বার্সার বিরুদ্ধে মাদ্রিদের কোটি ইউরোর মামলা

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৭
মাঠের ‘এল ক্লাসিকো’র উত্তাপ ছড়িয়ে পড়ল এবার আদালতেও। নেগ্রেইরা কেলেঙ্কারিকে কেন্দ্র করে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে আইনি পদক্ষেপ নিয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ। ক্ষতিপূরণ হিসেবে তারা দাবি করেছে কয়েক মিলিয়ন ইউরো!

মাদ্রিদের প্রভাবশালী দৈনিক এএস-এর খবর অনুযায়ী, বড়দিনের আগের রাতে আদালতে একটি বিস্তারিত আবেদন জমা দেয় রিয়াল মাদ্রিদ। আবেদনে ২০১০ থেকে ২০২১ সাল পর্যন্ত বার্সেলোনার ইনভয়েস, অডিট রিপোর্ট, বাজেট ও আর্থিক বিবরণীসহ মোট ৬২৫টি নথি চাওয়া হয়েছে।

রিয়ালের দাবি, নেগ্রেইরা কেলেঙ্কারিতে অর্থের উৎস ও ব্যবহার খতিয়ে দেখতে এসব নথি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

নেগ্রেইরা কেলেঙ্কারির বিষয়টি সামনে আসে মূলত ২০২৩ সালে।

তদন্তে জানা যায়, ২০০১ থেকে ২০১৮ সালের মধ্যে কিছু প্রতিষ্ঠানের মাধ্যমে সাবেক লা লিগা রেফারি হোসে মারিয়া এনরিকেজ নেগ্রেইরার সঙ্গে সংশ্লিষ্ট পক্ষগুলোকে মোট ৮.৪ মিলিয়ন ইউরো পরিশোধ করে বার্সেলোনা।

শুরুর দিকে বার্সেলোনার বিরুদ্ধে ঘুষের অভিযোগ আনা হলেও ২০২৪ সালে তা বাতিল হয়। সংশ্লিষ্ট সময়কালে নেগ্রেইরা কোনো সরকারি পদে ছিলেন না বলে যুক্তি প্রদান করে আদালত। পরে মামলাটি ক্রীড়া দুর্নীতির ধারায় স্থানান্তরিত হয়, যার তদন্ত এখনো চলমান।

বরাবরের মতোই এই অভিযোগ অস্বীকার করেছে বার্সেলোনা। নেগ্রেইরাকে শুধুমাত্র পরামর্শক হিসেবেই নিয়োগ দেওয়া হয়েছিল বলে দাবি করেছে তারা।

তবে রিয়াল মাদ্রিদের বক্তব্য ভিন্ন। তাদের মতে, এসব অর্থনৈতিক লেনদেন নিছক পরামর্শমূলক ছিল না; বরং রেফারিদের প্রভাবিত করে প্রতিযোগিতামূলক সুবিধা নেওয়ার পরিকল্পনার অংশ। রিয়ালের দাবি, যদি বার্সেলোনা কোনোভাবে রেফারিদের সহানুভূতি পেয়ে থাকে, তবে সেই সময়ের অনেক সাফল্যই অন্যায্য। এতে রিয়াল মাদ্রিদের শিরোপা, রাজস্ব ও ক্লাবের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে।

এই কারণেই রিয়াল মাদ্রিদ শুধু তদন্তের ফল জানতে চায় না, পাশাপাশি ক্ষতিপূরণও দাবি করছে—যার অঙ্ক ‘মাল্টি-মিলিয়ন ইউরো’।

আইনি লড়াইয়ে সরাসরি নেতৃত্ব দিচ্ছেন রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ। সম্প্রতি একাধিক বক্তব্যে ইউরোপীয় ফুটবলে ন্যায্যতার প্রশ্ন তুলে বার্সেলোনার বিরুদ্ধে কড়া অভিযোগ করেছেন তিনি। আদালতে বার্সেলোনা সভাপতি জোয়ান লাপোর্তাকে জেরা করেছেন রিয়ালের নিযুক্ত আইনজীবীরা।

সব মিলিয়ে, ফুটবলের সবচেয়ে বড় দ্বৈরথ ‘এল ক্লাসিকো’ এবার মাঠ ছাড়িয়ে আদালতের মঞ্চে নতুন অধ্যায়ে প্রবেশ করল।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. দেশের ৫ বিভাগে ভারী বর্ষণের আভাস সদ্য. গুলশান থানার ওসি প্রত্যাহার, কারণ জানাল সদর দপ্তর সদ্য. গ্যাস-বিদ্যুৎ সংকট ইতোমধ্যে নিয়ন্ত্রণে চলে এসেছে: প্রধানমন্ত্রীর প্রেস সচিব সদ্য. জুলাই যোদ্ধা হাসান ও মাহমুদুল মাদকসহ গ্রেপ্তার সদ্য. নিষিদ্ধ ছাত্রলীগের জেলা সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার সদ্য. ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান সদ্য. আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন জেমস রদ্রিগেজ সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. দেশের ৫ বিভাগে ভারী বর্ষণের আভাস সদ্য. গুলশান থানার ওসি প্রত্যাহার, কারণ জানাল সদর দপ্তর সদ্য. গ্যাস-বিদ্যুৎ সংকট ইতোমধ্যে নিয়ন্ত্রণে চলে এসেছে: প্রধানমন্ত্রীর প্রেস সচিব সদ্য. জুলাই যোদ্ধা হাসান ও মাহমুদুল মাদকসহ গ্রেপ্তার সদ্য. নিষিদ্ধ ছাত্রলীগের জেলা সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার সদ্য. ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান সদ্য. আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন জেমস রদ্রিগেজ