ফিফাকে ‘বিশাল বিশ্বাসঘাতকতা’ আখ্যা!

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৬
ফিফা ফুটবল বিশ্বকাপ-২০২৬ এর টিকিটের দাম প্রকাশ করার পর থেকে সমর্থকদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। অনেকেই ফিফাকে ‘মনুমেন্টাল বেট্রেয়াল’ বা ‘বিশাল বিশ্বাসঘাতকতা’ হিসেবে আখ্যায়িত করেছেন।
 
নিয়ম অনুযায়ী, প্রতিটি দেশের ফুটবল সংস্থা তাদের দলের খেলার জন্য ৮ শতাংশ টিকিট বরাদ্দ পায়। তবে জার্মান ফুটবল ফেডারেশনের প্রকাশিত তালিকায় দেখা যায়, গ্রুপ পর্বের টিকিটের দাম ১৮০ থেকে ৭০০ ডলার পর্যন্ত এবং ফাইনালের সর্বনিম্ন দাম ৪,১৮৫ ডলার, সর্বোচ্চ ৮,৬৮০ ডলার।
 
যদিও এর আগে ফিফা জানিয়েছিল, গ্রুপ পর্বের টিকিট ৬০ ডলার থেকে শুরু হবে।
 
ফুটবল সাপোর্টার্স ইউরোপ (FSE) বিবৃতিতে জানিয়েছে, 'টিকিটের অত্যধিক মূল্য নির্ধারণ বিশ্বকাপের ঐতিহ্যের প্রতি বিশাল বিশ্বাসঘাতকতা। সমর্থকদের অবদানকে এখানে উপেক্ষা করা হয়েছে।'
 
ফিফা ইতোমধ্যে তৃতীয় ধাপের টিকিট বিক্রি শুরু করেছে। এবার সমর্থকরা নির্দিষ্ট ম্যাচের জন্য আবেদন করতে পারবেন। প্রতিটি পরিবার সর্বোচ্চ চারটি টিকিট এবং পুরো টুর্নামেন্টে সর্বোচ্চ ৪০টি টিকিটের জন্য আবেদন করতে পারবে।
 
আবেদন চলবে ১১ ডিসেম্বর ২০২৫ থেকে ১৩ জানুয়ারি ২০২৬ পর্যন্ত। সফল আবেদনকারীদের ইমেইলে বিস্তারিত জানানো হবে।
 
বিশ্বকাপের টিকিটের দাম ধীরে ধীরে বেড়েই চলেছে। ১৯৯৪ যুক্তরাষ্ট্র বিশ্বকাপে টিকিট মূল্য ছিল ২৫–৪৭৫ ডলার, ২০২২ সালে কাতারে ৭০–১,৬০০ ডলার, আর ২০২৬ সালের ফাইনালের পুনর্বিক্রয় বাজারে দাম ইতোমধ্যেই ১১,০০০ ডলারের ওপরে উঠেছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. সন্ধ্যার মধ্যে ৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, বজ্রবৃষ্টির সম্ভাবনা সদ্য. অডিও রেকর্ডকে কেন্দ্র করে ক্যান্টনমেন্ট থানার ওসি ক্লোজড সদ্য. ভারতে পলাতক আসামিরা যেন অস্থিতিশীলতা তৈরি করতে না পারে সদ্য. দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ সদ্য. নবম পে স্কেল নিয়ে সুখবর, সামনে এলো নতুন তথ্য সদ্য. হলফনামায় মিথ্যা তথ্য, পদ হারানোর শঙ্কায় এমপি সদ্য. এনসিপির নেত্রীকে দল থেকে অব্যাহতি সদ্য. রোমে বাংলাদেশ বিমানে তেলাপোকা ও ছারপোকার উপদ্রব, অবতরণ স্থগিত করারও হুঁশিয়ারি সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. সন্ধ্যার মধ্যে ৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, বজ্রবৃষ্টির সম্ভাবনা সদ্য. অডিও রেকর্ডকে কেন্দ্র করে ক্যান্টনমেন্ট থানার ওসি ক্লোজড সদ্য. ভারতে পলাতক আসামিরা যেন অস্থিতিশীলতা তৈরি করতে না পারে সদ্য. দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ সদ্য. নবম পে স্কেল নিয়ে সুখবর, সামনে এলো নতুন তথ্য সদ্য. হলফনামায় মিথ্যা তথ্য, পদ হারানোর শঙ্কায় এমপি সদ্য. এনসিপির নেত্রীকে দল থেকে অব্যাহতি সদ্য. রোমে বাংলাদেশ বিমানে তেলাপোকা ও ছারপোকার উপদ্রব, অবতরণ স্থগিত করারও হুঁশিয়ারি