বিশ্বকাপ বয়কটে বাংলাদেশের ক্ষতি ৩৩০ কোটি টাকা!

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৮
টি–টোয়েন্টি বিশ্বকাপ-২০২৬ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্তে অনড় রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে বিশ্বকাপের মতো বড় আসর থেকে সরে দাঁড়ানোর ফলে বাংলাদেশকে বড় অঙ্কের আর্থিক ক্ষতির মুখে পড়তে হতে পারে, এমনটাই দাবি করেছে ভারতীয় বিভিন্ন গণমাধ্যম।

আইসিসি আয়োজিত বিশ্বকাপে অংশগ্রহণ করলে প্রতিটি দল নির্দিষ্ট অঙ্কের অংশগ্রহণ ফি পায়। আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের জন্য এই ফি নির্ধারিত ছিল ৩ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩ কোটি ৬৭ লাখ টাকা। বিশ্বকাপে না খেলায় এই অর্থ থেকে সরাসরি বঞ্চিত হচ্ছে বিসিবি।

তবে অংশগ্রহণ ফিই নয়, ক্ষতির অঙ্ক আরও অনেক বড় হতে পারে বলে জানিয়েছে ভারতের সংবাদ সংস্থা পিটিআই।

তাদের প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বকাপে অংশ না নিলে বিসিবির বার্ষিক আয়ের প্রায় ৬০ শতাংশ পর্যন্ত ঝুঁকিতে পড়তে পারে। টি–টোয়েন্টি বিশ্বকাপ থেকে সরে দাঁড়ানোর কারণে বাংলাদেশের সম্ভাব্য আর্থিক ক্ষতির পরিমাণ হতে পারে প্রায় ২ কোটি ৭০ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৩০ কোটি টাকার সমান।

এছাড়া সম্প্রচার স্বত্ব, স্পনসরশিপ এবং চলতি অর্থবছরে সম্ভাব্য বাণিজ্যিক আয়ের বড় একটি অংশ হারানোর আশঙ্কাও রয়েছে বিসিবির। বিশ্বকাপ কেন্দ্র করে যে বিপুল আর্থিক প্রবাহ তৈরি হয়, তা থেকে বঞ্চিত হলে দেশের ক্রিকেট কাঠামোর ওপরও দীর্ঘমেয়াদি প্রভাব পড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বিশ্বকাপে অংশগ্রহণের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে বাংলাদেশকে বৃহস্পতিবার পর্যন্ত সময় বেঁধে দিয়েছিল আইসিসি। নির্ধারিত সময়ের মধ্যে ইতিবাচক সাড়া না পাওয়ায় বিকল্প দল হিসেবে র‍্যাঙ্কিংয়ের ভিত্তিতে স্কটল্যান্ডকে বিবেচনায় নেওয়া হচ্ছে।

এর আগে ,জাতীয় দলের খেলোয়াড়দের সঙ্গে বৈঠক শেষে সরকারের কঠোর অবস্থানের কথা জানান ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।

তিনি স্পষ্ট করে বলেন, 'নিরাপত্তা ইস্যুতে আইসিসির দেওয়া মূল্যায়ন বাংলাদেশের কাছে গ্রহণযোগ্য নয়। এই কারণেই বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্তে অটল রয়েছে বাংলাদেশ।'

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. দেশের ৫ বিভাগে ভারী বর্ষণের আভাস সদ্য. গুলশান থানার ওসি প্রত্যাহার, কারণ জানাল সদর দপ্তর সদ্য. গ্যাস-বিদ্যুৎ সংকট ইতোমধ্যে নিয়ন্ত্রণে চলে এসেছে: প্রধানমন্ত্রীর প্রেস সচিব সদ্য. জুলাই যোদ্ধা হাসান ও মাহমুদুল মাদকসহ গ্রেপ্তার সদ্য. নিষিদ্ধ ছাত্রলীগের জেলা সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার সদ্য. ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান সদ্য. আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন জেমস রদ্রিগেজ সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. দেশের ৫ বিভাগে ভারী বর্ষণের আভাস সদ্য. গুলশান থানার ওসি প্রত্যাহার, কারণ জানাল সদর দপ্তর সদ্য. গ্যাস-বিদ্যুৎ সংকট ইতোমধ্যে নিয়ন্ত্রণে চলে এসেছে: প্রধানমন্ত্রীর প্রেস সচিব সদ্য. জুলাই যোদ্ধা হাসান ও মাহমুদুল মাদকসহ গ্রেপ্তার সদ্য. নিষিদ্ধ ছাত্রলীগের জেলা সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার সদ্য. ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান সদ্য. আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন জেমস রদ্রিগেজ