জনগণের সেন্টিমেন্টের বাইরে ভারতীয়দের হয়ে ব্যাট করেছেন তামিম: বিসিবি পরিচালক

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৭
জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে ‘ভারতীয় দালাল’ আখ্যা দেওয়ার মন্তব্যে ক্রিকেটাঙ্গনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এই মন্তব্যটি করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও অর্থ কমিটির চেয়ারম্যান এম নাজমুল ইসলাম। ভারতীয় দালাল আখ্যা দেয়া পোস্ট ডিলিট করে দিলেও তামিমকে নিয়ে আবার একটি পোস্ট করেছেন তিনি।

নিজের ফেসবুক আইডিতে এম নাজমুল ইসলাম লিখেছেন, 'মুস্তাফিজ ইস্যুতে যখন বাংলাদেশ দল ভারতে নিরাপত্তা ঝুঁকির মধ্যে ছিল, ক্রীড়া উপদেষ্টা বিষয়টি আন্দাজ করে আসন্ন টি-২০ বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে শ্রীলঙ্কায় স্থানান্তরের জন্য বিসিবির সঙ্গে আলোচনা করেছেন। মাননীয় পররাষ্ট্র উপদেষ্টাও এই সিদ্ধান্ত সমর্থন করেছেন। এমন পরিস্থিতিতে দেশের জনগণের সেন্টিমেন্টের বাইরে গিয়ে ভারতীয়দের হয়ে ব্যাট করেছেন আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের জার্সিতে ১৫ হাজার রান করা একজন লেজেন্ডারি ক্রিকেটার। এটি আমার ব্যক্তিগত মতামত।'
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) তামিম ইকবাল সিটি ক্লাবে অনুষ্ঠিত জিয়া ইন্টার ইউনিভার্সিটি ক্রিকেট টুর্নামেন্টে ট্রফি ও জার্সি উন্মোচন অনুষ্ঠানে বলেন, 'আমাদের অর্থের প্রায় ৯০-৯৯ শতাংশ আসে আইসিসি থেকে। তাই সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নিতে হবে।'

এ মন্তব্যের পরই বিসিবি কর্মকর্তা এম নাজমুল ইসলাম তামিমকে নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন। লিখেন, 'স্ট্যাটাসে তিনি লিখেছিলেন, এইবার আরো একজন পরীক্ষিত ভারতীয় দালাল এর আত্মপ্রকাশ বাংলার জনগণ দুচোখ ভরে দেখলো।'
মন্তব্যটি নিয়ে সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পর জাতীয় দলের ক্রিকেটাররা প্রকাশ্যে নিন্দা জানানোর পর পোস্টটি ডিলিট করে দেন তিনি।

উল্লেখ্য, মুস্তাফিজুর রহমানকে আইপিএলের স্কোয়াড থেকে বাদ দেওয়ার পর বাংলাদেশ দলের ভারত বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে শঙ্কা দেখা দিয়েছিল। নিরাপত্তাজনিত কারণে টাইগাররা ভারতের পরিবর্তে শ্রীলঙ্কায় ম্যাচ খেলার বিষয়টি আইসিসির কাছে বিবেচনার জন্য জানিয়েছিল বিসিবি।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. দেশের ৫ বিভাগে ভারী বর্ষণের আভাস সদ্য. গুলশান থানার ওসি প্রত্যাহার, কারণ জানাল সদর দপ্তর সদ্য. গ্যাস-বিদ্যুৎ সংকট ইতোমধ্যে নিয়ন্ত্রণে চলে এসেছে: প্রধানমন্ত্রীর প্রেস সচিব সদ্য. জুলাই যোদ্ধা হাসান ও মাহমুদুল মাদকসহ গ্রেপ্তার সদ্য. নিষিদ্ধ ছাত্রলীগের জেলা সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার সদ্য. ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান সদ্য. আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন জেমস রদ্রিগেজ সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. দেশের ৫ বিভাগে ভারী বর্ষণের আভাস সদ্য. গুলশান থানার ওসি প্রত্যাহার, কারণ জানাল সদর দপ্তর সদ্য. গ্যাস-বিদ্যুৎ সংকট ইতোমধ্যে নিয়ন্ত্রণে চলে এসেছে: প্রধানমন্ত্রীর প্রেস সচিব সদ্য. জুলাই যোদ্ধা হাসান ও মাহমুদুল মাদকসহ গ্রেপ্তার সদ্য. নিষিদ্ধ ছাত্রলীগের জেলা সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার সদ্য. ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান সদ্য. আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন জেমস রদ্রিগেজ