খেলাধুলা

বিসিবি থেকে নাজমুল ইসলাম পদত্যাগ না করলে খেলা বয়কটের ঘোষণা ক্রিকেটারদের

বিসিবি থেকে নাজমুল ইসলাম পদত্যাগ না করলে খেলা বয়কটের ঘোষণা ক্রিকেটারদের

কদিন আগে তামিম ইকবালকে ‘পরীক্ষিত ভারতীয় দালাল’ বলে বিতর্কে জড়ান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও অর্থ কমিটির চেয়ারম্যান এম নাজমুল ইসলাম। সেই মন্তব্যের রেশ কাটতে না কাটতেই আবার নতুন বিতর্কের জন্ম দিয়েছেন তিনি। আজ বিকেলে মিরপুরে দেওয়া বক্তব্যের জেরে তাঁর পদত্যাগের দাবিতে ক্রিকেট খেলা বন্ধের ঘোষণা দিয়েছে ক্রিকেটারদের সংগঠন কোয়াব।

২৫ জুলাই, ২০২৬
মোস্তাফিজের বীরত্বে ঢাকাকে হতাশ করে হারা ম্যাচ জিতল রংপুর

মোস্তাফিজের বীরত্বে ঢাকাকে হতাশ করে হারা ম্যাচ জিতল রংপুর

রাজশাহীকে হারিয়ে চলমান বিপিএলে ভালো শুরু করলেও পরের ম্যাচগুলোতে ছন্দ হারিয়েছে ঢাকা ক্যাপিটালস। টানা তিন ম্যাচে হারের পর চতুর্থ ম্যাচেও জয়ের খুব কাছে গিয়েও খালি হাতে ফিরতে হয়েছে রাজধানীর দলটিকে। রংপুরের বিপক্ষে শেষ ওভারে ১০ রান তুলতে না পারায় আবারও পরাজয়ের স্বাদ পায় ঢাকা।

২৫ জুলাই, ২০২৬
বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ ভারত থেকে শ্রীলঙ্কায় সরিয়ে নিতে আপত্তি নেই আইসিসির

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ ভারত থেকে শ্রীলঙ্কায় সরিয়ে নিতে আপত্তি নেই আইসিসির

ক্রিকবাজের এক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের ম্যাচগুলো সহ-আয়োজক দেশ শ্রীলঙ্কায় আয়োজন করতে আইসিসির পক্ষ থেকে আপত্তি নেই। তবে এমন সিদ্ধান্ত হলে টুর্নামেন্টের সূচিতে কিছু পরিবর্তন আনতে হতে পারে। এসব পরিবর্তন আগামী কয়েক দিনের মধ্যেই চূড়ান্ত করা সম্ভব বলে ধারণা করা হচ্ছে।

২৫ জুলাই, ২০২৬
৪০ পেরিয়েও থামছেন না রোনালদো

৪০ পেরিয়েও থামছেন না রোনালদো

বয়সের সঙ্গে পাল্লা দিয়ে ছুটে চলেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। ৪০ পেরোনো পর্তুগিজ তারকা একের পর এক রেকর্ড গড়ে চলেছেন, আর পুরস্কারে ভরছে তাঁর ট্রফি ক্যাবিনেট। তবে তাঁর সামনে সবচেয়ে বড় লক্ষ্য এখনো অপূর্ণ—প্রতিযোগিতামূলক ফুটবলে ১০০০ গোলের মাইলফলক স্পর্শ করা। এই লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত ফুটবল ছাড়ছেন না বলেই স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন রোনালদো।

২৫ জুলাই, ২০২৬
মাগুরা থেকে আবারও নির্বাচন করতে চান সাকিব আল হাসান

মাগুরা থেকে আবারও নির্বাচন করতে চান সাকিব আল হাসান

দেশের রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের ফলে জাতীয় দলের বাইরে দীর্ঘ সময় কাটালেও রাজনীতি নিয়ে নিজের অবস্থানে অনড় বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। সম্প্রতি, এক সাক্ষাৎকারে ভবিষ্যতে আবারও সক্রিয় রাজনীতিতে ফেরার এবং নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছার কথা স্পষ্টভাবে জানিয়েছেন তিনি। সাকিবের এই বক্তব্য ক্রীড়া ও রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা তৈরি করেছে। তিনি জানিয়েছেন, সুযোগ এলে আগামী দিনে নিজের জন্মস্থান মাগুরা থেকেই তিনি আবার নির্বাচনে অংশ নিতে চান। রাজনৈতিক পটপরিবর্তনের কারণে ক্রিকেটীয় ও ব্যক্তিগত জীবনে নানা সংকট এলেও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে তিনি যে আত্মবিশ্বাসী, তারই প্রতিফলন এই মন্তব্য।

