ভারতে না গেলে বাংলাদেশের বদলে বিশ্বকাপ খেলবে স্কটল্যান্ড

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৭
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। বিশেষ করে ভারত সফরে যাবে কি না, এই সিদ্ধান্তকে ঘিরেই এখন অপেক্ষা।

ইএসপিএন ক্রিকইনফোর এক প্রতিবেদনে জানানো হয়েছে, আগামী ২১ জানুয়ারি এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।

এই ইস্যুতে গত শনিবার ঢাকায় অনুষ্ঠিত হয় আইসিসি ও বিসিবির বৈঠক। এক সপ্তাহের ব্যবধানে দ্বিতীয় দফার আলোচনায় বিসিবি তাদের অবস্থানে অনড় থাকার কথা জানায়।

আলোচনায় স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, বাংলাদেশ যদি শেষ পর্যন্ত বিশ্বকাপে অংশ না নেয়, তাহলে বিকল্প দল হিসেবে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করার বিষয়টি বিবেচনায় রাখা হচ্ছে।

ক্রিকইনফোর প্রতিবেদন অনুযায়ী, প্রায় তিন সপ্তাহ ধরে চলা এই অচলাবস্থার নিষ্পত্তির জন্য আইসিসি এখন বিসিবির চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায়। বাংলাদেশ যদি ভারত সফরে যেতে অস্বীকৃতি জানায়, তাহলে বর্তমান আইসিসি র‍্যাংকিংয়ের ভিত্তিতে স্কটল্যান্ডকে বিশ্বকাপে জায়গা দেওয়া হতে পারে।

এদিকে, শনিবারের বৈঠকে বাংলাদেশের গ্রুপ পরিবর্তনের বিষয়টিও আলোচনায় আসে।

বৈঠক শেষে বিসিবির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ন্যূনতম লজিস্টিক পরিবর্তনের মাধ্যমে পরিস্থিতি সহজ করার উপায় হিসেবে বাংলাদেশকে অন্য গ্রুপে নেওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে।’

তবে এ প্রস্তাবে রাজি নয় আয়ারল্যান্ড। ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজকে আয়ারল্যান্ডের এক কর্মকর্তা বলেন, 'নির্ধারিত সূচি অনুযায়ীই আমরা খেলবো। আমরা সুনির্দিষ্ট আশ্বাস পেয়েছি যে আমাদের সূচিতে কোনো পরিবর্তন হবে না। আমরা নিশ্চিতভাবেই শ্রীলঙ্কায় গ্রুপ পর্বের ম্যাচগুলো খেলব।’

সবমিলিয়ে, বাংলাদেশের সিদ্ধান্তের দিকেই এখন তাকিয়ে আছে আইসিসি ও অংশগ্রহণকারী দলগুলো। ২১ জানুয়ারির সিদ্ধান্তই নির্ধারণ করবে বিশ্বকাপের ভাগ্যরেখা।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. দেশের ৫ বিভাগে ভারী বর্ষণের আভাস সদ্য. গুলশান থানার ওসি প্রত্যাহার, কারণ জানাল সদর দপ্তর সদ্য. গ্যাস-বিদ্যুৎ সংকট ইতোমধ্যে নিয়ন্ত্রণে চলে এসেছে: প্রধানমন্ত্রীর প্রেস সচিব সদ্য. জুলাই যোদ্ধা হাসান ও মাহমুদুল মাদকসহ গ্রেপ্তার সদ্য. নিষিদ্ধ ছাত্রলীগের জেলা সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার সদ্য. ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান সদ্য. আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন জেমস রদ্রিগেজ সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. দেশের ৫ বিভাগে ভারী বর্ষণের আভাস সদ্য. গুলশান থানার ওসি প্রত্যাহার, কারণ জানাল সদর দপ্তর সদ্য. গ্যাস-বিদ্যুৎ সংকট ইতোমধ্যে নিয়ন্ত্রণে চলে এসেছে: প্রধানমন্ত্রীর প্রেস সচিব সদ্য. জুলাই যোদ্ধা হাসান ও মাহমুদুল মাদকসহ গ্রেপ্তার সদ্য. নিষিদ্ধ ছাত্রলীগের জেলা সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার সদ্য. ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান সদ্য. আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন জেমস রদ্রিগেজ