খেলাধুলা
ভারতে না খেললে পয়েন্ট হারাতে হবে বাংলাদেশকে: বিসিবিকে আইসিসি
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচের ভেন্যু পরিবর্তনের আবেদন নাকচ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দাবি, এ বিষয়ে আইসিসির পক্ষ থেকে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত তাদের আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। মঙ্গলবার (৬ জানুয়ারি) এ ইস্যুতে আইসিসি ও বিসিবির মধ্যে ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়। ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোর তথ্য অনুযায়ী, বৈঠকে আইসিসি বিসিবিকে জানিয়ে দিয়েছে যে নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশের ম্যাচগুলো ভারতের বাইরে আয়োজন করা সম্ভব নয়।
বাংলাদেশকে ভারতেই খেলতে হবে এমন দাবি ভিত্তিহীন: বিসিবি
যুক্তরাষ্ট্রের নতুন ভিসা বন্ড নীতির আওতায় বাংলাদেশকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এর ফলে বাংলাদেশি নাগরিকরা যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে নির্দিষ্ট তিনটি বিমানবন্দর ব্যবহার করতে পারবেন। বিমানবন্দরগুলো হলো বোস্টন লোগান আন্তর্জাতিক বিমানবন্দর, নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর এবং ওয়াশিংটন ডুলস আন্তর্জাতিক বিমানবন্দর।
ভারতের অধিনায়কের সাথে হাত মেলালো না বাংলাদেশ
বুলাওয়েতে চলমান অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপে ভারতের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। ম্যাচে টস জিতে শুরুতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে টাইগার যুবারা। তবে টসের পরই তৈরি হয়েছে আলোচনা। আইসিসির প্রচলিত রীতি উপেক্ষা করে দুই দলের প্রতিনিধিরা একে অপরের সঙ্গে হাত মেলাননি।বাংলাদেশ দলের অধিনায়ক আজিজুল হাকিম তামিম হলেও টস করতে নামেন সহ-অধিনায়ক ও টপ অর্ডার ব্যাটার জাওয়াদ আবরার। ভারতের পক্ষে টস করেন অধিনায়ক আয়ূশ মাত্রে। টসে জেতেন জাওয়াদ আবরার। কিন্তু টস সম্পন্ন হওয়ার পর দুই দলের অধিনায়কের মধ্যে কোনো করমর্দন দেখা যায়নি।
বিপিএলের উদ্বোধনী লড়াই: সিলেট–রাজশাহী মুখোমুখি
পর্দা উঠছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসরের। শুক্রবার (২৬ ডিসেম্বর) উদ্বোধনী ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে সিলেট টাইটান্স ও রাজশাহী ওয়ারিয়র্স। টসে জিতে রাজশাহী ওয়ারিয়র্স সিলেট টাইটান্সকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছে। আসরের প্রথম ম্যাচ হওয়ায় এমনিতেই উত্তেজনা তুঙ্গে, তার ওপর দুই দলে আছেন বাংলাদেশ জাতীয় দলের দুই তারকা ক্রিকেটার নাজমুল হোসেন শান্ত ও মেহেদী হাসান মিরাজ। ফলে মাঠে এবং গ্যালারিতে দর্শকদের আগ্রহের পারদ উঠেছে বেশ খানিকটা।
জাতির মর্যাদার প্রশ্নে আপোষ করে ভারতে বিশ্বকাপে খেলবে না বাংলাদেশ: বিসিবি সভাপতি
বাংলাদেশের মর্যাদা ও ক্রিকেটারদের নিরাপত্তার প্রশ্নে কোনো আপোষ করে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ ভারতে খেলতে চায় না বাংলাদেশ—এমন মন্তব্য করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। বুধবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
৭ রানে ৮ উইকেট: আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বিশ্ব রেকর্ড
আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে এক ইনিংসে ৭ উইকেট নেওয়ার কীর্তি এত দিন দেখা গেছে মাত্র দুবার। ২০২৩ সালে চীনের বিপক্ষে ৮ রানে ৭ উইকেট নিয়ে তালিকার শীর্ষে ছিলেন মালয়েশিয়ার পেসার সিয়াজরুল ইদ্রুস। চলতি বছর ভুটানের বিপক্ষে ১৯ রানে ৭ উইকেট নিয়েছিলেন বাহরাইনের আলী দাউদ।
কেকেআরে ফিজকে নিয়ে বিপাকে শাহরুখ
