শাহবাগের ফুটপাত থেকে নিজের ঘরে গোলাপি বেগম, নতুন বাড়ি উপহার প্রধানমন্ত্রীর

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১৭:১১:০০

রাজধানীর শাহবাগের ফুটপাত থেকে এবার নিজের ঘরে ফিরছেন গোলাপি বেগম। দীর্ঘদিন ফুটপাতে মানবেতর জীবন কাটানো এই নারীর জন্য ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রতনপুর গ্রামে নির্মাণ করা হয়েছে নতুন বাড়ি। প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে নির্মিত ঘরের চাবি শুক্রবার দুপুরে আয়োজিত অনুষ্ঠানে গোলাপি বেগমের কাছে হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এবং ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা এম রশিদুজ্জামান মিল্লাত।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য খালেদ মাহমুদ শ্যামল, ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক সিরাজুল ইসলাম, ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্যসচিব কৃষিবিদ মোকছেদুল মোমিনসহ অন্যরা।

নতুন বাড়ি পেয়ে আবেগাপ্লুত গোলাপি বেগম বলেন, গ্রামের মানুষ তাঁর কষ্টের কথা জানলেও কেউ স্থায়ীভাবে তাঁর পাশে দাঁড়াননি। তবে তাঁর দুর্দশার কথা জেনে তারেক রহমান সহায়তার হাত বাড়িয়েছেন।

বক্তারা বলেন, রাজধানীর শাহবাগের ফুটপাতে দীর্ঘদিন ধরে অসহায় অবস্থায় জীবন অতিবাহিত করেছেন গোলাপি বেগম। মাথার ওপর ছিল না কোনো নিজস্ব ছাদ, ছিল না নিরাপদ আশ্রয়। ২০২৫ সালে জাতীয়তাবাদী ছাত্রদলের একটি সমাবেশের মাধ্যমে তাঁর দুর্দশার বিষয়টি আলোচনায় আসে। বিষয়টি নজরে আসার পর তাঁর চিকিৎসা ও পুনর্বাসনের উদ্যোগ গ্রহণ করে ‘আমরা বিএনপি পরিবার’। প্রধানমন্ত্রীর এই উদ্যোগকে স্বাগত জানান বক্তারা। তাঁরা প্রধানমন্ত্রীর এই উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।

সদ্য সংবাদ/ এআর

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু সদ্য. জামায়াতের ৮ দফা দাবি বাস্তবায়নে কোটি কোটি মানুষ প্রস্তুত: গোলাম পরওয়ার সদ্য. পাকিস্তানের কোহাট পুলিশ লাইনে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৬ সদ্য. ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রি করছে যুক্তরাষ্ট্র সদ্য. দিল্লিতে আ.লীগের নেতাদের সঙ্গে শেখ হাসিনার বৈঠক বাতিল, কারণ জানাল ‘দ্য উইক’ সদ্য. নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী সদ্য. টিসিবির পণ্য বিতরণে আসছে ‘উপকারী’ অ্যাপস, কমবে ভর্তুকির অপচয় সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু সদ্য. জামায়াতের ৮ দফা দাবি বাস্তবায়নে কোটি কোটি মানুষ প্রস্তুত: গোলাম পরওয়ার সদ্য. পাকিস্তানের কোহাট পুলিশ লাইনে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৬ সদ্য. ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রি করছে যুক্তরাষ্ট্র সদ্য. দিল্লিতে আ.লীগের নেতাদের সঙ্গে শেখ হাসিনার বৈঠক বাতিল, কারণ জানাল ‘দ্য উইক’ সদ্য. নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী সদ্য. টিসিবির পণ্য বিতরণে আসছে ‘উপকারী’ অ্যাপস, কমবে ভর্তুকির অপচয়