বাংলাদেশকে ভারতেই খেলতে হবে এমন দাবি ভিত্তিহীন: বিসিবি

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৭

নিরাপত্তাশঙ্কার প্রেক্ষাপটে ভারতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে পাঠানো চিঠির জবাব পেয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। জবাবে আইসিসি টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের পূর্ণাঙ্গ ও নিরবচ্ছিন্ন অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়ে তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে বলে জানিয়েছে বিসিবি।

বিসিবির প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বোর্ডের পক্ষ থেকে উত্থাপিত নিরাপত্তা-সংক্রান্ত উদ্বেগগুলো সমাধানে আইসিসি নিবিড়ভাবে কাজ করতে আগ্রহী। একই সঙ্গে টুর্নামেন্টের বিস্তারিত নিরাপত্তা পরিকল্পনা প্রণয়নের ক্ষেত্রে বিসিবির মতামতকে স্বাগত জানানো হবে এবং তা যথাযথ গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে বলে সংস্থাটি আশ্বস্ত করেছে।

এর আগে ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো এক প্রতিবেদনে দাবি করে, টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে বাংলাদেশকে ভারতেই যেতে হবে—এমন বার্তা বিসিবিকে দিয়েছে আইসিসি। তবে বিসিবি এই দাবিকে স্পষ্টভাবে অস্বীকার করেছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, কিছু গণমাধ্যমে বোর্ডকে এ বিষয়ে ‘আলটিমেটাম’ দেওয়া হয়েছে বলে যে খবর প্রকাশিত হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন, বানোয়াট ও অসত্য। আইসিসি থেকে প্রাপ্ত বার্তার বিষয়বস্তু বা প্রকৃতির সঙ্গে এসব প্রতিবেদনের কোনো মিল নেই বলেও উল্লেখ করা হয়।

ভবিষ্যৎ করণীয় প্রসঙ্গে বিসিবি জানায়, জাতীয় দলের নিরাপত্তা ও খেলোয়াড়দের সুরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার অবস্থানে তারা অনড় রয়েছে। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ যেন নিরাপদ, সফল ও স্বাচ্ছন্দ্যপূর্ণ হয়, সে লক্ষ্যেই বিসিবি আইসিসি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে পেশাদার ও সহযোগিতামূলকভাবে গঠনমূলক আলোচনা চালিয়ে যাবে।

বিসিবির মতে, এই ধারাবাহিক আলোচনার মধ্য দিয়েই একটি বাস্তবসম্মত ও উভয় পক্ষের জন্য সন্তোষজনক সমাধানে পৌঁছানো সম্ভব হবে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. সন্ধ্যার মধ্যে ৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, বজ্রবৃষ্টির সম্ভাবনা সদ্য. অডিও রেকর্ডকে কেন্দ্র করে ক্যান্টনমেন্ট থানার ওসি ক্লোজড সদ্য. ভারতে পলাতক আসামিরা যেন অস্থিতিশীলতা তৈরি করতে না পারে সদ্য. দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ সদ্য. নবম পে স্কেল নিয়ে সুখবর, সামনে এলো নতুন তথ্য সদ্য. হলফনামায় মিথ্যা তথ্য, পদ হারানোর শঙ্কায় এমপি সদ্য. এনসিপির নেত্রীকে দল থেকে অব্যাহতি সদ্য. রোমে বাংলাদেশ বিমানে তেলাপোকা ও ছারপোকার উপদ্রব, অবতরণ স্থগিত করারও হুঁশিয়ারি সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. সন্ধ্যার মধ্যে ৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, বজ্রবৃষ্টির সম্ভাবনা সদ্য. অডিও রেকর্ডকে কেন্দ্র করে ক্যান্টনমেন্ট থানার ওসি ক্লোজড সদ্য. ভারতে পলাতক আসামিরা যেন অস্থিতিশীলতা তৈরি করতে না পারে সদ্য. দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ সদ্য. নবম পে স্কেল নিয়ে সুখবর, সামনে এলো নতুন তথ্য সদ্য. হলফনামায় মিথ্যা তথ্য, পদ হারানোর শঙ্কায় এমপি সদ্য. এনসিপির নেত্রীকে দল থেকে অব্যাহতি সদ্য. রোমে বাংলাদেশ বিমানে তেলাপোকা ও ছারপোকার উপদ্রব, অবতরণ স্থগিত করারও হুঁশিয়ারি