খেলাধুলা

গরীব' প্যারিসের কাছে হারলো 'ধনী' প্যারিস

গরীব' প্যারিসের কাছে হারলো 'ধনী' প্যারিস

প্যারিস শহরের ডার্বিতে বড় অঘটনের সাক্ষী হলো ফরাসি কাপ। রেকর্ড ১৬ বারের চ্যাম্পিয়ন ও বর্তমান শিরোপাধারী প্যারিস সেন্ট জার্মেইকে (পিএসজি) ১–০ গোলে হারিয়ে প্রতিযোগিতা থেকে ছিটকে দিয়েছে তুলনামূলকভাবে কম শক্তির প্যারিস এফসি। সোমবার (১২ জানুয়ারি) রাতে পার্ক দেস প্রিন্সেসে অনুষ্ঠিত ম্যাচে প্রথমার্ধে গোলের দেখা পায়নি কোনো দল। বিরতির পর ম্যাচের ৭৬ মিনিটে বদলি হিসেবে নামা জোনাথান ইকোনের গোলে জয় নিশ্চিত করে প্যারিস এফসি। উল্লেখযোগ্য বিষয় হলো—এই ইকোনে পিএসজিরই একাডেমিতে গড়ে ওঠা ফুটবলার।

২৫ জুলাই, ২০২৬
বাংলাদেশের দাবি মানা না হলে বিশ্বকাপে অংশগ্রহণ পুনর্বিবেচনা করতে পারে পাকিস্তান

বাংলাদেশের দাবি মানা না হলে বিশ্বকাপে অংশগ্রহণ পুনর্বিবেচনা করতে পারে পাকিস্তান

নিরাপত্তা শঙ্কার কারণে আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যেতে অনিচ্ছুক বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিষয়টি নিয়ে ইতোমধ্যে একাধিকবার আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সঙ্গে বৈঠক করেছে বিসিবি। তবে এখনো কোনো চূড়ান্ত সমাধান আসেনি। এর মধ্যেই এই ইস্যুতে যোগ হয়েছে নতুন মাত্রা। বাংলাদেশের দাবি মানা না হলে বিশ্বকাপে খেলার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে পারে পাকিস্তান। এমনটাই জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। প্রতিবেদনে বলা হয়েছে, ভারতে খেলতে না যাওয়ার সিদ্ধান্ত নেওয়ার পর ইসলামাবাদের সঙ্গে যোগাযোগ করেছে ঢাকা।

২৫ জুলাই, ২০২৬
আইপিএলে খেলা হচ্ছে না মোস্তাফিজের!

আইপিএলে খেলা হচ্ছে না মোস্তাফিজের!

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ২০২৬ আসর শুরুর আগেই বড় ধাক্কা খেল কলকাতা নাইট রাইডার্স। বাংলাদেশের তারকা পেসার মোস্তাফিজুর রহমানকে দল থেকে ছেড়ে দিতে কেকেআর কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড।

২৫ জুলাই, ২০২৬
মোস্তাফিজকে নিয়ে যা জানাল কেকেআর

মোস্তাফিজকে নিয়ে যা জানাল কেকেআর

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)-২০২৬ মৌসুমে স্কোয়াড থেকে বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমানকে ছেড়ে দিয়েছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)-এর নির্দেশেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে নিশ্চিত করা হয়েছে। বিসিসিআই সচিব দেবজিত সাইকিয়া সংবাদ সংস্থা এএনআইকে বলেন, ‘সাম্প্রতিক সময়ে চারপাশে যে পরিস্থিতি তৈরি হয়েছে, তার প্রেক্ষিতে কেকেআরকে তাদের দল থেকে বাংলাদেশের খেলোয়াড় মোস্তাফিজুর রহমানকে ছেড়ে দিতে বলা হয়েছে। প্রয়োজনে বিকল্প খেলোয়াড় নেওয়ার অনুমতিও দেওয়া হবে।’

২৫ জুলাই, ২০২৬
ক্রিকেটের ভবিষ্যৎ চিন্তা করে বিসিবিকে সিদ্ধান্ত নিতে হবে: বিশ্বকাপ ইস্যুতে তামিম

ক্রিকেটের ভবিষ্যৎ চিন্তা করে বিসিবিকে সিদ্ধান্ত নিতে হবে: বিশ্বকাপ ইস্যুতে তামিম

মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অবস্থান নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচের ভেন্যু ভারত নির্ধারিত হলেও সেখানে খেলতে অনাগ্রহ প্রকাশ করেছে বিসিবি। বিষয়টি নিয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের সঙ্গে চিঠি আদান–প্রদান শুরু করেছে বোর্ড।