২৫ জুলাই, ২০২৬
নাজমুলের বিরুদ্ধে বিসিবির শাস্তিমূলক ব্যবস্থা, পদত্যাগ দাবিতে অনড় ক্রিকেটাররা

নাজমুলের বিরুদ্ধে বিসিবির শাস্তিমূলক ব্যবস্থা, পদত্যাগ দাবিতে অনড় ক্রিকেটাররা

বাংলাদেশের ক্রিকেটারদের বেতন-ভাতা ও ক্ষতিপূরণ নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে এক বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, নাজমুলকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে এবং আগামী ৪৮ ঘণ্টার মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে। তবে বিসিবির এই সিদ্ধান্তে সন্তুষ্ট নন ক্রিকেটাররা। নাজমুলের পদত্যাগের দাবিতে অনড় অবস্থানে আছেন তারা।

২৫ জুলাই, ২০২৬
মোস্তাফিজ ইস্যুতে আইপিএলের সব ম্যাচ সম্প্রচার বন্ধের নির্দেশ

মোস্তাফিজ ইস্যুতে আইপিএলের সব ম্যাচ সম্প্রচার বন্ধের নির্দেশ

বাংলাদেশের তারকা পেসার মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) স্কোয়াড থেকে বাদ দেওয়ার ঘটনায় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সব খেলা ও অনুষ্ঠান প্রচার/সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। মঙ্গলবার (৫ ডিসেম্বর) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জারি করা এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে সই করেছেন মন্ত্রণালয়ের সহকারী সচিব ফিরোজ খান। বিজ্ঞপ্তিতে বলা হয়, ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশে আগামী ২৬ মার্চ ২০২৬ থেকে শুরু হতে যাওয়া আইপিএল ক্রিকেটে বাংলাদেশের তারকা ক্রিকেটার মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স দল থেকে বাদ দেওয়ার বিষয়টি সরকারের নজরে এসেছে।

২৫ জুলাই, ২০২৬
সব ধরনের ক্রিকেট বর্জনের ঘোষণা ক্রিকেটারদের

সব ধরনের ক্রিকেট বর্জনের ঘোষণা ক্রিকেটারদের

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এম নাজমুল ইসলামের বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে সব ধরনের ক্রিকেট বর্জনের সিদ্ধান্ত নিয়েছেন দেশের ক্রিকেটাররা। ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) জানিয়েছে, নাজমুল ইসলামের পদত্যাগ না হওয়া পর্যন্ত মাঠে নামবেন না তারা। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন ক্রিকেটারদের এই অবস্থানের কথা জানান। তিনি বলেন, 'বিসিবি যদি আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেয় এবং ৪৮ ঘণ্টার মধ্যে নাজমুল ইসলামকে পদ থেকে সরানো হয়, তাহলেই কেবল ক্রিকেটাররা মাঠে ফিরবেন। অন্যথায় খেলা বন্ধ থাকলে তার দায় ক্রিকেটাররা নেবেন না।'

২৫ জুলাই, ২০২৬
এই বিব্রতকর পরিস্থিতি আমরা নিজেরাই ডেকে এনেছি: মোস্তাফিজ ইস্যুতে শশী থারুর

এই বিব্রতকর পরিস্থিতি আমরা নিজেরাই ডেকে এনেছি: মোস্তাফিজ ইস্যুতে শশী থারুর

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনাকে ‘অপ্রয়োজনীয় ও অযৌক্তিক’ বলে মন্তব্য করেছেন ভারতীয় কংগ্রেস নেতা শশী থারুর। এই সিদ্ধান্তের জন্য ভারতীয় কর্তৃপক্ষকেই দায়ী করেছেন তিনি। রোববার (৪ জানুয়ারি) এক্সে দেওয়া এক পোস্টে শশী থারুর লেখেন, ‘এতে অবাক হওয়ার কিছু নেই। এই বিব্রতকর পরিস্থিতি আমরা নিজেরাই ডেকে এনেছি।’ সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসকে তিনি বলেন, 'বাংলাদেশ পাকিস্তান নয় এবং দুই দেশের সঙ্গে ভারতের সম্পর্ক এক নয়। তাই বাংলাদেশকে পাকিস্তানের সঙ্গে তুলনা করা ঠিক নয়।'

২৫ জুলাই, ২০২৬
সকল দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হলো  বিসিবি পরিচালক নাজমুলকে

সকল দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হলো বিসিবি পরিচালক নাজমুলকে

