বাংলাদেশ নেই, তাই ফাঁকা ইডেন; বিশ্বকাপে দর্শক সংকটে কলকাতা

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৮
নিরাপত্তা শঙ্কার কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে ম্যাচ না খেলার অনুরোধ জানিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে আইসিসি সেই অনুরোধ আমলে না নিয়ে বিশ্বকাপে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করে। কিন্তু বাংলাদেশ দল না থাকায় বিশ্বকাপের উত্তাপ ও জৌলুস যে অনেকটাই কমেছে, তার স্পষ্ট প্রমাণ মিলল কলকাতার ইডেন গার্ডেন্সে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) ইডেন গার্ডেন্সে টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপপর্বের ম্যাচে মুখোমুখি হয় ওয়েস্ট ইন্ডিজ ও স্কটল্যান্ড। বিশ্বকাপের ম্যাচ হলেও স্টেডিয়ামের গ্যালারিতে চোখে পড়ার মতো দর্শক ছিল না। সিংহভাগ আসনই ছিল ফাঁকা, খাঁ খাঁ করছিল গ্যালারি।

ইডেনের গ্যালারি ফাঁকা থাকবে—এমন শঙ্কা আগে থেকেই ছিল। কারণ ম্যাচের আগেই টিকিট বিক্রিতে বড় ধরনের ধস নামে। ম্যাচ শুরু হওয়ার পর সেই শঙ্কাই বাস্তবে রূপ নেয়। দর্শকশূন্য গ্যালারি বিশ্বকাপের পরিবেশকে অনেকটাই ম্লান করে দেয়।

টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপপর্বে বাংলাদেশের চারটি ম্যাচের মধ্যে তিনটিই ছিল কলকাতায় এবং একটি মুম্বাইয়ে। ভারতের বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ দল না থাকায় স্থানীয় দর্শকদের আগ্রহে বড় ধরনের ভাটা পড়েছে। যার সরাসরি প্রভাব পড়েছে মাঠের গ্যালারিতে।

বাংলাদেশের অনুপস্থিতিতে বিশ্বকাপের উত্তেজনা ও দর্শক সমাগম—দুটোতেই যে বড় ঘাটতি তৈরি হয়েছে, ইডেন গার্ডেন্সের এই চিত্রই তার বাস্তব উদাহরণ।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. দেশের ৫ বিভাগে ভারী বর্ষণের আভাস সদ্য. গুলশান থানার ওসি প্রত্যাহার, কারণ জানাল সদর দপ্তর সদ্য. গ্যাস-বিদ্যুৎ সংকট ইতোমধ্যে নিয়ন্ত্রণে চলে এসেছে: প্রধানমন্ত্রীর প্রেস সচিব সদ্য. জুলাই যোদ্ধা হাসান ও মাহমুদুল মাদকসহ গ্রেপ্তার সদ্য. নিষিদ্ধ ছাত্রলীগের জেলা সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার সদ্য. ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান সদ্য. আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন জেমস রদ্রিগেজ সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. দেশের ৫ বিভাগে ভারী বর্ষণের আভাস সদ্য. গুলশান থানার ওসি প্রত্যাহার, কারণ জানাল সদর দপ্তর সদ্য. গ্যাস-বিদ্যুৎ সংকট ইতোমধ্যে নিয়ন্ত্রণে চলে এসেছে: প্রধানমন্ত্রীর প্রেস সচিব সদ্য. জুলাই যোদ্ধা হাসান ও মাহমুদুল মাদকসহ গ্রেপ্তার সদ্য. নিষিদ্ধ ছাত্রলীগের জেলা সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার সদ্য. ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান সদ্য. আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন জেমস রদ্রিগেজ