বিপিএলের দ্বিতীয় ম্যাচও পরিত্যক্ত, কোয়াবের সঙ্গে জরুরি বৈঠকে বিসিবি

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৭
বিতর্কিত মন্তব্যের জেরে বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের পদত্যাগের দাবিতে ক্রিকেটারদের বয়কট অব্যাহত থাকায় বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ঢাকা পর্বের দ্বিতীয় ম্যাচটিও মাঠে গড়ায়নি। পরিস্থিতি সামাল দিতে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)-এর সঙ্গে বৈঠকে বসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দিনের প্রথম ম্যাচে নোয়াখালী এক্সপ্রেস ও চট্টগ্রাম রয়্যালস মুখোমুখি হওয়ার কথা থাকলেও ক্রিকেটারদের বয়কটের কারণে ম্যাচটি পরিত্যক্ত হয়। একইদিন দ্বিতীয় ম্যাচে সিলেট টাইটান্স ও রাজশাহী ওয়ারিয়রসের লড়াইও অনুষ্ঠিত হয়নি।

এর আগে, ক্রিকেটারদের নিয়ে এম নাজমুল ইসলামের মন্তব্যকে ‘অবমাননাকর’ আখ্যা দিয়ে তার পদত্যাগের দাবিতে আলটিমেটাম দেন ক্রিকেটাররা। তবে পদত্যাগ না করায় তারা নিজেদের সিদ্ধান্তে অনড় থাকেন, যার সরাসরি প্রভাব পড়ে ম্যাচ আয়োজনের ওপর।

সংকট নিরসনে বিসিবি ইতোমধ্যে এক দফা পদক্ষেপ নিয়েছে। বিসিবি সংবিধানের ৩১ অনুচ্ছেদ অনুযায়ী বোর্ড সভাপতির ক্ষমতাবলে এম নাজমুল ইসলামকে অর্থ কমিটির প্রধানের পদ থেকে তাৎক্ষণিকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে।

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিসিবি সভাপতি নিজেই ফাইন্যান্স কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন।

এদিকে চলমান অচলাবস্থা নিরসনে কোয়াবের সঙ্গে বিসিবির বৈঠককে গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে। এই বৈঠকের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে বিপিএলের পরবর্তী ম্যাচগুলো মাঠে গড়াবে কি না।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু সদ্য. জামায়াতের ৮ দফা দাবি বাস্তবায়নে কোটি কোটি মানুষ প্রস্তুত: গোলাম পরওয়ার সদ্য. পাকিস্তানের কোহাট পুলিশ লাইনে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৬ সদ্য. ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রি করছে যুক্তরাষ্ট্র সদ্য. দিল্লিতে আ.লীগের নেতাদের সঙ্গে শেখ হাসিনার বৈঠক বাতিল, কারণ জানাল ‘দ্য উইক’ সদ্য. নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী সদ্য. টিসিবির পণ্য বিতরণে আসছে ‘উপকারী’ অ্যাপস, কমবে ভর্তুকির অপচয় সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু সদ্য. জামায়াতের ৮ দফা দাবি বাস্তবায়নে কোটি কোটি মানুষ প্রস্তুত: গোলাম পরওয়ার সদ্য. পাকিস্তানের কোহাট পুলিশ লাইনে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৬ সদ্য. ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রি করছে যুক্তরাষ্ট্র সদ্য. দিল্লিতে আ.লীগের নেতাদের সঙ্গে শেখ হাসিনার বৈঠক বাতিল, কারণ জানাল ‘দ্য উইক’ সদ্য. নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী সদ্য. টিসিবির পণ্য বিতরণে আসছে ‘উপকারী’ অ্যাপস, কমবে ভর্তুকির অপচয়