এবার টি-টোয়েন্টি বিশ্বকাপ কেউ দেখবে না: অশ্বিন

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৭
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ আগের মতো আর উত্তেজনা সৃষ্টি করতে পারবে না বলে মন্তব্য করেছেন ভারতের সাবেক তারকা স্পিনার রবিচন্দ্রন অশ্বিন
 
বৃহস্পতিবার (০১ জানুয়ারি) এক ইউটিউব চ্যানেলে দেওয়া মন্তব্যে তিনি বলেন, 'এবার কেউ হয়তো বিশ্বকাপ দেখবে না। ভারত-যুক্তরাষ্ট্র বা ভারত-নামিবিয়ার মতো ম্যাচগুলোতে দর্শক আকর্ষণ থাকবে না। ভারত যদি ইংল্যান্ড বা শ্রীলঙ্কার মতো শক্তিশালী দলের সঙ্গে খেলত, আগ্রহ আরও বেশি হতো।'

অশ্বিনের জানায়, টুর্নামেন্টে দল সংখ্যা বাড়ানোর কারণে প্রতিযোগিতার মান অনেক কমছে। দলগুলোর পার্থক্য অনেক বেড়ে যাওয়ায় টুর্নামেন্টের উত্তেজনা হারাচ্ছে।
 
এছাড়া, এখন প্রায় প্রতি বছরই বড় প্রতিযোগিতা হওয়ার কারণে ক্রিকেটপ্রেমীরা মানসিকভাবে ক্লান্ত হয়ে পড়েছেন।

তিনি স্মরণ করিয়ে দিয়ে বলেন, 'আগে বিশ্বকাপ চার বছর অন্তর হতো। ১৯৯৬, ১৯৯৯, ২০০৩ সালের বিশ্বকাপের উত্তেজনা আজকের সঙ্গে তুলনীয় নয়। আগের মতো মানুষ দিন গুনে দেখত বিশ্বকাপ কখন আসছে, সূচি টাঙিয়ে রাখত দেওয়ালে, কার্ড সংগ্রহ করত। এখন একের পর এক প্রতিযোগিতা হওয়ায় আগ্রহ কমে গেছে।'

অশ্বিন বলেন, 'ক্রিকেট বিশ্বজুড়ে ছড়ানো দরকার, কিন্তু বিশ্বকাপের মান বিসর্জন দিয়ে নয়। দলগুলোর ভারসাম্য না থাকলে প্রতিযোগিতার আকর্ষণও কমে যায়।'[
 
তিনি খেলোয়াড়দের মানসিকতা এবং প্রতিযোগিতার গুরুত্ব নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. সন্ধ্যার মধ্যে ৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, বজ্রবৃষ্টির সম্ভাবনা সদ্য. অডিও রেকর্ডকে কেন্দ্র করে ক্যান্টনমেন্ট থানার ওসি ক্লোজড সদ্য. ভারতে পলাতক আসামিরা যেন অস্থিতিশীলতা তৈরি করতে না পারে সদ্য. দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ সদ্য. নবম পে স্কেল নিয়ে সুখবর, সামনে এলো নতুন তথ্য সদ্য. হলফনামায় মিথ্যা তথ্য, পদ হারানোর শঙ্কায় এমপি সদ্য. এনসিপির নেত্রীকে দল থেকে অব্যাহতি সদ্য. রোমে বাংলাদেশ বিমানে তেলাপোকা ও ছারপোকার উপদ্রব, অবতরণ স্থগিত করারও হুঁশিয়ারি সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. সন্ধ্যার মধ্যে ৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, বজ্রবৃষ্টির সম্ভাবনা সদ্য. অডিও রেকর্ডকে কেন্দ্র করে ক্যান্টনমেন্ট থানার ওসি ক্লোজড সদ্য. ভারতে পলাতক আসামিরা যেন অস্থিতিশীলতা তৈরি করতে না পারে সদ্য. দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ সদ্য. নবম পে স্কেল নিয়ে সুখবর, সামনে এলো নতুন তথ্য সদ্য. হলফনামায় মিথ্যা তথ্য, পদ হারানোর শঙ্কায় এমপি সদ্য. এনসিপির নেত্রীকে দল থেকে অব্যাহতি সদ্য. রোমে বাংলাদেশ বিমানে তেলাপোকা ও ছারপোকার উপদ্রব, অবতরণ স্থগিত করারও হুঁশিয়ারি