বকাপে অংশ না নেয়, তাহলে বিকল্প দল হিসেবে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করার বিষয়টি বিবেচনায় রাখা হচ্ছে।
টি-টুয়েন্টি বিশ্বকাপে ভারতে দল পাঠাবে না বাংলাদেশ
মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার প্রেক্ষিতে বাংলাদেশে আইপিএলের সম্প্রচার বন্ধ হবে কি না, এ প্রশ্নের জবাবে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানিয়েছেন, বিষয়টির আইনগত ভিত্তি এবং প্রক্রিয়া যাচাই-বাছাইয়ের পরই পদক্ষেপ নেওয়া হবে। রোববার (৪ জানুয়ারি) বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত মতবিনিময়সভার মধ্যে তিনি বলেন, 'আইপিএল থেকে বাংলাদেশের তারকা পেসার মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনায় সরকার আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবে। বাংলাদেশ শক্ত অবস্থান নেবে এবং সিদ্ধান্তের আইনি ভিত্তি স্পষ্ট হবে।'
জনগণের সেন্টিমেন্টের বাইরে ভারতীয়দের হয়ে ব্যাট করেছেন তামিম: বিসিবি পরিচালক
জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে ‘ভারতীয় দালাল’ আখ্যা দেওয়ার মন্তব্যে ক্রিকেটাঙ্গনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এই মন্তব্যটি করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও অর্থ কমিটির চেয়ারম্যান এম নাজমুল ইসলাম। ভারতীয় দালাল আখ্যা দেয়া পোস্ট ডিলিট করে দিলেও তামিমকে নিয়ে আবার একটি পোস্ট করেছেন তিনি। নিজের ফেসবুক আইডিতে এম নাজমুল ইসলাম লিখেছেন, 'মুস্তাফিজ ইস্যুতে যখন বাংলাদেশ দল ভারতে নিরাপত্তা ঝুঁকির মধ্যে ছিল, ক্রীড়া উপদেষ্টা বিষয়টি আন্দাজ করে আসন্ন টি-২০ বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে শ্রীলঙ্কায় স্থানান্তরের জন্য বিসিবির সঙ্গে আলোচনা করেছেন।
উইজডেনের বর্ষসেরা টি-টোয়েন্টি একাদশে মোস্তাফিজ
গত বছর জাতীয় দল ও বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার পেলেন মোস্তাফিজুর রহমান। ক্রিকেটবিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট উইজডেন প্রকাশিত ২০২৫ সালের বর্ষসেরা টি-টোয়েন্টি একাদশে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের এই বাঁহাতি পেসার। পুরো দলে তিনিই একমাত্র বাংলাদেশি ক্রিকেটার। স্বীকৃত টি-টোয়েন্টিতে সারা বছরের পারফরম্যান্স বিশ্লেষণ করেই ছেলেদের বর্ষসেরা একাদশ ঘোষণা করেছে উইজডেন। যেখানে বল হাতে ধারাবাহিক সাফল্যের কারণে নির্বাচকদের নজর কাড়েন মোস্তাফিজ।
‘ভারতীয় দালাল’ মন্তব্যে ক্ষমা চাইবেন না বিসিবি পরিচালক
সাবেক ক্রিকেটার তামিম ইকবালের ভারত থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে না যাওয়ার মন্তব্যের পর তাকে ‘ভারতীয় দালাল’ বলায় সমালোচনার মুখে পড়েছেন বিসিবি পরিচালক এম নাজমুল ইসলাম। তবে এ বিষয়ে কোনভাবেই ক্ষমা চাইবেন না বলে জানিয়েছেন তিনি। শুক্রবার (৯ জানুয়ারি) একটি ক্রিকেটমাধ্যমকে এ কথা জানান তিনি। এম নাজমুল ইসলাম বলেন, ‘যদি আমি শব্দটা ইংরেজিতে বলতাম, হয়তো এভাবে হতো না। আমি নিজেও একজন দালাল, পার্থক্য শুধু এটুকুই যে আমি বাংলাদেশের দালালি করছি। বাংলায় শব্দটা শোনার সময় একটু খারাপ লাগে।’
বার্সার বিরুদ্ধে মাদ্রিদের কোটি ইউরোর মামলা
মাঠের ‘এল ক্লাসিকো’র উত্তাপ ছড়িয়ে পড়ল এবার আদালতেও। নেগ্রেইরা কেলেঙ্কারিকে কেন্দ্র করে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে আইনি পদক্ষেপ নিয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ। ক্ষতিপূরণ হিসেবে তারা দাবি করেছে কয়েক মিলিয়ন ইউরো! মাদ্রিদের প্রভাবশালী দৈনিক এএস-এর খবর অনুযায়ী, বড়দিনের আগের রাতে আদালতে একটি বিস্তারিত আবেদন জমা দেয় রিয়াল মাদ্রিদ। আবেদনে ২০১০ থেকে ২০২১ সাল পর্যন্ত বার্সেলোনার ইনভয়েস, অডিট রিপোর্ট, বাজেট ও আর্থিক বিবরণীসহ মোট ৬২৫টি নথি চাওয়া হয়েছে।
বিসিবি থেকে নাজমুল ইসলাম পদত্যাগ না করলে খেলা বয়কটের ঘোষণা ক্রিকেটারদের
কদিন আগে তামিম ইকবালকে ‘পরীক্ষিত ভারতীয় দালাল’ বলে বিতর্কে জড়ান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও অর্থ কমিটির চেয়ারম্যান এম নাজমুল ইসলাম। সেই মন্তব্যের রেশ কাটতে না কাটতেই আবার নতুন বিতর্কের জন্ম দিয়েছেন তিনি। আজ বিকেলে মিরপুরে দেওয়া বক্তব্যের জেরে তাঁর পদত্যাগের দাবিতে ক্রিকেট খেলা বন্ধের ঘোষণা দিয়েছে ক্রিকেটারদের সংগঠন কোয়াব।