নাজমুলের বিরুদ্ধে বিসিবির শাস্তিমূলক ব্যবস্থা, পদত্যাগ দাবিতে অনড় ক্রিকেটাররা

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৭
বাংলাদেশের ক্রিকেটারদের বেতন-ভাতা ও ক্ষতিপূরণ নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে এক বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, নাজমুলকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে এবং আগামী ৪৮ ঘণ্টার মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে।

তবে বিসিবির এই সিদ্ধান্তে সন্তুষ্ট নন ক্রিকেটাররা। নাজমুলের পদত্যাগের দাবিতে অনড় অবস্থানে আছেন তারা।

ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)-এর সভাপতি মোহাম্মদ মিঠুন আগেই ঘোষণা দিয়েছিলেন, আজ দুপুর ১টার মধ্যে নাজমুল পদত্যাগ না করলে সব ধরনের ক্রিকেট কার্যক্রম বর্জন করবেন ক্রিকেটাররা।

আজ, বৃহস্পতিবার দুপুর ১টার সময়সীমা শেষের পথে থাকায় চরম অনিশ্চয়তায় পড়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। আজকের প্রথম বিপিএল ম্যাচ শুরু হওয়ার কথা ছিল দুপুর ১টায়। তবে পরিস্থিতির কারণে ম্যাচ আয়োজন নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।

এদিকে একই সময়ে রাজধানীর হোটেল শেরাটনে সংবাদ সম্মেলন ডেকেছে কোয়াব। জানা গেছে, আজকের বিপিএলের দুপুরের ম্যাচে অংশ নেওয়ার কথা থাকা চট্টগ্রাম রয়্যালস ও নোয়াখালী এক্সপ্রেসের দল সকাল সাড়ে ১১টার মধ্যে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পৌঁছানোর কথা ছিল। তবে বিদেশি ক্রিকেটাররা এখনো হোটেলেই অবস্থান করছেন এবং দেশি ক্রিকেটাররা মাঠে না গিয়ে শেরাটনের দিকেই রওনা হয়েছেন।

এর আগে, সামাজিক যোগাযোগমাধ্যমে তামিম ইকবালকে "ভারতের দালাল" বলে আলোচনায় আসেন বিসিবি পরিচালক নাজমুল। পরে বিশ্বকাপে অংশ না নিলে ক্রিকেটারদের ক্ষতিপূরণ দেওয়া হবে কি না, এমন প্রশ্নে বিতর্ক আরও ঘনীভূত হয়।

ক্ষতিপূরণ প্রসঙ্গে নাজমুল বলেন, ‘ওরা গিয়ে যদি কিছুই না করতে পারে, তাহলে ওদের পেছনে আমরা যে এত কোটি কোটি টাকা খরচ করছি, আমরা কি ওদের কাছ থেকে ওই টাকা ফেরত চাইছি? চাইছি? এই প্রশ্নের উত্তর দেন আমাকে।’

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু সদ্য. জামায়াতের ৮ দফা দাবি বাস্তবায়নে কোটি কোটি মানুষ প্রস্তুত: গোলাম পরওয়ার সদ্য. পাকিস্তানের কোহাট পুলিশ লাইনে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৬ সদ্য. ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রি করছে যুক্তরাষ্ট্র সদ্য. দিল্লিতে আ.লীগের নেতাদের সঙ্গে শেখ হাসিনার বৈঠক বাতিল, কারণ জানাল ‘দ্য উইক’ সদ্য. নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী সদ্য. টিসিবির পণ্য বিতরণে আসছে ‘উপকারী’ অ্যাপস, কমবে ভর্তুকির অপচয় সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু সদ্য. জামায়াতের ৮ দফা দাবি বাস্তবায়নে কোটি কোটি মানুষ প্রস্তুত: গোলাম পরওয়ার সদ্য. পাকিস্তানের কোহাট পুলিশ লাইনে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৬ সদ্য. ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রি করছে যুক্তরাষ্ট্র সদ্য. দিল্লিতে আ.লীগের নেতাদের সঙ্গে শেখ হাসিনার বৈঠক বাতিল, কারণ জানাল ‘দ্য উইক’ সদ্য. নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী সদ্য. টিসিবির পণ্য বিতরণে আসছে ‘উপকারী’ অ্যাপস, কমবে ভর্তুকির অপচয়