সব ধরনের ক্রিকেট বর্জনের ঘোষণা ক্রিকেটারদের

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৭
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এম নাজমুল ইসলামের বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে সব ধরনের ক্রিকেট বর্জনের সিদ্ধান্ত নিয়েছেন দেশের ক্রিকেটাররা। ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) জানিয়েছে, নাজমুল ইসলামের পদত্যাগ না হওয়া পর্যন্ত মাঠে নামবেন না তারা।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন ক্রিকেটারদের এই অবস্থানের কথা জানান।
 
তিনি বলেন, 'বিসিবি যদি আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেয় এবং ৪৮ ঘণ্টার মধ্যে নাজমুল ইসলামকে পদ থেকে সরানো হয়, তাহলেই কেবল ক্রিকেটাররা মাঠে ফিরবেন। অন্যথায় খেলা বন্ধ থাকলে তার দায় ক্রিকেটাররা নেবেন না।'

মিঠুন আরও বলেন, 'আমরা বাধ্য হয়েই এই সিদ্ধান্ত নিয়েছি। আমরা খেলার বিপক্ষে নই, কিন্তু সবকিছুরই একটা সীমা আছে। নাজমুল ইসলামের বক্তব্যের মাধ্যমে শুধু ক্রিকেটার নয়, পুরো ক্রিকেট অঙ্গনকে অপমান করা হয়েছে। ক্রিকেটের প্রতি তার কোনো সম্মান নেই। দাবি মানা হলেই আমরা খেলতে প্রস্তুত।'

উল্লেখ্য, বুধবার (১৪ জানুয়ারি) সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার স্মরণে বিসিবির আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিল শেষে ক্রিকেটারদের নিয়ে বিতর্কিত মন্তব্য করেন এম নাজমুল ইসলাম।
 
টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রত্যাশিত সাফল্য না পাওয়ার প্রসঙ্গে তিনি বলেন, 'খেলোয়াড়রা যদি কিছুই করতে না পারে, তাহলে তাদের পেছনে খরচ করা কোটি কোটি টাকা ফেরত চাওয়া যেতে পারে।'

এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, 'আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ক্রিকেটাররা কোনো বৈশ্বিক স্বীকৃতি আনতে পারেননি। তাই বারবার ব্যর্থ হলে তাদের পেছনে ব্যয় করা অর্থ ফেরত নেওয়ার কথাও ভাবা যেতে পারে।'

এই মন্তব্য ঘিরেই ক্ষোভে ফেটে পড়েছেন ক্রিকেটাররা। কোয়াবের ব্যানারে তারা একজোট হয়ে বিসিবি পরিচালকের পদত্যাগ দাবি করেছেন এবং সেই দাবি পূরণ না হওয়া পর্যন্ত সব ধরনের ক্রিকেট বর্জনের ঘোষণা দিয়েছেন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. সন্ধ্যার মধ্যে ৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, বজ্রবৃষ্টির সম্ভাবনা সদ্য. অডিও রেকর্ডকে কেন্দ্র করে ক্যান্টনমেন্ট থানার ওসি ক্লোজড সদ্য. লংমার্চে বাধা দেবেন না, দেশকে অস্থিতিশীল করবেন না: পরওয়ার সদ্য. আবারও বাড়ল সিগারেটের দাম সদ্য. বিদেশি শিক্ষার্থীদের সঙ্গে পরিবার নিয়ে যাওয়ার সুযোগ বন্ধ করতে যাচ্ছে অস্ট্রেলিয়া সদ্য. মেডিকেল ভিসায় ভারতে যাওয়ার পথে আটক আওয়ামী লীগ নেতা সদ্য. 'পরীমনিকে নিয়ে দেশের বাইরে যেতে চেয়েছিলেন আসিফ মাহমুদ', কার্ডটি সম্পর্কে সর্বশেষ কী জানা গেল? সদ্য. দেশ ছাড়তে পারেন আসিফ মাহমুদ, নিষেধাজ্ঞা চাইবে দুদক সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. সন্ধ্যার মধ্যে ৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, বজ্রবৃষ্টির সম্ভাবনা সদ্য. অডিও রেকর্ডকে কেন্দ্র করে ক্যান্টনমেন্ট থানার ওসি ক্লোজড সদ্য. লংমার্চে বাধা দেবেন না, দেশকে অস্থিতিশীল করবেন না: পরওয়ার সদ্য. আবারও বাড়ল সিগারেটের দাম সদ্য. বিদেশি শিক্ষার্থীদের সঙ্গে পরিবার নিয়ে যাওয়ার সুযোগ বন্ধ করতে যাচ্ছে অস্ট্রেলিয়া সদ্য. মেডিকেল ভিসায় ভারতে যাওয়ার পথে আটক আওয়ামী লীগ নেতা সদ্য. 'পরীমনিকে নিয়ে দেশের বাইরে যেতে চেয়েছিলেন আসিফ মাহমুদ', কার্ডটি সম্পর্কে সর্বশেষ কী জানা গেল? সদ্য. দেশ ছাড়তে পারেন আসিফ মাহমুদ, নিষেধাজ্ঞা চাইবে দুদক