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ- আইপিএলে বাংলাদেশি ক্রিকেটার কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানকে ৯ কোটি ২০ লাখ রুপিতে কিনে নিয়েছে বলিউড বাদশাহ শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) । এরপরেই একের পর এক কটাক্ষের শিকার হচ্ছেন বলিউড কিং। শাহরুখের গায়ে লেগেছে ‘গাদ্দার’ তকমাও। এবার এ বিষয়ে শাহরুখকে নিয়ে মুখ খুলল উদ্ধব ঠাকরের শিবসেনাও (ইউবিটি)। বর্তমানে বাংলাদেশের অবস্থাও উত্তপ্ত। এমন পরিস্থিতিতে সেই ক্রিকেটারকে নিজের দলে নেওয়ার সিদ্ধান্তে একাধিক মানুষের ক্ষোভের মুখে পড়েছেন তিনি।
মাঠেই লুটিয়ে পড়লেন ঢাকার কোচ
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচ শুরুর সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন ঢাকা ক্যাপিটালসের কোচ মাহবুব আলী জ্যাকি। শনিবার (২৭ ডিসেম্বর) ম্যাচ শুরুর ২০ মিনিট আগে মাঠে ওয়ার্ম আপ করছিলেন দুই দলের ক্রিকেটাররা। এ সময় মাঠে উপস্থিত ছিলেন কোচিং স্টাফের সদস্যরা। এর মধ্যেই হুট করে মাঠে লুটিয়ে পড়েন ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ মাহবুব আলী। জানা গেছে, রাজশাহী ওয়ারিয়র্সের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত টসের পর ধারাভাষ্যকারদের সঙ্গে কথা বলার সময় মাঠের হোম ড্রেসিংরুমের সামনে দৌড়াদৌড়ি শুরু হয়।
মারা গেলেন অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়া সেই কোচ
মাঠেই অসুস্থ হয়ে মারা গিয়েছেন বিপিএলের দল ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ মাহবুব আলী জাকি। শনিবার (২৭ ডিসেম্বর) অনুষ্ঠিতব্য বিপিএল ম্যাচ শুরুর মাত্র ২০ মিনিট আগে এই ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে উপস্থিত প্রত্যক্ষদর্শীরা জানান, রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে মাঠে নামার ২০ মিনিট আগে ওয়ার্মআপ করছিল খেলোয়াড়েরা। সে সময় মাঠেই ছিলেন কোচ মাহবুব আলী জাকি। হঠাৎই মাঠে লুটিয়ে পড়েন তিনি। ঘটনার পরপরই জাকিকে দ্রুত সিপিআর দেওয়া হয়। প্রথমে তিনি সাড়া দেন এবং শ্বাসপ্রশ্বাস ফিরে আসে।
লা লিগায় নতুন ইতিহাস গড়লেন এমবাপ্পে
শেষ দুই সিজন ধরে সময়টা ভালো যাচ্ছে না রিয়াল মাদ্রিদের। তবে এরই মাঝে লা লিগায় বার্নাব্যুতে লেভান্তকে ২-০ গোলে হারিয়ে দুর্দান্ত এক জয় পেয়েছে লস ব্লাঙ্কোরা। শনিবার (১৮ জানুয়ারি) এই জয়ে আলাদা এক কীর্তি গড়লেন দলের তারকা ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে। লেভান্তের বিপক্ষে পেনাল্টি থেকে গোল করে এমবাপ্পে লা লিগায় ৫০তম গোলের মাইলফলক স্পর্শ করেন। এই অর্জনের জন্য তাকে খেলতে হয়েছে মাত্র ৫৩টি ম্যাচ। এতেই চলতি শতাব্দীতে লা লিগায় দ্বিতীয় দ্রুততম ৫০ গোলের রেকর্ড গড়েছেন ফরাসি স্ট্রাইকার।
রোনালদোর প্রতিদ্বন্দ্বী শুধু রেকর্ড
ফুটবল বিশ্বের মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো এখনো প্রমাণ করছেন, বয়স শুধু একটি সংখ্যা। যখন অধিকাংশ ফুটবলার ৪০-এ বুটজোড়া সরিয়ে কোচিং বা ধারাভাষ্য হওয়ার কথা ভাবছেন, সেখানে পর্তুগিজ এই সুপারস্টার মাঠে নতুন ইতিহাস গড়ার প্রস্তুতিতে আছেন। বর্তমানে রোনালদোর অফিশিয়াল গোলসংখ্যা ৯৫৮। অর্থাৎ হাজার গোলের মাইলফলক স্পর্শ করতে তিনি আর মাত্র ৪২ গোল দূরে। ফুটবল ইতিহাসে কোনো খেলোয়াড় এখনও চার অঙ্কের এই গোল সংখ্যা ছুঁতে পারেননি। রোনালদো যদি তার বর্তমান ফর্ম বজায় রাখেন, ২০২৬-২৭ মৌসুমের শুরুতেই এই রেকর্ড সম্ভব।
তামিমকে ‘ভারতের দালাল’ বলা বিসিবি পরিচালককে অসভ্য বললেন সুজন
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও অর্থ কমিটির প্রধান এম নাজমুল ইসলামের তামিম ইকবালকে নিয়ে মন্তব্যকে কেন্দ্র করে দেশের ক্রিকেট অঙ্গনে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে ‘ভারতের দালাল’ বলে আখ্যা দেওয়ায় বিসিবির এই পরিচালকের কড়া সমালোচনা করেছেন সাবেক বিসিবি পরিচালক ও জাতীয় দলের সাবেক কোচ খালেদ মাহমুদ সুজন। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে বাংলাদেশের কয়েকজন ক্রিকেটার বাদ পড়ার প্রেক্ষাপটে ভারতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপ না খেলার সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে।