বাংলাদেশ খেলতে না গেলে কোটি কোটি টাকার ক্ষতির আশঙ্কা ভারতের!

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৭
আগামী মাসে ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশ দল ভারতে খেলতে যাচ্ছে না। এমন পরিস্থিতিতে যদি এই ম্যাচগুলো ভারতে অনুষ্ঠিত না হয়, ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) উল্লেখযোগ্য আর্থিক ক্ষতির মুখে পড়বে।

রোববার (৪ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিসিবি জানিয়েছে, বিসিবি আইসিসির কাছে বাংলাদেশের চারটি ম্যাচের ভেন্যু ভারত থেকে সরিয়ে শ্রীলঙ্কায় আয়োজনের জন্য আবেদন করেছে।

পূর্ব ঘোষিত সূচি অনুযায়ী, বাংলাদেশের চারটি ম্যাচ কলকাতা ও মুম্বাইয়ে হওয়ার কথা ছিল। ইডেন গার্ডেনে ৬৩ হাজার ও ওয়াংখেড় স্টেডিয়ামে ৩৩ হাজার দর্শক ধারণক্ষমতা রয়েছে। সব মিলিয়ে এই চারটি ম্যাচে প্রায় ২ লাখ ২২ হাজার টিকিট বিক্রি হওয়ার সম্ভাবনা ছিল। টিকিটের দাম রাখা হয়েছিল ১০০ থেকে ৩০০ রুপির মধ্যে।

আইসিসির নিয়ম অনুযায়ী, টিকিটের মালিকানা আইসিসি বিজনেস কর্পোরেশনের। ভারতীয় বোর্ড কেবল আয়োজক হওয়ায় পুরো অর্থ পাবে না, তবে ম্যাচ-ডে সারপ্লাস, স্থানীয় স্পনসরশিপ ও ভিআইপি হসপিটালিটি থেকে ভালো আয়ের সম্ভাবনা ছিল।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, যদি বাংলাদেশের ম্যাচ সরিয়ে নেওয়ার পর সেই ভেন্যুতে নতুন কোনো ম্যাচ না দেওয়া হয়, তাহলে বিসিসিআই ৭ থেকে ৩০ কোটি রুপি ক্ষতির মুখে পড়তে পারে। তবে একই ভেন্যুতে অন্য ম্যাচ আয়োজন করলে ক্ষতির পরিমাণ অনেক কমে আসবে।

এদিকে, বাংলাদেশের ক্রিকেটার মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স থেকে বাদ দেয়ার পর সরকার আইপিএলের সব খেলা ও অনুষ্ঠানের সম্প্রচার বন্ধের নির্দেশ দিয়েছে।

এদিকে, বাংলাদেশের ম্যাচগুলো আইসিসি শ্রীলঙ্কায় আয়োজনের জন্য ইতিবাচক প্রতিক্রিয়া দিয়েছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. সন্ধ্যার মধ্যে ৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, বজ্রবৃষ্টির সম্ভাবনা সদ্য. অডিও রেকর্ডকে কেন্দ্র করে ক্যান্টনমেন্ট থানার ওসি ক্লোজড সদ্য. ভারতে পলাতক আসামিরা যেন অস্থিতিশীলতা তৈরি করতে না পারে সদ্য. হলফনামায় মিথ্যা তথ্য, পদ হারানোর শঙ্কায় এমপি সদ্য. এনসিপির নেত্রীকে দল থেকে অব্যাহতি সদ্য. রোমে বাংলাদেশ বিমানে তেলাপোকা ও ছারপোকার উপদ্রব, অবতরণ স্থগিত করারও হুঁশিয়ারি সদ্য. পলাতক কর্মকর্তাদের কাছে তথ্য পাচার, জড়িত ২০০ পুলিশ! সদ্য. ডেঙ্গুতে প্রাণ গেল জামায়াত নেতার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. সন্ধ্যার মধ্যে ৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, বজ্রবৃষ্টির সম্ভাবনা সদ্য. অডিও রেকর্ডকে কেন্দ্র করে ক্যান্টনমেন্ট থানার ওসি ক্লোজড সদ্য. ভারতে পলাতক আসামিরা যেন অস্থিতিশীলতা তৈরি করতে না পারে সদ্য. হলফনামায় মিথ্যা তথ্য, পদ হারানোর শঙ্কায় এমপি সদ্য. এনসিপির নেত্রীকে দল থেকে অব্যাহতি সদ্য. রোমে বাংলাদেশ বিমানে তেলাপোকা ও ছারপোকার উপদ্রব, অবতরণ স্থগিত করারও হুঁশিয়ারি সদ্য. পলাতক কর্মকর্তাদের কাছে তথ্য পাচার, জড়িত ২০০ পুলিশ! সদ্য. ডেঙ্গুতে প্রাণ গেল জামায়াত নেতার