আসরের প্রথম ম্যাচ হওয়ায় এমনিতেই উত্তেজনা তুঙ্গে, তার ওপর দুই দলে আছেন বাংলাদেশ জাতীয় দলের দুই তারকা ক্রিকেটার নাজমুল হোসেন শান্ত ও মেহেদী হাসান মিরাজ। ফলে মাঠে এবং গ্যালারিতে দর্শকদের আগ্রহের পারদ উঠেছে বেশ খানিকটা।
ম্যাচের আগে গতকাল (২৫ ডিসেম্বর) সিলেটের তারকা ব্যাটার নাজমুল হোসেন শান্ত বলেন, ‘আমার মনে হয় প্লেয়ার হিসেবে এটা খুবই রোমাঞ্চকর যে হোম ক্রাউডের বিপক্ষে আমরা খেলব। এটা আসলেই আনন্দের।’
অন্যদিকে সিলেট টাইটান্সের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ জানান শিরোপা জয়ের স্বপ্নের কথা। তিনি বলেন, ‘সিলেট কখনো চ্যাম্পিয়ন হয়নি। তাই প্রথমবার যদি সিলেট চ্যাম্পিয়ন হয় আর সেটা যদি আমার হাত ধরেই হয়, তাহলে অবশ্যই সেটা দারুণ একটা অনুভূতি হবে।’
উদ্বোধনী ম্যাচে দুই দলই নেমেছে শক্তিশালী একাদশ নিয়ে। অভিজ্ঞতা ও তারুণ্যের মিশেলে দুই পক্ষই তাকিয়ে আছে আসর শুরুর ম্যাচে জয় দিয়ে যাত্রা শুরু করতে।
সিলেট টাইটান্স একাদশ:
সাইম আইয়ুব, রনি তালুকদার, হজরতউল্লাহ জাজাই, পারভেজ হোসেন ইমন (উইকেটকিপার), আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), ইথান ব্রুকস, নাসুম আহমেদ, মোহাম্মদ আমির, খালেদ আহমেদ, রুয়েল মিয়া।
রাজশাহী ওয়ারিয়র্স একাদশ:
তানজিদ হাসান, শাহিবজাদা ফারহান, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), ইয়াসির আলী, মুশফিকুর রহিম (উইকেটকিপার), মোহাম্মদ নওয়াজ, তানজিম হাসান সাকিব, এস এম মেহরব, আব্দুল গাফফার সাকলাইন, বিনুরা ফার্নান্ডো, সন্দীপ লামিচানে।