উইজডেনের বর্ষসেরা টি-টোয়েন্টি একাদশে মোস্তাফিজ

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৭
গত বছর জাতীয় দল ও বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার পেলেন মোস্তাফিজুর রহমান। ক্রিকেটবিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট উইজডেন প্রকাশিত ২০২৫ সালের বর্ষসেরা টি-টোয়েন্টি একাদশে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের এই বাঁহাতি পেসার। পুরো দলে তিনিই একমাত্র বাংলাদেশি ক্রিকেটার।

স্বীকৃত টি-টোয়েন্টিতে সারা বছরের পারফরম্যান্স বিশ্লেষণ করেই ছেলেদের বর্ষসেরা একাদশ ঘোষণা করেছে উইজডেন। যেখানে বল হাতে ধারাবাহিক সাফল্যের কারণে নির্বাচকদের নজর কাড়েন মোস্তাফিজ।

মোস্তাফিজের পারফরম্যান্সের প্রশংসা করে উইজডেন লিখেছে, ২০২৫ সালে অন্তত ১৫০ ওভার বল করা বোলারদের মধ্যে তার বোলিং গড় (১৮.০৩) ছিল সবার চেয়ে সেরা। এ বছরে কোনো পেসারই তার মতো এতটা মিতব্যয়ী ছিলেন না। স্ট্রাইক রেটের দিক থেকেও কেবল জেসন হোল্ডারই তার চেয়ে এগিয়ে ছিলেন। বছরজুড়েই রান আটকে রেখে নিয়মিত উইকেট তুলে নিয়েছেন ফিজ।

গত বছর স্বীকৃত টি-টোয়েন্টিতে ৪৩ ইনিংসে ৫৯ উইকেট শিকার করেন মোস্তাফিজ। ওভারপ্রতি রান দিয়েছেন মাত্র ৬.৭৮। স্ট্রাইক রেট ছিল ১৫.৯। তার সেরা বোলিং ফিগার ৩ উইকেট ১১ রান। পুরো বছরে তিনি বল করেছেন ১৫৬.৫ ওভার।

উইজডেনের বর্ষসেরা টি-টোয়েন্টি দলে ওপেনার হিসেবে আছেন ভারতের অভিষেক শর্মা ও ইংল্যান্ডের ফিল সল্ট। মিডল অর্ডারে রয়েছেন দক্ষিণ আফ্রিকার দেভাল্ড ব্রেভিস ও ডনোভান ফেরেইরা, সঙ্গে অস্ট্রেলিয়ার বিধ্বংসী ব্যাটার টিম ডেভিড।

অলরাউন্ডার হিসেবে দলে জায়গা পেয়েছেন স্যাম কারেন ও জেসন হোল্ডার। পেস আক্রমণে মোস্তাফিজের সঙ্গী নিউজিল্যান্ডের জ্যাকব ডাফি। স্পিন বিভাগে ভারতের বরুণ চক্রবর্তী ও ওয়েস্ট ইন্ডিজের সুনীল নারিনকে রাখা হয়েছে।

উইজডেনের ২০২৫ সালের বর্ষসেরা টি-টোয়েন্টি একাদশ:
অভিষেক শর্মা, ফিল সল্ট, দেভাল্ড ব্রেভিস, স্যাম কারেন, ডনোভান ফেরেইরা, টিম ডেভিড, সুনীল নারিন, জেসন হোল্ডার, জ্যাকব ডাফি, মোস্তাফিজুর রহমান, বরুণ চক্রবর্তী।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. দেশের ৫ বিভাগে ভারী বর্ষণের আভাস সদ্য. গুলশান থানার ওসি প্রত্যাহার, কারণ জানাল সদর দপ্তর সদ্য. গ্যাস-বিদ্যুৎ সংকট ইতোমধ্যে নিয়ন্ত্রণে চলে এসেছে: প্রধানমন্ত্রীর প্রেস সচিব সদ্য. জুলাই যোদ্ধা হাসান ও মাহমুদুল মাদকসহ গ্রেপ্তার সদ্য. নিষিদ্ধ ছাত্রলীগের জেলা সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার সদ্য. ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান সদ্য. আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন জেমস রদ্রিগেজ সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. দেশের ৫ বিভাগে ভারী বর্ষণের আভাস সদ্য. গুলশান থানার ওসি প্রত্যাহার, কারণ জানাল সদর দপ্তর সদ্য. গ্যাস-বিদ্যুৎ সংকট ইতোমধ্যে নিয়ন্ত্রণে চলে এসেছে: প্রধানমন্ত্রীর প্রেস সচিব সদ্য. জুলাই যোদ্ধা হাসান ও মাহমুদুল মাদকসহ গ্রেপ্তার সদ্য. নিষিদ্ধ ছাত্রলীগের জেলা সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার সদ্য. ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান সদ্য. আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন জেমস রদ্রিগেজ