কেকেআরে ফিজকে নিয়ে বিপাকে শাহরুখ

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৭
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ- আইপিএলে বাংলাদেশি ক্রিকেটার কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানকে ৯ কোটি ২০ লাখ রুপিতে কিনে নিয়েছে বলিউড বাদশাহ শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) । এরপরেই একের পর এক কটাক্ষের শিকার হচ্ছেন বলিউড কিং। শাহরুখের গায়ে লেগেছে ‘গাদ্দার’ তকমাও।

এবার এ বিষয়ে শাহরুখকে নিয়ে মুখ খুলল উদ্ধব ঠাকরের শিবসেনাও (ইউবিটি)।

বর্তমানে বাংলাদেশের অবস্থাও উত্তপ্ত। এমন পরিস্থিতিতে সেই ক্রিকেটারকে নিজের দলে নেওয়ার সিদ্ধান্তে একাধিক মানুষের ক্ষোভের মুখে পড়েছেন তিনি। আধ্যাত্মিক গুরু থেকে বিজেপি নেতা অনেকেই তোপ দেগেছেন তার বিরুদ্ধে।

ইউবিটির মুখপাত্র আনন্দ দুবে এক বিবৃতিতে বলেছেন, অভিনেতা ওই খেলোয়াড়কে নিজের দল থেকে বাদ দিলে চিন্তার কোনো কারণ নেই। শাহরুখেরও সম্মানহানি হবে না।

আনন্দ দুবে আরও বলেন, 'শাহরুখ খান ওই ক্রিকেটারকে বাদ দিলে, ওর যা প্রাপ্য সম্মান তা তিনি অবশ্যই পাবেন। কিন্তু ওই ক্রিকেটার এই দেশে খেলে যে টাকা রোজগার করবেন, তা ওই দেশে সন্ত্রাসবাদীদের তৈরি করতে ব্যবহৃত হবে, যারা ভারতের বিপক্ষেই ষড়যন্ত্র করবে। আমরা সেটি কোনোমতেই মেনে নেব না।'

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. সন্ধ্যার মধ্যে ৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, বজ্রবৃষ্টির সম্ভাবনা সদ্য. অডিও রেকর্ডকে কেন্দ্র করে ক্যান্টনমেন্ট থানার ওসি ক্লোজড সদ্য. ভারতে পলাতক আসামিরা যেন অস্থিতিশীলতা তৈরি করতে না পারে সদ্য. দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ সদ্য. নবম পে স্কেল নিয়ে সুখবর, সামনে এলো নতুন তথ্য সদ্য. হলফনামায় মিথ্যা তথ্য, পদ হারানোর শঙ্কায় এমপি সদ্য. এনসিপির নেত্রীকে দল থেকে অব্যাহতি সদ্য. রোমে বাংলাদেশ বিমানে তেলাপোকা ও ছারপোকার উপদ্রব, অবতরণ স্থগিত করারও হুঁশিয়ারি সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. সন্ধ্যার মধ্যে ৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, বজ্রবৃষ্টির সম্ভাবনা সদ্য. অডিও রেকর্ডকে কেন্দ্র করে ক্যান্টনমেন্ট থানার ওসি ক্লোজড সদ্য. ভারতে পলাতক আসামিরা যেন অস্থিতিশীলতা তৈরি করতে না পারে সদ্য. দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ সদ্য. নবম পে স্কেল নিয়ে সুখবর, সামনে এলো নতুন তথ্য সদ্য. হলফনামায় মিথ্যা তথ্য, পদ হারানোর শঙ্কায় এমপি সদ্য. এনসিপির নেত্রীকে দল থেকে অব্যাহতি সদ্য. রোমে বাংলাদেশ বিমানে তেলাপোকা ও ছারপোকার উপদ্রব, অবতরণ স্থগিত করারও হুঁশিয়ারি