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অর্থ কমিটির প্রধানের পদসহ সব দায়িত্ব থেকে বোর্ড পরিচালক এম নাজমুল ইসলামকে অব্যাহতি দেওয়া হচ্ছে। ক্রিকেটারদের দাবির প্রেক্ষিতে এ সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) অনলাইনে অনুষ্ঠিত জরুরি এক সভায় বিসিবি এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে একটি সূত্র।

২৫ জুলাই, ২০২৬
বিপিএলের দ্বিতীয় ম্যাচও পরিত্যক্ত, কোয়াবের সঙ্গে জরুরি বৈঠকে বিসিবি

বিপিএলের দ্বিতীয় ম্যাচও পরিত্যক্ত, কোয়াবের সঙ্গে জরুরি বৈঠকে বিসিবি

বিতর্কিত মন্তব্যের জেরে বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের পদত্যাগের দাবিতে ক্রিকেটারদের বয়কট অব্যাহত থাকায় বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ঢাকা পর্বের দ্বিতীয় ম্যাচটিও মাঠে গড়ায়নি। পরিস্থিতি সামাল দিতে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)-এর সঙ্গে বৈঠকে বসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দিনের প্রথম ম্যাচে নোয়াখালী এক্সপ্রেস ও চট্টগ্রাম রয়্যালস মুখোমুখি হওয়ার কথা থাকলেও ক্রিকেটারদের বয়কটের কারণে ম্যাচটি পরিত্যক্ত হয়। একইদিন দ্বিতীয় ম্যাচে সিলেট টাইটান্স ও রাজশাহী ওয়ারিয়রসের লড়াইও অনুষ্ঠিত হয়নি।

২৫ জুলাই, ২০২৬
বাংলাদেশ খেলতে না গেলে কোটি কোটি টাকার ক্ষতির আশঙ্কা ভারতের!

বাংলাদেশ খেলতে না গেলে কোটি কোটি টাকার ক্ষতির আশঙ্কা ভারতের!

আগামী মাসে ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশ দল ভারতে খেলতে যাচ্ছে না। এমন পরিস্থিতিতে যদি এই ম্যাচগুলো ভারতে অনুষ্ঠিত না হয়, ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) উল্লেখযোগ্য আর্থিক ক্ষতির মুখে পড়বে। রোববার (৪ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবি জানিয়েছে, বিসিবি আইসিসির কাছে বাংলাদেশের চারটি ম্যাচের ভেন্যু ভারত থেকে সরিয়ে শ্রীলঙ্কায় আয়োজনের জন্য আবেদন করেছে। পূর্ব ঘোষিত সূচি অনুযায়ী, বাংলাদেশের চারটি ম্যাচ কলকাতা ও মুম্বাইয়ে হওয়ার কথা ছিল। ইডেন গার্ডেনে ৬৩ হাজার ও ওয়াংখেড় স্টেডিয়ামে ৩৩ হাজার দর্শক ধারণক্ষমতা রয়েছে।

২৫ জুলাই, ২০২৬

শিরোনাম:
সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. সন্ধ্যার মধ্যে ৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, বজ্রবৃষ্টির সম্ভাবনা সদ্য. অডিও রেকর্ডকে কেন্দ্র করে ক্যান্টনমেন্ট থানার ওসি ক্লোজড সদ্য. লংমার্চে বাধা দেবেন না, দেশকে অস্থিতিশীল করবেন না: পরওয়ার সদ্য. আবারও বাড়ল সিগারেটের দাম সদ্য. মেডিকেল ভিসায় ভারতে যাওয়ার পথে আটক আওয়ামী লীগ নেতা সদ্য. দেশ ছাড়তে পারেন আসিফ মাহমুদ, নিষেধাজ্ঞা চাইবে দুদক সদ্য. রাজধানীতে ডিএমপির অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৪৬ সদ্য. পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে ফ্রান্সের রাষ্ট্রদূত সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. সন্ধ্যার মধ্যে ৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, বজ্রবৃষ্টির সম্ভাবনা সদ্য. অডিও রেকর্ডকে কেন্দ্র করে ক্যান্টনমেন্ট থানার ওসি ক্লোজড সদ্য. লংমার্চে বাধা দেবেন না, দেশকে অস্থিতিশীল করবেন না: পরওয়ার সদ্য. আবারও বাড়ল সিগারেটের দাম সদ্য. মেডিকেল ভিসায় ভারতে যাওয়ার পথে আটক আওয়ামী লীগ নেতা সদ্য. দেশ ছাড়তে পারেন আসিফ মাহমুদ, নিষেধাজ্ঞা চাইবে দুদক সদ্য. রাজধানীতে ডিএমপির অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৪৬ সদ্য. পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে ফ্রান্সের রাষ্ট্রদূত