২৫ জুলাই, ২০২৬
এবার টি-টোয়েন্টি বিশ্বকাপ কেউ দেখবে না: অশ্বিন

এবার টি-টোয়েন্টি বিশ্বকাপ কেউ দেখবে না: অশ্বিন

ভেনেজুয়েলার প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনো দেশজুড়ে তাৎক্ষণিকভাবে সামরিক বাহিনী মোতায়েনের ঘোষণা দিয়েছেন। তিনি যুক্তরাষ্ট্রের সামরিক হামলাকে দেশটির বিরুদ্ধে 'সবচেয়ে বাজে আগ্রাসন' হিসেবে আখ্যায়িত করে দেশবাসীকে ঐক্যবদ্ধ প্রতিরোধের আহ্বান জানিয়েছেন। দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো একই সঙ্গে দেশজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেছেন। শনিবার (৩ জানুয়ারি) স্থানীয় সময় ভোর ২টায় রাজধানী কারাকাসসহ মিরান্ডা, আরাগওয়া ও লা গুয়াইরা রাজ্যে বিস্ফোরণের ঘটনা ঘটে। সামরিক অবকাঠামো এবং সাধারণ মানুষকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্র এই হামলা চালিয়েছে বলে দাবি করেছে ভেনেজুয়েলার সরকার।

২৫ জুলাই, ২০২৬
ভারতে কি বিশ্বকাপ খেলবে বাংলাদেশ?- বুধবারের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত চায় আইসিসি

ভারতে কি বিশ্বকাপ খেলবে বাংলাদেশ?- বুধবারের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত চায় আইসিসি

২০২৬ সালের টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ, বিশেষ করে ভারতে গিয়ে ম্যাচ খেলবে কি না—এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার সময়সীমা বেঁধে দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। রোববার (১৮ জানুয়ারি) ইএসপিএন ক্রিকইনফোর এক প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ২১ জানুয়ারির মধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) তাদের চূড়ান্ত অবস্থান জানাতে হবে। প্রতিবেদনে বলা হয়, শনিবার ঢাকায় অনুষ্ঠিত আলোচনায় আইসিসি এই সময়সীমা নির্ধারণ করে দেয়। এক সপ্তাহের মধ্যে হওয়া দ্বিতীয় দফার আলোচনায় বিসিবি আবারও জানায়, তারা বিশ্বকাপে খেলতে আগ্রহী, তবে ভারতের বাইরের ভেন্যুতে।

২৫ জুলাই, ২০২৬
অ্যাটলেটিকোকে হারিয়ে সুপার কাপ ফাইনালে রিয়াল

অ্যাটলেটিকোকে হারিয়ে সুপার কাপ ফাইনালে রিয়াল

মাদ্রিদ ডার্বিতে আধিপত্য দেখিয়ে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে উঠেছে রিয়াল মাদ্রিদ। সেমিফাইনালে নগর প্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকো মাদ্রিদকে ২-১ গোলে হারিয়ে শিরোপার লড়াইয়ে ফাইনালে বার্সেলোনার মুখোমুখি হচ্ছে লস ব্লাঙ্কোসরা। ম্যাচের শুরুতেই বাজিমাত করে রিয়াল। খেলার মাত্র দ্বিতীয় মিনিটে ফেদেরিকো ভালভার্দের গোলেই এগিয়ে যায় কার্লো আনচেলত্তির দল। দ্রুত পাওয়া এই লিডের পর প্রথমার্ধে একাধিক সুযোগ তৈরি করলেও ব্যবধান বাড়াতে পারেনি রিয়াল। এক গোলের ব্যবধান নিয়েই বিরতিতে যায় তারা। দ্বিতীয়ার্ধে আক্রমণের গতি আরও বাড়ায় রিয়াল মাদ্রিদ। ম্যাচের ৫৫ মিনিটে রদ্রিগোর দারুণ ফিনিশিংয়ে আসে দ্বিতীয় গোল।

২৫ জুলাই, ২০২৬
আইসিসির নিরাপত্তা রিপোর্টেই উদ্বেগ, ভারতে বিশ্বকাপ না খেলার সিদ্ধান্তে অনড় বাংলাদেশ

আইসিসির নিরাপত্তা রিপোর্টেই উদ্বেগ, ভারতে বিশ্বকাপ না খেলার সিদ্ধান্তে অনড় বাংলাদেশ

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ এখনো অনিশ্চিত। নিরাপত্তা ঝুঁকির কথা উল্লেখ করে ভারতে গিয়ে বিশ্বকাপ খেলতে অপারগতার বিষয়টি আগেই আইসিসিকে জানিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মঙ্গলবার (১৩ জানুয়ারি) এক বৈঠকে সেই সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানায় আইসিসি, তবে নিজেদের অবস্থানে অনড় থাকার কথা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে বিসিবি।

২৫ জুলাই, ২০২৬
তামিম ইকবাল ‘ভারতীয় দালাল’! বিসিবি পরিচালকের পোস্ট

তামিম ইকবাল ‘ভারতীয় দালাল’! বিসিবি পরিচালকের পোস্ট

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে কেন্দ্র করে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এম নাজমুল ইসলাম। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি তামিমকে ‘ভারতীয় দালাল’ হিসেবে আখ্যায়িত করেন। বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনা সৃষ্টি হওয়ায় পরে পোস্টটি মুছে ফেলা হয়। বিসিবি পরিচালক এম নাজমুল ইসলাম পোস্টে লিখেন, 'এইবার আরও একজন পরীক্ষিত ভারতীয় দালালের আত্মপ্রকাশ বাংলার জনগণ দু'চোখ ভরে দেখলো।' পোস্টটি কিছুক্ষণ অনলাইনে থাকার পর সামাজিক মাধ্যমে তা তীব্র প্রতিক্রিয়ার মুখে পড়ে এবং দ্রুত মুছে ফেলা হয়।

২৫ জুলাই, ২০২৬
বাংলাদেশকে সমর্থন জানিয়ে পাকিস্তানের বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত

বাংলাদেশকে সমর্থন জানিয়ে পাকিস্তানের বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত

নিরাপত্তার কারণে ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিষয়টি নিয়ে আইসিসির সঙ্গে একাধিক বৈঠক অনুষ্ঠিত হলেও এখনও চূড়ান্ত সমাধান হয়নি। এই পরিস্থিতিতে বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পাকিস্তান ‘জিও সুপার’ তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, বিসিবির সিদ্ধান্তকে তারা পূর্ণ সমর্থন জানাচ্ছে এবং বাংলাদেশের নিরাপত্তা উদ্বেগকে যৌক্তিক হিসেবে গ্রহণ করছে। এমনকি আইসিসি যদি সন্তোষজনক সমাধান দিতে ব্যর্থ হয়, তাহলে পাকিস্তানও বিশ্বকাপে অংশ নেওয়ার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে।

২৫ জুলাই, ২০২৬
ফিফাকে ‘বিশাল বিশ্বাসঘাতকতা’ আখ্যা!

ফিফাকে ‘বিশাল বিশ্বাসঘাতকতা’ আখ্যা!

ফিফা ফুটবল বিশ্বকাপ-২০২৬ এর টিকিটের দাম প্রকাশ করার পর থেকে সমর্থকদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। অনেকেই ফিফাকে ‘মনুমেন্টাল বেট্রেয়াল’ বা ‘বিশাল বিশ্বাসঘাতকতা’ হিসেবে আখ্যায়িত করেছেন। নিয়ম অনুযায়ী, প্রতিটি দেশের ফুটবল সংস্থা তাদের দলের খেলার জন্য ৮ শতাংশ টিকিট বরাদ্দ পায়। তবে জার্মান ফুটবল ফেডারেশনের প্রকাশিত তালিকায় দেখা যায়, গ্রুপ পর্বের টিকিটের দাম ১৮০ থেকে ৭০০ ডলার পর্যন্ত এবং ফাইনালের সর্বনিম্ন দাম ৪,১৮৫ ডলার, সর্বোচ্চ ৮,৬৮০ ডলার।

২৫ জুলাই, ২০২৬

শিরোনাম:
সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. সন্ধ্যার মধ্যে ৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, বজ্রবৃষ্টির সম্ভাবনা সদ্য. অডিও রেকর্ডকে কেন্দ্র করে ক্যান্টনমেন্ট থানার ওসি ক্লোজড সদ্য. ভারতে পলাতক আসামিরা যেন অস্থিতিশীলতা তৈরি করতে না পারে সদ্য. রোমে বাংলাদেশ বিমানে তেলাপোকা ও ছারপোকার উপদ্রব, অবতরণ স্থগিত করারও হুঁশিয়ারি সদ্য. ডেঙ্গুতে প্রাণ গেল জামায়াত নেতার সদ্য. লংমার্চে বাধা দেবেন না, দেশকে অস্থিতিশীল করবেন না: পরওয়ার সদ্য. আবারও বাড়ল সিগারেটের দাম সদ্য. বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের ঊর্ধ্বগতি সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. সন্ধ্যার মধ্যে ৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, বজ্রবৃষ্টির সম্ভাবনা সদ্য. অডিও রেকর্ডকে কেন্দ্র করে ক্যান্টনমেন্ট থানার ওসি ক্লোজড সদ্য. ভারতে পলাতক আসামিরা যেন অস্থিতিশীলতা তৈরি করতে না পারে সদ্য. রোমে বাংলাদেশ বিমানে তেলাপোকা ও ছারপোকার উপদ্রব, অবতরণ স্থগিত করারও হুঁশিয়ারি সদ্য. ডেঙ্গুতে প্রাণ গেল জামায়াত নেতার সদ্য. লংমার্চে বাধা দেবেন না, দেশকে অস্থিতিশীল করবেন না: পরওয়ার সদ্য. আবারও বাড়ল সিগারেটের দাম সদ্য. বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের ঊর্ধ্বগতি